Thursday, March 5, 2026
21.1 C
Dhaka

হ্যালো ডিয়ার আইডিয়াল গার্ডিয়ানস!

হাসান ইনাম

সন্তান! সন্তান আপনাদের কাছে অমূল্য রতন। নবজাতক শিশু থেকে ধীরে ধীরে কোলে-কাঁখে করে বড় করেছেন সন্তানকে। কখনও অভাব বুঝতে দেননি। সাধ্যমত আবদার পূরণ করেছেন। আদর আর ভালোবাসা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন। আপনাদেরই সন্তান। আপনাদের ভবিষ্যত প্রজন্ম। পড়ালেখা করিয়েছেন। আলাদা প্রাইভেট-কোচিং। সংসারে টানাটানি চললেও নিয়ম করে চুকিয়েছেন সন্তানের টিউশন ফি। কোনও কিছুর কমতি রাখেননি। সেই সন্তান যখন কোনও পাবলিক এক্সামে অংশগ্রহণ করে তখন স্বভাবতই আপনি বাড়তি কিছু আশা করেন। অন্যদের তুলনায় আপনার সন্তান ভালো করবে। আপনার মুখ উজ্জ্বল করবে। এটা অমূলক নয়। এই চাওয়া আপনার অধিকার। আপনার সন্তান, আপনার অধিকার।

কিন্তু এই বাড়তি চাওয়াটা কী ঠিক? আপনার পাশের ডেস্কের জলিল সাহেবও তো সন্তানের পিছনে কষ্ট করছেন। লাঞ্চে খরচ কমিয়ে মেয়ের বই কিনছে। পাশের ফ্ল্যাটের লাভলি ভাবিও তো গত মাসের মার্কেট বাদ দিয়েছেন ছেলের জন্য। আপনার মতো কষ্ট তো তাঁরাও করছে। সবাই করছে। কেউ আপনার থেকেও বেশি করছে। তারাও সন্তানের দিকে তাকিয়ে বাড়তি স্বপ্ন দেখছে। আপনিও দেখছেন। সবাই যখন এগিয়ে যেতে চাচ্ছে। কেউ কেউ তো পিছিয়ে পড়বেই। পড়তেই হবে। নাকি?

সময়টা এখন প্রতিযোগিতার। পার্সোনাল লাইফ বলেন আর কর্পোরেট লাইফ বলেন। সবখানেই সবাই চাচ্ছে একজন আরেকজনের থেকে এগিয়ে যেতে। এক বিন্দু হলেও এগিয়ে থাকতে। এই সমস্যা আপনার একার না। সমস্যা সমাজের, রাষ্ট্রের। তাহলে আপনার কী করণীয় এখন? সন্তানকে আর চাপ দিবেন না? পড়তে বসতে বাধ্য করবেন না?
করবেন। সব করবেন। জাস্ট আকাশ ছোঁয়ার স্বপ্নটা বাদ দিবেন। আপনার সন্তান ভালো করবে এরকম একটা বিশ্বাস পুষে রাখেন। বারান্দার টবে আত্মবিশ্বাসের চারা বুনন করেন। তারপর পরিচর্যা করতে থাকেন। অপেক্ষায় থাকুন ফুল ফোটার। সুগন্ধি একটি ফুল। ভালো ফুল। কিন্তু এই ফুলটিই বিশ্বের এক নম্বর ফুল হবে এমন স্বপ্ন দেখা বাদ দিন।

আপনার ভাই ব্যাংকক থেকে নেকলেস পাঠিয়েছে। শ্বশুর বাড়ী থেকে দুই বিঘা জমি পেয়েছেন। এসব শো অফ করেন। সমস্যা নেই। কিন্তু আপনার সন্তান অমুক কলেজে পড়ে এগুলো বলে শো অফ করার দরকার নেই। কলেজ হয়তো ফ্যাক্ট। কিন্তু সময় তো এখন প্রতিযোগিতার। আপনি খুব গর্ব করে বন্ধুর সামনে বললেন আপনার সন্তানের কলেজের কথা। আপনার বন্ধু মুচকি হেসে চলে গেলো। এই মুচকি হাসির মানে কী জানেন? আপনার বন্ধুর সন্তান ভালো কলেজে চান্স পায়নি। আজ বাসায় গিয়ে সন্তানকে নিকুচি করে বলবে ‘তোকে দিয়ে কিসসু হবে না’। তারপর ছেলেটা বা মেয়েটা ভাবতে থাকবে আসলেই তাকে দিয়ে কিচ্ছু হবে না। ভিতরে ভিতরে মরে যাবে। মৃতদেহ নিয়ে ঘুরতে থাকবে। এই ঠান্ডা মাথার খুনি কিন্তু আপনি। তাই একটু ভেবে চিন্তে।

লেখকঃ শিক্ষার্থী,
দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা

spot_img

আরও পড়ুন

স্বজনপ্রীতি ও সম্পদ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি...

দুই আসনের ফল এখনো স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন...

সাফারি পার্কে সীমানাপ্রাচীর ঘিরে বিরোধ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সীমানাপ্রাচীর নির্মাণকাজকে কেন্দ্র করে দুই...

কুমিল্লায় এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার

কুমিল্লায় প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও...

১০ টাকার জেরে উত্তেজনা, জনতার হাতে ধরা চালক

রাজশাহী নগরে ১০ টাকা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক...

আধিপত্য নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র মস্তফাপুর

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

গাংনীতে সভা পণ্ডের জেরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

মেহেরপুরের গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় হট্টগোলের ঘটনা...

ঢাকা থেকে ২৫টি ফ্লাইট বাতিল

ইরান ও যুক্তরাষ্ট্র–ইস্রায়েলের মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আজ বুধবার ঢাকার...

এক বছরে ৩৭ হামলা, ১২ জন আহত

কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছে...

নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া কেউ অনুমতি ছাড়া অফিস ত্যাগ করতে পারবে না

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছে...

নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় দুজনকে গুলি করে...

পটুয়াখালীতে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা চুরি

পটুয়াখালীর বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে...

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত...

প্রতিমন্ত্রী কায়সার কামাল: জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনে আগমনের...
spot_img

আরও পড়ুন

স্বজনপ্রীতি ও সম্পদ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি সরকারে দায়িত্ব পালনকালে কিংবা এর আগে-পরে জীবনের কোনো সময়েই দুর্নীতিতে জড়াননি। নিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া...

দুই আসনের ফল এখনো স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ( ৫ ডিসেম্বর) কমিশনের নিজস্ব ওয়েবসাইটে কেন্দ্রভিত্তিক এই ফলাফল প্রকাশ করা হয়। গত...

সাফারি পার্কে সীমানাপ্রাচীর ঘিরে বিরোধ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সীমানাপ্রাচীর নির্মাণকাজকে কেন্দ্র করে দুই রাজনৈতিক নেতার মধ্যে বিরোধের জেরে চাঁদা দাবি ও নির্মাণসামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

কুমিল্লায় এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার

কুমিল্লায় প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ ডিসেম্বর) বিকেলে নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকায় একটি...
spot_img