Wednesday, April 1, 2026
32 C
Dhaka

কুরআনের তেলাওয়াতে জিনদের প্রতিক্রিয়া

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শুধু মানবজাতির জন্যই নয়, জিন জাতির প্রতিও প্রেরিত হয়েছিলেন। আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে উভয় সৃষ্টির মাঝেই পালন করেছেন। ইসলামের ইতিহাসে জিনদের ইসলাম গ্রহণের ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে।

ইবনু আব্বাস (রা.) সূত্রে সহিহ বুখারিতে বর্ণিত আছে, একসময় জিনরা ফেরেশতাদের কথোপকথন শোনার জন্য আকাশের কাছাকাছি যেতে পারত। তবে শেষ নবীর (সা.) আগমনের সময় ঘনিয়ে এলে সেই পথ বন্ধ করে দেওয়া হয়। ঊর্ধ্বজগতে কঠোর নিরাপত্তা জারি করা হয় এবং কোনো জিন সেখানে প্রবেশের চেষ্টা করলে তাকে উল্কাপিণ্ড নিক্ষেপ করে তাড়িয়ে দেওয়া হতো।

এই পরিবর্তনের কারণ অনুসন্ধানে জিনদের একটি প্রতিনিধি দল পৃথিবীতে আসে। সফরের একপর্যায়ে তারা তায়েফের নিকটবর্তী নাখলা প্রান্তরে কুরআন তেলাওয়াত শুনতে পায়। সে সময় রাসুল (সা.) তায়েফ থেকে মক্কায় ফেরার পথে নাখলায় অবস্থান করে সালাতুল ফজরের ইমামতি করছিলেন। তার কণ্ঠে কুরআনের তেলাওয়াত শুনে জিনদের প্রতিনিধি দলটি গভীরভাবে প্রভাবিত হয় এবং সেখানেই ইসলাম গ্রহণ করে। (সহিহ বুখারি, হাদিস: ৭৭৩)

আল্লাহ তায়ালা বলেন, (হে রাসুল!) বলে দিন, আমার কাছে ওহি এসেছে যে, জিনদের একটি দল মনোযোগ সহকারে (কুরআন) শুনেছে অতঃপর বলেছে, আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি। যা সঠিক পথ প্রদর্শন করে। সুতরাং আমরা তার প্রতি ইমান এনেছি। (সুরা জিন: আয়াত ১-২)

ইসলাম গ্রহণের পর জিনরা শুধু নিজদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং নিজ সম্প্রদায়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে। বিভিন্ন সময়ে রাসুল (সা.) জিনদের দ্বীনি শিক্ষা দিয়েছেন। যেসব রাতে জিনদের দাওয়াত ও শিক্ষা প্রদান করা হয়েছে, সেসব রাত ইসলামের ইতিহাসে লাইলাতুল জিন নামে পরিচিত।

হাদিসে বর্ণিত আছে, জিনরা রাসুল (সা.)-এর কাছে খাদ্যের আবেদন করলে তিনি জানান, আল্লাহর নামে জবেহ করা পশুর হাড় তাদের খাদ্য হবে এবং উটের বিষ্ঠা তাদের পশুর খাদ্য হিসেবে নির্ধারিত। (সহিহ মুসলিম, হাদিস: ৮৯৩)

এই ঘটনাগুলোর মাধ্যমে মানব ও জিন—উভয় জাতির জন্য রাসুল (সা.)-এর নবুয়তের সার্বজনীনতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নতুন নেতৃত্বে চট্টগ্রাম পুলিশের কার্যক্রমে পরিবর্তনের ইঙ্গিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ...

কেন্দুয়ায় ২ শিশুতে হাম শনাক্ত, হাসপাতালে ৩ হাজার ডোজ টিকা সংরক্ষিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাঠ পর্যায়ে দুই শিশুর শরীরে হাম...

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে...

রূপগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগের ঘোষণা

নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছেন...

বজ্রপাতে নবীগঞ্জে প্রাণ গেল এক কৃষকের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও...

এক দিনেই ধরা পড়ল পালানো হত্যাচেষ্টা মামলার আসামি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাহেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি...

পিরোজপুরে সাইবার টিমের অভিযানে উদ্ধার ২০ মোবাইল

পিরোজপুরে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে...

মতলবে মেলা ঘিরে উত্তেজনা, তদন্তে নেমেছে পুলিশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মাজারকে ঘিরে আয়োজিত মেলায়...

নিখোঁজ জেলেদের ফেরাতে সরকারের সহায়তা চান স্বজনরা

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৬ জেলের মধ্যে...

পাংশায় নারীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে...

৮ বছর ধরে অকেজো পাউবোর সেচ প্রকল্প

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থাপিত কোটি টাকা মূল্যের...

শৈলকুপায় সবুজায়নে নতুন উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ২৬...

নবীনগরে দুই যুবকের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ...

জ্বালানি তেল মজুদে জরিমানা ও কারাদণ্ড দুই মালিকের

ভোলার বিসিক শিল্পনগরীর দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে...
spot_img

আরও পড়ুন

নতুন নেতৃত্বে চট্টগ্রাম পুলিশের কার্যক্রমে পরিবর্তনের ইঙ্গিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন এ...

কেন্দুয়ায় ২ শিশুতে হাম শনাক্ত, হাসপাতালে ৩ হাজার ডোজ টিকা সংরক্ষিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাঠ পর্যায়ে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত কোনো রোগী ভর্তি না...

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। ছবিটি সত্য নাকি কৃত্রিম—এ...

রূপগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগের ঘোষণা

নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, জেলায় বর্তমানে ৭৫ হাজার...
spot_img