Tuesday, February 3, 2026
27 C
Dhaka

ক্ষমা ও আত্মশুদ্ধির রাত শবে বরাত আজ

আজ মঙ্গলবার সূর্যাস্তের পর শুরু হবে মুসলিম উম্মাহর কাছে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রজনি পবিত্র শবে বরাত। এ রাতকে পাপমুক্তি, ক্ষমা ও আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করেন বহু ধর্মপ্রাণ মুসলমান। শাবান মাসের মধ্যরাত্রিতে পালিত এ রজনি ঘিরে আলেম-ওলামাদের মধ্যে ভিন্নমত দীর্ঘদিনের।

একটি দুর্বল হাদিসে হজরত আলি ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, মধ্য শাবানের রাতে ইবাদত ও পরদিন রোজা রাখার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এ রাতে আল্লাহ তায়ালা বান্দাদের ডাকে সাড়া দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। তবে সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ তায়ালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতরণ করে বান্দাদের দোয়া ও ক্ষমা প্রার্থনার আহ্বানে সাড়া দেন।

উপমহাদেশের অনেক আলেমের মতে, শবে বরাত আল্লাহর নৈকট্য লাভ ও ক্ষমা প্রার্থনার একটি বিশেষ সময়। এ রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, তাসবিহ ও দোয়ায় মশগুল থাকেন। শবে বরাতকে অনেকেই লাইলাতুল বারাআত বা মুক্তির রাত হিসেবেও অভিহিত করেন।

তবে কোরআনে শবে বরাত সম্পর্কে সুস্পষ্ট উল্লেখ নেই বলে অনেক আলেম মনে করেন, এ রাতে নির্দিষ্ট কোনো ইবাদত ফরজ বা সুন্নত নয়। তাঁদের মতে, রমজানের আগমনের বার্তাবাহক হিসেবেই শবে বরাতকে দেখা যেতে পারে।

ইসলামিক ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর দীর্ঘ সময় পর্যন্ত শবে বরাত পালন প্রচলিত ছিল না। পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে এটি সামাজিক ও সাংস্কৃতিক রীতির অংশ হিসেবে বিস্তৃতি লাভ করে। এ কারণেই কিছু আলেম বিশেষ ইবাদত ও আনুষ্ঠানিকতাকে বিদআত বলে অভিহিত করে থাকেন।

দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ পবিত্র শবে বরাত পালিত হবে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া ও জিকিরের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি থাকবে।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশ ও জাতির কল্যাণে দোয়া এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। এক বাণীতে তিনি বলেন, পবিত্র শবে বরাত রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘুম না হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব

সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।...

ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা...

হালদায় জোয়ারে ভাসছিল মৃত ডলফিন, গত ১১ মাসে মরল ৫টি

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসমান...

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন...

এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিরাপত্তা বিষয়ে উদ্বেগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই...

এবি পার্টির মঞ্জুকে জরিমানার টাকা ফেরত দেওয়ার নির্দেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-২ আসনের প্রার্থী ও এবি...

চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা...

প্রার্থিতা ফিরে না পেয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তানভীর হুদা

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে...

পাঁচ লাখের বেশি আনসার নির্বাচনে দায়িত্বে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি কার্যক্রমে অন্যান্য...

মোহাম্মদপুরে ‘নিষ্ঠুরভাবে’ বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

রাজধানীর মোহাম্মদপুরে একটি পোষা বিড়াল হত্যার ঘটনায় দায়ের করা...

ভোটের আগে কত নেতা আসে, ভোট শেষ হইলে আর কেউ খোঁজ নেয় না

প্রতিবার নির্বাচন এলেই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা–বাগানগুলো প্রচারণার কারণে...

ঢাকার নীরব এলাকায় হর্ন বাজালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে

অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয়, এটি একটি শাস্তিযোগ্য...

আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য কঠোর সতর্কতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত...

৪০ কোস্ট গার্ড সদস্যকে দায়িত্ব পালনে পদক প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকালে নির্বাচনে...
spot_img

আরও পড়ুন

ঘুম না হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব

সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ঠিকমতো ঘুম না হলে শরীর ও মনে নানা সমস্যা দেখা দেয়। অনেকেই ঘুমের সমস্যার...

ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ মঙ্গলবার ভোরের কোনো এক...

হালদায় জোয়ারে ভাসছিল মৃত ডলফিন, গত ১১ মাসে মরল ৫টি

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ ডলফিনটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে...

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা...
spot_img