Tuesday, March 10, 2026
25.1 C
Dhaka

কালিমা তাইয়্যেবার বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ইমান। এই ইমানের মূল ভিত্তি হলো কালিমা তাইয়্যেবা। ইমান ছাড়া কোনো নেক আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়—পরকালের মুক্তির জন্য ইমানের কোনো বিকল্প নেই। তাই একজন মুসলমানের জীবনে কালিমা তাইয়্যেবার গুরুত্ব অপরিসীম।

কালিমা তাইয়্যেবা সেই মৌলিক বাক্য, যার মাধ্যমে একজন মানুষ তার ইমানের ঘোষণা দেয়। কালিমা তাইয়্যেবা হলো— লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। এর অর্থ— আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল। এই কালিমার মাধ্যমে আল্লাহর একত্ববাদ ও রাসুলুল্লাহ (সা.)-এর রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়।

কালিমা তাইয়্যেবার উভয় অংশই পবিত্র কোরআনে বিদ্যমান। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ উল্লেখ রয়েছে সুরা সাফফাতের ৩৫ নম্বর আয়াতে। আর ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বর্ণিত হয়েছে সুরা ফাতহের ২৯ নম্বর আয়াতে। এতে প্রমাণিত হয়, কালিমা তাইয়্যেবা কোরআন ও সুন্নাহভিত্তিক একটি মৌলিক আকিদা।

হাদিসে কালিমা তাইয়্যেবার বহু ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই ব্যক্তির ওপর জাহান্নাম হারাম করে দিয়েছেন, যে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য “লা ইলাহা ইল্লাল্লাহ” বলেছে।’ (সহিহ বুখারি: ১১৭৬)। এ থেকে বোঝা যায়, একনিষ্ঠভাবে এই কালিমা পাঠ করা জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে।

আরেক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। (সহিহ মুসলিম)। কিয়ামতের দিন নবীজি (সা.)-এর সুপারিশ লাভের ক্ষেত্রেও কালিমা তাইয়্যেবার বিশেষ মর্যাদা রয়েছে। আবু হুরায়রা (রা.) নবীজি (সা.)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘যে ব্যক্তি একনিষ্ঠ হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে।’ (সহিহ বুখারি: ৯৯)।

কালিমা তাইয়্যেবা কবরের জীবনেও মুমিনের জন্য সহায়ক। কবরের জিজ্ঞাসাবাদের সময় মুমিন যখন এই সাক্ষ্য প্রদান করে, তখন আল্লাহ তাকে অবিচল ও সুপ্রতিষ্ঠিত রাখেন বলে সুরা ইবরাহিমের ২৭ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এছাড়া হাদিসে এসেছে, ইমানের সত্তরের বেশি শাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা। (সহিহ মুসলিম: ৩৫)।

সব মিলিয়ে কালিমা তাইয়্যেবা হলো ইমানের কেন্দ্রবিন্দু। এর অর্থ ও দাবি হৃদয়ে ধারণ করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমেই ইমান পূর্ণতা লাভ করে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে...

ফ্যামিলি কার্ড: ডিজিটাল মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে

সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের...

ফল ঘোষণার আগেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি...

যাত্রাবাড়ীতে পায়ে রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার...

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির...

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাবেক পুলিশ কর্মকর্তার খালাস

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো....

জালাল উদ্দিন ফকির দাবি ভিডিও ভুয়া, নিজের বিবৃতি প্রত্যাখ্যান

বরগুনার আমতলী উপজেলায় খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলারদের সঙ্গে আলোচনায়...

মিরপুরে অগ্নিকাণ্ডে ২৪ জনকে উদ্ধার, দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের ১১...

দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী ও কন্যাশিশুর ন্যায় বিচার...
spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। প্রায় এক সপ্তাহ পর সরকারি ব্যবস্থাপনায় তাঁর মরদেহ দেশে আনা হয়। সোমবার বেলা...

সংস্কার সভা থেকে বিরত থাকলে গণ–অভ্যুত্থান ও নির্বাচন নিয়েই প্রশ্ন উঠবে: নাহিদ ইসলাম

Nahid Islam বলেছেন, জাতীয় সংসদ যদি সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকে, তাহলে জুলাই গণ–অভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা—সবকিছু নিয়েই প্রশ্ন...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুতে সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু ও...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজন সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। ঘটনা ঘটেছে গত রোববার বেলা তিনটার দিকে।...
spot_img