Friday, March 20, 2026
22 C
Dhaka

ফরজ গোসল সম্পর্কে জানা জরুরি কেন

ইসলামে ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা ছাড়া নামাজ, কুরআন তেলাওয়াতসহ কিছু নির্দিষ্ট ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এ কারণে একজন মুসলিমের জন্য পবিত্রতা সংক্রান্ত বিধান জানা অত্যন্ত জরুরি।

কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন—
اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیۡنَ وَ یُحِبُّ الۡمُتَطَهِّرِیۡنَ
‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা: আয়াত ২২২)

আবার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন—
وَ اِنۡ كُنۡتُمۡ جُنُبًا فَاطَّهَّرُوۡا ؕ
‘আর যদি তোমরা অপবিত্র হও, তবে সারা দেহ পবিত্র করে নাও।’ (সুরা মায়েদা: আয়াত ৬)

এই নির্দেশনার আলোকে শরিয়তে কিছু নির্দিষ্ট অবস্থায় গোসল করা ফরজ করা হয়েছে। এসব অবস্থায় গোসল না করলে ব্যক্তি পবিত্র হয় না এবং ইবাদত আদায় বৈধ হয় না।

যেসব কারণে গোসল ফরজ হয়—

প্রথমত, সহবাসের পর। স্বামী-স্ত্রীর মিলনের ফলে বীর্যপাত হোক বা না হোক, উভয়ের ওপর গোসল ফরজ হয়ে যায়।

দ্বিতীয়ত, স্বপ্নদোষের পর। ঘুমের মধ্যে উত্তেজনার অনুভূতি হলে বা পোশাকে নাপাকির চিহ্ন পাওয়া গেলে গোসল ফরজ হয়।

তৃতীয়ত, বীর্যপাতের পর। জাগ্রত অবস্থায় উত্তেজনার সঙ্গে বীর্য নির্গত হলে গোসল করা আবশ্যক। এ প্রসঙ্গে কুরআনে বলা হয়েছে—
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ
‘আর যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও।’ (সুরা মায়েদা, আয়াত: ৬)

হাদিসে এসেছে—
إِذَا أَفْرَغَ أَحَدُكُمْ مِنَ الْجِمَاعِ فَلْيَغْتَسِلْ
‘যখন তোমাদের একজন যৌন সম্পর্ক শেষ করে, তখন সে গোসল করুক।’

চতুর্থত, মাসিক বা হায়েজ শেষ হওয়ার পর। নারীদের ঋতুস্রাব পুরোপুরি বন্ধ হলে গোসল ফরজ হয়। কুরআনে এ বিষয়ে বলা হয়েছে—
وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ
‘তোমরা যদি নারীদের মাসিকের ব্যাপারে জানতে চাও, বলো যে এটি অশুচি; সেই সময় তাদের থেকে দূরে থাকো যতক্ষণ না তারা পরিশুদ্ধ হয়।’ (সুরা বাকারা: আয়াত ২২২)

পঞ্চমত, নিফাস শেষ হওয়ার পর। সন্তান প্রসবের পর নির্ধারিত সময়ের মধ্যে রক্তস্রাব বন্ধ হলে নারীর ওপর গোসল ফরজ হয়।

ষষ্ঠত, ইসলাম গ্রহণের পর। কোনো অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তার জন্য গোসল করা বাধ্যতামূলক।

সপ্তমত, মৃত্যুর পর। কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়া জীবিত মুসলমানদের ওপর ফরজ দায়িত্ব।

ইসলামে পবিত্রতা কেবল বাহ্যিক পরিচ্ছন্নতার বিষয় নয়; বরং এটি আল্লাহর নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম। যে কোনো কারণে গোসল ফরজ হলে দেরি না করে শরিয়তসম্মতভাবে পবিত্রতা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্মার্টফোনেই লাইটার, নতুন প্রযুক্তিতে চমক

প্রযুক্তি খাতে যখন স্মার্টফোন নির্মাতারা পাতলা ও হালকা ডিজাইনের...

রমজানের শিক্ষায় বদলে যেতে পারে জীবন

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও আধ্যাত্মিক...

মাঠের সাফল্যেই ঈদের আনন্দ দেখতে চান ফুটবলার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরছালিন জানিয়েছেন, ঈদের...

টিউরিং পুরস্কারে সম্মানিত দুই গবেষক

ডেটা নিরাপত্তা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের...

বিদায়ী মাসে আত্মমূল্যায়নের গুরুত্ব

দীর্ঘ এক মাসের সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির পর পবিত্র...

শৈশবের ঈদ স্মৃতিতে মায়ের ছোঁয়া

ঈদ উৎসব ঘিরে ব্যক্তিগত স্মৃতিচারণায় লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব...

সীমিত উৎপাদনের ফোনে আগ্রহ, কিন্তু টেকেনি বাজারে

বাজারে আসার অল্প সময়ের মধ্যেই ট্রাইফোল্ড প্রযুক্তির স্মার্টফোন বিক্রি...

দরিদ্রের মুখে হাসি ফোটাতে ফিতরার ভূমিকা

ইসলামে ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান শেষে ঈদের...

ঘরে তৈরি স্বাস্থ্যকর ওটস কাটলেট

পুষ্টিকর ও সুস্বাদু নাশতা হিসেবে ওটস ও সবজি দিয়ে...

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ...

সময়ের মূল্যায়নে রমজানের শিক্ষা

রমজান মাসের শেষ সময়কে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা...

রমজানে মা-বাবার খেদমতে বাড়তি গুরুত্ব

পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি ও নেক আমলের মাস হিসেবে...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইল হালিম

ঘরোয়া উপায়ে পুষ্টিকর ও সুস্বাদু হালিম তৈরি করা যায়...

জামায়াতের রাজশাহী মহানগর কমিটি চাঁদাবাজি অস্বীকার

রাজশাহীতে মোটরসাইকেল বেচাকেনাকে কেন্দ্র করে জামায়াতের নেতা ও তাঁর...
spot_img

আরও পড়ুন

স্মার্টফোনেই লাইটার, নতুন প্রযুক্তিতে চমক

প্রযুক্তি খাতে যখন স্মার্টফোন নির্মাতারা পাতলা ও হালকা ডিজাইনের দিকে ঝুঁকছে, ঠিক সেই সময় ভিন্নধর্মী ধারণা নিয়ে সামনে এসেছে নতুন একটি ডিভাইস। শক্তপোক্ত গড়নের...

রমজানের শিক্ষায় বদলে যেতে পারে জীবন

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও আধ্যাত্মিক উন্নয়নের এক অনন্য সুযোগ হিসেবে বিবেচিত। সিয়াম সাধনার মাধ্যমে একজন মুসলমান শুধু ইবাদতেই সীমাবদ্ধ থাকেন...

মাঠের সাফল্যেই ঈদের আনন্দ দেখতে চান ফুটবলার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরছালিন জানিয়েছেন, ঈদের সময় পরিবার থেকে দূরে থাকতে হলেও দেশের মানুষের জন্য ভালো কিছু উপহার দেওয়াই তার মূল...

টিউরিং পুরস্কারে সম্মানিত দুই গবেষক

ডেটা নিরাপত্তা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের স্বীকৃতিস্বরূপ এ বছরের টিউরিং অ্যাওয়ার্ড পেয়েছেন দুই গবেষক। মার্কিন পদার্থবিদ চার্লস এইচ বেনেট এবং কানাডীয়...
spot_img