Wednesday, March 25, 2026
24 C
Dhaka

শাবান মাস কেন রমজানের প্রস্তুতির সময়

লাইলাতুল বরাত মুমিনদের কাছে মাহে রমজানের আগমনী বার্তা বা মুয়াজ্জিন হিসেবে পরিচিত। শাবান মাসকে রমজানের প্রস্তুতিমূলক মাস হিসেবে বিবেচনা করা হয়। ইসলামের ইতিহাসে এই মাসটি বিশেষ মর্যাদাসম্পন্ন, কারণ এ মাসেই পবিত্র কাবা মুসলমানদের কিবলা হিসেবে নির্ধারিত হয়। তাই শাবান মাসকে মুসলমানদের কাছে অত্যন্ত বরকতময় সময় হিসেবে দেখা হয়।

হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, তিনি রাসুল (সা.)-কে রমজান ছাড়া অন্য কোনো মাসে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে দেখেননি। হঠাৎ রমজানে ফরজ রোজা শুরু করলে উম্মতের জন্য কষ্ট হতে পারে—এই বিবেচনায় রাসুল (সা.) নিজে শাবানে বেশি রোজা রেখে উম্মতকে প্রস্তুতির শিক্ষা দিয়েছেন।

হাদিসে এসেছে, জান্নাতে রাইয়ান নামে একটি বিশেষ দরজা রয়েছে, যেখান দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। এক বর্ণনায় আরও বলা হয়েছে, আল্লাহর জন্য কেউ এক দিন রোজা রাখলে তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে বহু দূরে সরিয়ে দেওয়া হবে। এসব বর্ণনা রোজার ফজিলত ও গুরুত্বকে স্পষ্ট করে।

লাইলাতুল বরাতের রাতকে আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও আল্লাহর দিকে ফিরে আসার এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করা হয়। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহতায়ালা বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করেন। তাই এই রাতের ফজিলত অর্জনের জন্য শিরক ও হিংসা থেকে মুক্ত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আলেমদের মতে, শাবান মাসে বেশি বেশি নফল রোজা, দোয়া ও ইবাদতের মাধ্যমে রমজানের জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি নেওয়া উচিত। এতে রমজানের ইবাদতে ধারাবাহিকতা বজায় রাখা সহজ হয় এবং রহমত, মাগফিরাত ও নাজাত অর্জনের পথ সুগম হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নেপলস উপসাগরের গভীরে বিশাল প্রবালপ্রাচীরের সন্ধান

ইতালির দক্ষিণ উপকূলীয় নেপলস উপসাগরের গভীর সমুদ্রতলে এক বিস্ময়কর...

এআই চশমায় সহজ হবে ডিমেনশিয়া রোগীদের জীবন

ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন জীবন সহজ...

গোসল ফরজ হলে কী করা যাবে আর কী নয়

মানুষের শরীর বিভিন্ন কারণে অপবিত্র হতে পারে, যা থেকে...

প্রযুক্তির যুগে কেন বাড়ছে মানসিক ক্লান্তি

প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করার কথা থাকলেও বাস্তবতায় ডিজিটাল...

সহজ উপায়ে অফিস ডেস্ক গুছিয়ে রাখার কৌশল

অফিসের ডেস্ক শুধু কাজের জায়গা নয়, এটি একজন কর্মীর...

নাসখ কী, কোরআনের আয়াতে ব্যাখ্যা

কোরআনের কোনো বিধান পরিবর্তন বা রহিত হওয়াকে ইসলামি পরিভাষায়...

আইফোনে নতুন স্পাইওয়্যার আতঙ্ক, কতটা ঝুঁকিতে ব্যবহারকারীরা

আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘ডার্কসোয়ার্ড’ নামের স্পাইওয়্যার হামলার খবর...

তাকদিরে বিশ্বাসে কেন আসে প্রশান্তি

জীবনের নানা সময়ে মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হয়, যা...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে চালের পানি

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন।...

দৈনন্দিন জীবনে ধৈর্যের চর্চা কেন জরুরি

দৈনন্দিন জীবনে ছোট ছোট অসুবিধা ও বিরক্তির মুখোমুখি হওয়া...

নিজের সঙ্গে কথা বলা মানসিক স্বাস্থ্যের জন্য কতটা উপকারী

অনেকেই একা থাকলে নিজের সঙ্গে কথা বলেন—কখনো মনে মনে,...

স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে বিজ্ঞানীদের নীরব প্রতিযোগিতা

বিজ্ঞানের ইতিহাসে এমন কিছু আবিষ্কার রয়েছে, যা গবেষণাগারের সীমানা...

নির্ধারিত সময়ে নামাজ আদায়ের গুরুত্ব

নামাজ কেবল ইবাদত নয়, এটি মুমিনের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা...

বয়স বাড়ার সঙ্গে একাকিত্বের কারণ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একাকিত্বের অনুভূতি বৃদ্ধি...
spot_img

আরও পড়ুন

নেপলস উপসাগরের গভীরে বিশাল প্রবালপ্রাচীরের সন্ধান

ইতালির দক্ষিণ উপকূলীয় নেপলস উপসাগরের গভীর সমুদ্রতলে এক বিস্ময়কর জীববৈচিত্র্যের খোঁজ পেয়েছেন গবেষকেরা। সমুদ্রপৃষ্ঠের প্রায় ৫০০ মিটারেরও বেশি নিচে বিশাল আকারের প্রাচীন প্রবালপ্রাচীরের সন্ধান...

এআই চশমায় সহজ হবে ডিমেনশিয়া রোগীদের জীবন

ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন জীবন সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি স্মার্ট চশমা তৈরি করেছে লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্রসসেন্স। এই চশমাটি ব্যবহারকারীর...

গোসল ফরজ হলে কী করা যাবে আর কী নয়

মানুষের শরীর বিভিন্ন কারণে অপবিত্র হতে পারে, যা থেকে পবিত্রতা অর্জনের জন্য কখনো অজু, আবার কখনো গোসল করা প্রয়োজন হয়। স্ত্রী সহবাস, স্বপ্নদোষ বা...

প্রযুক্তির যুগে কেন বাড়ছে মানসিক ক্লান্তি

প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করার কথা থাকলেও বাস্তবতায় ডিজিটাল নির্ভরতা অনেকের জন্য মানসিক ও শারীরিক ক্লান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন, ল্যাপটপ ও ইন্টারনেটভিত্তিক জীবনযাপনের...
spot_img