Tuesday, March 31, 2026
26 C
Dhaka

শীতে কম্বলে নাক–মুখ ঢেকে ঘুমানোর ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তা

শীতে উষ্ণ থাকতে অনেকেই লেপ–কম্বলের ভেতরে নাক–মুখ ঢেকে ঘুমান। আরামদায়ক হলেও এই অভ্যাস স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, মাথা ও মুখ সম্পূর্ণ ঢেকে ঘুমালে শরীরে অক্সিজেন প্রবাহ কমে যায়। দীর্ঘ সময় এভাবে ঘুমানোর ফলে স্মৃতিশক্তি হ্রাস, ডিমেনশিয়া এবং অ্যালঝাইমারের মতো জটিল সমস্যার ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, কম্বলের ভেতরে মুখ রেখে ঘুমালে অক্সিজেনের ঘাটতির পাশাপাশি শরীরের তাপমাত্রাও বেড়ে যায়। এর ফলে মাথাব্যথা, ক্লান্তি, মনোযোগের ঘাটতি এবং দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা জানান, স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। মুখ ঢেকে ঘুমালে শ্বাস বন্ধ থাকার সময় বৃদ্ধি পেতে পারে, যা জীবনঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। একই সঙ্গে হৃদরোগী বা হাঁপানির রোগীদের জন্য এ অভ্যাস আরও বিপজ্জনক—অক্সিজেনের ঘাটতি চরম অবস্থায় হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়াতে পারে।

কী করবেন?
শীতে উষ্ণতা পেতে কম্বল ব্যবহার করা ঠিক আছে, তবে নাক–মুখ ঢেকে ঘুমানো ঠিক নয়। কম্বল মাথা পর্যন্ত নিলেও শ্বাসপ্রশ্বাসের পথ অবশ্যই খোলা রাখতে হবে। রাতে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বজায় থাকলে ঘুমও গভীর ও আরামদায়ক হয়, সকালে ঘুম ভাঙে সতেজভাবে।

অর্থাৎ, শীতের আরাম পেতে গিয়ে স্বাস্থ্যঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই—সামান্য সতর্ক থাকলেই নিরাপদ থাকবে ঘুম, শ্বাসপ্রশ্বাস ও সার্বিক জীবনযাত্রা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নতুন শিক্ষাবর্ষে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন হওয়া উচিত

নতুন শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।...

দুধ ছাড়াই তৈরি করুন সুস্বাদু আইসক্রিম

আইসক্রিম ছোট-বড় সবার কাছেই জনপ্রিয় একটি খাবার। তবে অনেকেই...

চাঁদের পথে মানুষ, তবে অবতরণ নয় এবার

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যেই চারজন নভোচারী...

রান্নার তেল নিয়ে দ্বিধা, কোনটি বেছে নেবেন

রান্নায় তেল ব্যবহারের বিষয়ে মানুষের সচেতনতা ক্রমেই বাড়ছে। অনেকেই...

কম মেমোরিতে বেশিস ক্ষমতা, গুগলের নতুন এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বাড়াতে নতুন এক মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম...

নেতিবাচক অনলাইন কনটেন্টে বাড়ছে উদ্বেগ ও বিষণ্নতা

অনলাইনে নিয়মিত নেতিবাচক আধেয় বা কনটেন্ট অনুসন্ধান ও ব্রাউজ...

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত...

স্থায়ী পার্কিং না থাকায় অ্যাম্বুলেন্স চালকেরা তিন ঘণ্টা সড়ক বন্ধ রাখলেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আজ সোমবার দুপুরে...

রাজধানীতে শিক্ষার্থীদের টিকে থাকার সংগ্রাম

২০১৮ সালে মাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার জন্য রাজধানী ঢাকায়...

বৃদ্ধ চালক তেলের লাইনে সাত ঘণ্টা দাঁড়িয়ে ত্রস্ত

রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় আজ সোমবার সকাল থেকে তেলের...

সুনামগঞ্জের তরুণ ভূমধ্যসাগরে প্রাণ হারালেন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার তরুণ ফাহিম আহমদ মুন্না (২০) লিবিয়া...
spot_img

আরও পড়ুন

নতুন শিক্ষাবর্ষে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন হওয়া উচিত

নতুন শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। বিশেষ করে মাদরাসা শিক্ষার্থীদের জন্য এটি কেবল পাঠ্যজ্ঞান অর্জনের সময় নয়, বরং ইলম, আমল ও...

দুধ ছাড়াই তৈরি করুন সুস্বাদু আইসক্রিম

আইসক্রিম ছোট-বড় সবার কাছেই জনপ্রিয় একটি খাবার। তবে অনেকেই দুধে থাকা ল্যাক্টোজ সহ্য করতে পারেন না, যাকে ল্যাক্টোজ ইনটলারেন্স বলা হয়। এ কারণে অনেককে...

চাঁদের পথে মানুষ, তবে অবতরণ নয় এবার

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যেই চারজন নভোচারী বিশাল এক রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা করবেন। ১৯৭২ সালে অ্যাপোলো প্রোগ্রাম শেষ হওয়ার পর...

রান্নার তেল নিয়ে দ্বিধা, কোনটি বেছে নেবেন

রান্নায় তেল ব্যবহারের বিষয়ে মানুষের সচেতনতা ক্রমেই বাড়ছে। অনেকেই তেলের পরিমাণ কমানোর চেষ্টা করছেন, আবার কেউ কেউ সম্পূর্ণ তেল বাদ দেওয়ার কথাও ভাবছেন। তবে...
spot_img