Friday, March 13, 2026
27.9 C
Dhaka

মানুষ কেন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে

প্রকৃতির নির্জন নিস্তব্ধতায়, রাতের আকাশে অগণিত নক্ষত্র মিটমিট করে জ্বলে ওঠার সময় বা দিনের কর্মব্যস্ততায় যখন জীবন দ্রুতবেগে ছুটে চলে, তখন প্রতিটি মানুষের মনে একটি গভীর প্রশ্ন জন্মায়—এই মহাবিশ্বের অর্থ কী? আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কী, আমরা কেন এখানে এসেছি? এই বিশাল আকাশ, উত্তাল সমুদ্র এবং অটল পর্বতগুলো কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো মহান স্রষ্টা কাজ করছেন?

মানুষের অবচেতন মনে আল্লাহর ধারণা সহজাতভাবে বিদ্যমান। এমনকি যারা ধর্মের অনুসারী নয়, বিপদ বা শোকের মুহূর্তে তারা আকাশের দিকে তাকিয়ে এক অদৃশ্য সত্তার কাছে সাহায্য প্রার্থনা করে। যুগে যুগে মানুষ প্রশ্ন করেছে—আল্লাহ কোথায় আছেন? তিনি কি আমাদের কাছে, নাকি দূরে? প্রকৃতির অংশ নাকি তার অতীত কোনো সত্তা? প্রাচীন ব্যাবিলনীয় ও মিশরীয়রা আল্লাহকে খুঁজতে বিশাল মিনার ও পিরামিড তৈরি করেছিল। পারস্যের লোকেরা আগুনের মধ্যে খুঁজেছিল। উত্তর আমেরিকার আদিবাসী বা কেল্টিকরা প্রকৃতির বিশালতায় আল্লাহর অস্তিত্ব কল্পনা করেছিল।

ইসলামের শিক্ষায় আল্লাহ তাঁর সৃষ্টিজগতের ঊর্ধ্বে আসমানে অবস্থান করেন। তবে তিনি তাঁর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে প্রতিটি সৃষ্টির সঙ্গেই আছেন। কোরআনে উল্লেখ আছে, “পরম করুণাময় আরশের উপর সমাসীন হয়েছেন।” (সুরা তাহা, আয়াত: ৫) অর্থাৎ আল্লাহ সব সৃষ্টির ঊর্ধ্বে এবং সকল সৃষ্টির সীমাবদ্ধতায় আবদ্ধ নন।

বিদায় হজের ভাষণে রাসুল (সা.) সাহাবিদের উদ্দেশ্যে বলেছিলেন, “আমি কি পৌঁছে দিয়েছি?” সাহাবিরা উত্তর দিল, “হ্যাঁ,” তখন তিনি আকাশের দিকে আঙুল তুলে তিনবার বললেন, “হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো।” এটি স্পষ্ট করে যে আল্লাহ আসমানে আছেন এবং সমস্ত সৃষ্টি তাঁর জ্ঞান ও ক্ষমতার আওতায়। (সহিহ বুখারি, হাদিস: ১৭৩৯)

কোরআনে আরও বলা হয়েছে, “তিনিই সেই সত্তা যিনি আসমানসমূহ ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা জমিনে প্রবেশ করে এবং যা তা থেকে বের হয়, আর যা আসমান থেকে নামে এবং যা তাতে আরোহণ করে। আর তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সঙ্গেই আছেন। আর তোমরা যা করো আল্লাহ তা সম্যক দ্রষ্টা।” (সুরা হাদিদ, আয়াত: ৪)

অনেকে এই ‘সঙ্গে থাকা’ শব্দটিকে ভুল বোঝেন। ইসলামের মূল শিক্ষা হলো, আল্লাহ মানুষের সঙ্গে আছেন তাঁর জ্ঞান, শ্রবণ ও দর্শনের মাধ্যমে। তিনি আরশের উপরে থেকেও আমাদের অন্তরের গোপনতম ইচ্ছার খবর রাখেন। কোরআনে বলা হয়েছে, “আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো তাদের খুব কাছেই আছি। আমি প্রার্থনাকারীদের ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে।” (সুরা বাকারা, আয়াত: ১৮৬) এছাড়া বলা হয়েছে, “আমি মানুষের ঘাড়ের রগ থেকেও তার বেশি নিকটবর্তী।” (সুরা ক্বাফ, আয়াত: ১৬)

এই নৈকট্য আধ্যাত্মিক এবং জ্ঞানগত। আল্লাহ তাঁর ক্ষমতার মাধ্যমে প্রতিটি অণু-পরমাণুর খবর রাখেন। মুমিন শোক বা বিপদে নিমজ্জিত হলে প্রশ্ন করে না ‘আল্লাহ কোথায় ছিলেন?’, কারণ সে জানে আল্লাহ তাঁর আরশের উপরে থেকে সব দেখছেন এবং ধৈর্যশীলদের জন্য মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন।

রাতের নিস্তব্ধতায় কিংবা দিনের কোলাহলে যখন আমরা বিচলিত বোধ করি, আকাশের দিকে তাকিয়ে বুঝতে হবে—আমার রব উপরে আছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এই পরম নির্ভরতাই মানুষকে প্রকৃত মুক্তি ও শান্তি দিতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...
spot_img

আরও পড়ুন

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর ও তৃপ্তিদায়ক খাবার সাহরিতে গ্রহণ করলে দিনের দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখা...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দলগত সম্পর্ক মজবুত করা, শিকার ধরার কৌশল সমন্বয় করা, পথনির্দেশ...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর মাধ্যমে মানুষ দুনিয়ার ব্যস্ততা ও কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর ইবাদত ও স্মরণে নিমগ্ন...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল পদ্ধতির প্রয়োজন নেই, বরং সঠিক খাবার নির্বাচনই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়। ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া,...
spot_img