Thursday, March 12, 2026
25.2 C
Dhaka

এই শীতে উজ্জ্বল ত্বকের জন্য যে ৫টি ফল খেতে হবে

শীতের মরশুমে ত্বক নিস্তেজ ও শুষ্ক হয়ে পড়ে। তাই উজ্জ্বল ও সুস্থ ত্বক পেতে প্রতিদিন কোনো একটি মৌসুমি ফল খাওয়া জরুরি। ফলের অ্যান্টিঅক্সিডেন্ট, পানি, এনজাইম এবং ভিটামিন ত্বকে ভিতর থেকে পুষ্টি যোগ করে, ত্বককে নরম ও দীপ্তিময় রাখে। এই শীতে উজ্জ্বল ত্বকের জন্য খাদ্যতালিকায় এই ৫টি ফল অন্তর্ভুক্ত করতে পারেন।

কমলা
কমলা ত্বকের তাৎক্ষণিক উজ্জ্বলতা আনে, নিস্তেজ ভাব কমায় এবং কালো দাগ দূর করতে সহায়ক। ভিটামিন সি সমৃদ্ধ কমলা কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। সকালের রুটিনে এক গ্লাস তাজা কমলার রস অথবা আস্ত কমলা খাওয়ার পর ভিটামিন সি যুক্ত ফেসওয়াশ ও সেরাম ব্যবহার করলে ত্বক দীপ্তিময় হয়।

পেয়ারা
পেয়ারা ত্বকের নির্জীব ভাব দূর করে এবং প্রাথমিক বার্ধক্যের লক্ষণ প্রতিরোধে সাহায্য করে। কমলার চেয়ে এতে ৪ গুণ বেশি ভিটামিন সি থাকে, যা ত্বকের উজ্জ্বলতার জন্য বিশেষ কার্যকর। শীতকালে পাকা পেয়ারার সামান্য লবণ মিশিয়ে খাওয়া যায়, অথবা রস হিসেবে ডায়েটে অন্তর্ভুক্ত করা যেতে পারে। নিস্তেজ ও ক্লান্ত ত্বক পুনরুজ্জীবিত করার জন্য এটি উপযুক্ত।

ডালিম
ডালিম হাইড্রেশন বজায় রাখে, চোখের নিচের কালো দাগ কমায় এবং বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই ফল ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং কোলাজেন উৎপাদনে ভূমিকা রাখে। ডায়েটে খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও ব্যবহার করা যায়। টক দইয়ের সঙ্গে ডালিমের রস মিশিয়ে ১৫–২০ মিনিট ত্বকে লাগানো যেতে পারে।

আপেল
আপেল ত্বকের দাগ ও রুক্ষতা দূর করতে সহায়তা করে। এতে প্রচুর কোয়ারসেটিন থাকে, যা ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট ও সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। প্রতিদিন একটি আপেল খেলে শরীর ও ত্বক দুটোই ভালো থাকে। রূপচর্চায় ব্যবহার করতে চাইলে আপেলবাটা ও অলিভ অয়েল মিশিয়ে ২০ মিনিট মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে ধুয়ে নেওয়া যায়।

বরই
বরই ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজে ভরপুর। এটি পরিবেশগত দূষণ, অতিবেগুনি রশ্মি ও মানসিক চাপের কারণে সৃষ্ট ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল থেকে ত্বক রক্ষা করে। অকালবার্ধক্য, বলিরেখা, কালো দাগ ও রুক্ষতা প্রতিরোধ করে ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে। বরই ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে এবং সুরক্ষা স্তর শক্তিশালী করে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...
spot_img

আরও পড়ুন

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে এক গৃহবধূ সুমনা বাদশা (৪৫) সারা শরীরে দগ্ধ হন। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর স্বামী...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায় চালু এবং ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন বরিশাল...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নাজমুন নাহার মুন্নিকে। তিনি জানান, মেয়ে হয়ে কেন এই বিষয়ে পড়াশোনা করলেন—এমন...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, জ্বর থেকে খিঁচুনি হয়ে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। তবে...
spot_img