Thursday, March 12, 2026
25.2 C
Dhaka

শয়তানের অনিষ্ট থেকে বাঁচার তিনটি শক্তিশালী আমল

দুনিয়াবি জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরকালে সফল হতে মহান রবের হুকুম মেনে চলার পাশাপাশি রাসুল (সা.)-এর আদর্শ ও তাঁর দেখানো পথ অনুসরণ করা জরুরি। পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ঘোষণা দিয়েছেন, ‘হে নবী, আপনি তাদের বলে দিন—যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা আল-ইমরান, আয়াত: ৩১)।

তবে ক্ষণস্থায়ী এই দুনিয়ায় শয়তান সব সময় মুমিনকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। বিভিন্ন হাদিসে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে। রাসুল (সা.) বলেছেন, মানুষের কাছে শয়তান এসে নানা প্রশ্ন উসকে দেয়—কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে—এভাবে একসময় প্রশ্ন তুলতে পারে, তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে? যখন এমন পরিস্থিতি তৈরি হয়, তখন আল্লাহর কাছে পানাহ চাইতে এবং এসব চিন্তা থেকে বিরত থাকতে বলা হয়েছে (সহিহ বুখারি, হাদিস: ৩০৪৬)।

পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও উত্তম আমলের পাশাপাশি মুমিনের উচিত নিয়মিত শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া। হাদিসের আলোকে এমন তিনটি আমল রয়েছে, যার মাধ্যমে শয়তান মানুষের কাছাকাছি আসতে পারে না।

প্রথম আমল: ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রমজানে যাকাতের মাল পাহারা দেওয়ার সময় এক ব্যক্তি খাদ্য নিতে এলে তাকে আটক করা হয়। পরে সে পরামর্শ দেয়, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করা হয় এবং ভোর পর্যন্ত শয়তান কাছে আসতে পারে না। রাসুল (সা.) এ কথা শুনে বলেন, সে সত্য কথা বলেছে, যদিও সে মিথ্যাবাদী শয়তান (সহিহ বুখারি, হাদিস: ৪৬৪৬)।

দ্বিতীয় আমল: সুরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত
নু’মান ইবনু বাশীর (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, আসমান ও জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ তায়ালা একটি কিতাব লিখেছেন। সেখান থেকে দুটি আয়াত নাজিল করা হয়েছে, যা দিয়ে সুরা বাকারার শেষ অংশ সম্পন্ন হয়েছে। কোনো ঘরে যদি এই আয়াত তিন রাত পাঠ করা হয়, তবে সেখানে শয়তান প্রবেশ করতে পারে না (মেশকাত, হাদিস: ২১৪৫; তিরমিজি, হাদিস: ২৮৮২)।

তৃতীয় আমল: শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে দোয়া করা
খাওলা বিনতে হাকীম (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, কেউ যদি কোনো স্থানে অবতরণের পর এই দোয়া পাঠ করে, তবে পুনরায় যাত্রা করা পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না—
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের ওয়াসিলায় তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। (তিরমিজি, হাদিস: ৩৪৩৭)

নিয়মিত এসব আমল পালন করলে শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে আলেমরা মনে করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...
spot_img

আরও পড়ুন

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও চীনের মতো অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, দুই...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে এক গৃহবধূ সুমনা বাদশা (৪৫) সারা শরীরে দগ্ধ হন। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর স্বামী...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায় চালু এবং ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন বরিশাল...
spot_img