Friday, February 13, 2026
26 C
Dhaka

সংখ্যা যখন কথা বলে, ইতিহাস তখন নীরব থাকে না

২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে ইতালির রোম শহরে অনুষ্ঠিত রাজনৈতিক সমাবেশটি ইতিহাসে সর্ববৃহৎ হিসেবে স্বীকৃত যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ৩০ লক্ষ মানুষ। দীর্ঘদিন ধরে এই ঘটনাটিই ছিল গণসমাবেশের চূড়ান্ত উদাহরণ। কিন্তু সময় বদলায়, বাস্তবতা বদলায়, আর ইতিহাস নতুনভাবে নিজেকে লিখতে শুরু করে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর প্রকাশিত তথ্যে দেখা যায়, গত ২৫ ডিসেম্বর ঢাকা শহরে বাইরে থেকে নতুনভাবে যুক্ত হওয়া সিম কার্ডের সংখ্যা ছিল ১ কোটি ২০ লক্ষেরও বেশি। আর তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নির্ধারিত সমাবেশস্থলের নিকটবর্তী ৩০০ ফুট পূর্বাচল এলাকার টেলিকম টাওয়ারগুলোর রেকর্ড অনুযায়ী, ঐ নির্দিষ্ট এলাকায় একটিভ সিমের সংখ্যা ছিল ৩০ লক্ষেরও অধিক।

অপরদিকে BG-202 ফ্লাইটের গতিপথ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি ওয়েবসাইটে একই সময়ে কন্টিনিউয়াস ট্রাফিক ছিল ৫০ হাজারের বেশি। এর সঙ্গে যুক্ত ছিল ফেসবুক, ইউটিউব, গুগলসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্মে নজিরবিহীন অনুসন্ধান ও সম্পৃক্ততা—যা সাধারণ পরিমাপের বাইরে এখনো।

ভালোবাসা, আস্থা কিংবা রাজনৈতিক বিশ্বাস—এসব কখনোই কেবল সংখ্যায় মাপা যায় না। কিন্তু পরিসংখ্যান তো উপেক্ষা করা যায় না। টানা ১৭ বছর ধরে মিডিয়া ট্রায়াল, রাজনৈতিক অপপ্রচার ও পরিকল্পিত চরিত্রহননের পরও যদি কোনো নেতার জনপ্রিয়তা ক্ষয় না হয়ে বরং আরও দৃশ্যমান হয়, তবে সেটি নিঃসন্দেহে একটি রাজনৈতিক বাস্তবতা এবং একই সঙ্গে স্বপ্ন দেখার সাহসও যোগায়।

এই প্রেক্ষাপটে যখন মানুষ তারেক রহমানকে “শেষ আশার প্রতীক” বলে উল্লেখ করে, তা শুধু আবেগপ্রবণ কোন স্লোগান নয়; এটি লক্ষ লক্ষ মানুষের সমষ্টিগত উপলব্ধি—যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার, আদর্শ ও নেতৃত্বের প্রতিফলন হিসেবে তারেক রহমান-এর ওপর আস্থা রাখছেন।

রাজনীতিতে ইতিহাস কখনো এককভাবে লেখা হয় না—তা লিখে দেয় জনগণ। আর জনগণের সেই নীরব অথচ দৃঢ় উপস্থিতি যখন সংখ্যা, পরিসংখ্যান ও বাস্তবতায় স্পষ্ট হয়ে ওঠে, তখন তা উপেক্ষা করার সুযোগ থাকে না।

সাহস ও আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলার বার্তাই আজ সময়ের দাবি। কারণ ইতিহাস বলছে—যেখানে জনগণের আস্থা অটুট, সেখানে ভবিষ্যৎ কখনো শূন্য থাকে না।

মুজাহিদুল ইসলাম সিয়াম, সিনিয়র যুগ্ম সেক্রেটারি, বিএনপি, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা

সিএ/টিআর

spot_img

আরও পড়ুন

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে...

ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া...

ভোট দিয়ে হিজড়া ভোটাররা বললেন, ‘আমরা পিছিয়ে পড়া নই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী নগরের বিভিন্ন কেন্দ্রে সাধারণ...

৫৬ বছর পর ভোট দিতে এলেন এই ইউনিয়নের নারীরা

দীর্ঘ ৫৬ বছর পর ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করলেন...

বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের...

একটা ভোটের অনেক দাম, বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের...

প্রথম ভোট নিয়ে ফারিণের আফসোস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যখন দেশজুড়ে ভোটের...

সারা দেশে কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও ধীর উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার...

আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড...

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের ঘটনায় রাজশাহী ও সাভারে ১৭ জন আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রে...

প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না: ভোট দিয়ে সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১...

ভোট দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির...

ভোট দিলেন জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ভোট দিয়েছেন। তিনি...
spot_img

আরও পড়ুন

দেড় যুগ পর উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন, উচ্ছ্বাসে মাতোয়ারা জেন-জি

প্রায় দেড় যুগ অর্থাৎ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে...

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, জনগণের...

ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে...

ভোট দিয়ে হিজড়া ভোটাররা বললেন, ‘আমরা পিছিয়ে পড়া নই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী নগরের বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের ভিড়ের পাশাপাশি চোখে পড়েছে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের উপস্থিতিও। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শিরোইল কলোনি...
spot_img