Wednesday, March 18, 2026
26 C
Dhaka

অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর আমানত কেন

মানুষ স্বভাবগতভাবেই নিজেকে ভালোবাসে। শরীরের সামান্য কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে আমরা বিচলিত হয়ে পড়ি। অথচ এই প্রতিটি অঙ্গই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য নেয়ামত ও আমানত। বিনা মূল্যে পাওয়া এই অঙ্গগুলোর সঠিক ব্যবহার এবং সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। কিয়ামতের দিনে এসব অঙ্গের হিসাব দিতে হবে—এ বিষয়টি অনেক সময় আমরা ভুলে যাই।

কোরআনে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে, ‘যে ব্যাপারে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ কোরো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তর—এদের প্রতিটিই জিজ্ঞাসিত হবে।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩৬)। এই আয়াত মানুষের প্রতিটি অঙ্গের দায়িত্বশীল ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করে।

দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এই নেয়ামতগুলোর অপব্যবহার করে। কেউ চোখ দিয়ে নিষিদ্ধ বস্তু দেখে, কেউ হাত দিয়ে অন্যায় কাজে জড়ায়, আবার সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বা অপ্রয়োজনীয় মন্তব্য করে। আল্লাহর দেওয়া অঙ্গগুলোকে তাঁরই নিষিদ্ধ কাজে ব্যবহার করা চরম অকৃতজ্ঞতার শামিল।

কেয়ামতের দিনের ভয়াবহতার কথা কোরআনে আরও এসেছে। আল্লাহ বলেন, ‘আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।’ (সুরা ইয়াসিন, আয়াত: ৬৫)। এমনকি মানুষের চামড়াও সেদিন সাক্ষ্য দেবে বলে উল্লেখ রয়েছে।

বিখ্যাত আলেম ইবনুল জাওজি (রহ.) তাঁর এক মোনাজাতে অঙ্গগুলোর পবিত্রতা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘হে আমার প্রতিপালক, যে জিহ্বা মানুষকে আপনার কথা জানায়, আপনি তাকে শাস্তি দেবেন না। যে চোখ আপনার পথের ইলমের দিকে তাকায়, আপনি তাকে শাস্তি দেবেন না। যে হাত আপনার রাসুলের হাদিস লিপিবদ্ধ করে, আপনি তাকে শাস্তি দেবেন না। আপনার ইজ্জতের কসম! আমাকে জাহান্নামে প্রবেশ করাবেন না।’

মানুষের কর্তব্য হলো আল্লাহর দেওয়া এই আমানতের যথাযথ হেফাজত করা এবং সৎকাজে তা ব্যবহার করা। এর মধ্য দিয়েই দুনিয়া ও আখিরাতে কল্যাণ নিশ্চিত হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...

চারতলা বাড়িতে চুরি, দুই কয়েল তামার তার নিয়ে গেছে চোর

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী...

গাজীপুরে ঘোড়া জবাই চক্র ধরা, ৫ আটক ও ৯ ঘোড়া উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির...

রংপুর–কুড়িগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এমপি আহত

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২...

ঈদে যাত্রা সহজ করতে শিমুলিয়া ঘাটে নতুন লঞ্চ সার্ভিস

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের যাতায়াত সহজ...
spot_img

আরও পড়ুন

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ ভ্রমণে বের হন। তবে অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই ভ্রমণ কিছুটা...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল ঘিরে মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষজ্ঞ ও স্থানীয়রা পাঁচটি মূল কারণে...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা নদীর ডুবোচরে (বগার চর) আটকা পড়েছে। লঞ্চে থাকা ৭০...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত...
spot_img