পবিত্র শবে বরাত উপলক্ষে অনেকে রোজা রেখেছেন। ইফতারের সময় সুন্নত মোতাবেক শীতল পানিতে গলা ভিজিয়ে সজীবতা ফিরিয়ে আনেন। ইফতারের পূর্বে বিশেষ দোয়া করা উচিত।
ইফতারের দু’টি গুরুত্বপূর্ণ দোয়া:
১. اَللهُمَّ لَكَ صُمْتُ وَعَلىٰ رِزْقِكَ أَفْطَرْتُ
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া ’আলা রিযকিকা আফতারতু
অর্থ: হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যেই রোজা রেখেছি এবং আপনার দেয়া রিজিক দিয়েই ইফতার করেছি।
২. ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
উচ্চারণ: যাহাবায-যামাউ ওয়াব-তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ
অর্থ: পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সতেজ হলো আর আল্লাহর ইচ্ছায় রোজার সওয়াব লিপিবদ্ধ হলো।
ইফতারের সময় দোয়া কবুল হয় এবং হাদিসে উল্লেখ রয়েছে, যে ইফতারের সময় দোয়া করে সে কখনো ফিরিয়ে দেওয়া হয় না।
সিএ/এমআর


