Monday, February 23, 2026
29.8 C
Dhaka

তেল ছাড়াই স্বাস্থ্যকর ও সুস্বাদু মুরগির মাংস রান্না

আমাদের রান্নায় তেল একটি পরিচিত উপাদান হলেও বর্তমানে অনেকেই চেষ্টা করছেন কম তেলে বা সম্পূর্ণ তেল ছাড়া রান্না করতে। পুষ্টিবিদদের মতে, তেল ছাড়াই তৈরি খাবার শরীরের ওপর কম চাপ ফেলে এবং রোগ প্রতিরোধক্ষমতা উন্নত করতে সহায়তা করে। বিশেষত মুরগির মাংস সহজপাচ্য ও প্রোটিনসমৃদ্ধ হওয়ায় এটি স্বাস্থ্যসচেতন মানুষের জন্য আদর্শ বিকল্প।

তেল ছাড়াই রান্না মানেই স্বাদহীন খাবার—এ ধারণা এখন বদলে গেছে। দই, টমেটো ও মসলার সমন্বয়ে তৈরি গ্রেভিতে মুরগির মাংস যেমন নরম হয়, তেমনই স্বাদে হয় দুর্দান্ত। ভাত, রুটি বা নানের সঙ্গে এটি সহজেই পরিবেশন করা যায়।

যা যা লাগবে

ম্যারিনেশনের জন্য:
মুরগির মাংস ৫০০ গ্রাম, দই ৩–৪ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়া ½ টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া ½ টেবিল চামচ (ঐচ্ছিক), ধনে গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ এবং লবণ স্বাদমতো।

গ্রেভির জন্য:
টমেটো কুচি ৮টি, পেঁয়াজ কুচি ২টি, রসুন ৮ কোয়া, কাঁচা মরিচ ২টি, কাজু ৪–৫টি, তেজপাতা ১টি, দারচিনি ১ টুকরো, এলাচ ২টি, গরম মসলা ½ চা চামচ, টমেটো কেচআপ ২ চা চামচ (ঐচ্ছিক), পোস্ত ১ চা চামচ, কসৌরি মেথি ২ চা চামচ এবং ঘন দুধ বা ক্রিম ২ টেবিল চামচ।

যেভাবে রান্না করবেন

মুরগি ম্যারিনেট করা:
মুরগির টুকরোগুলোতে ম্যারিনেশনের সব উপাদান ভালোভাবে মাখিয়ে ১–২ ঘণ্টা রেখে দিন। মাংসে হালকা চিরে নিলে মসলা আরও ভালোভাবে ঢুকে যাবে।

গ্রেভির বেস তৈরি:
টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, কাজু, পোস্ত, তেজপাতা ও আধা কাপ পানি একসঙ্গে চুলায় দিয়ে ১৫ মিনিট রান্না করুন। ঠান্ডা হলে তেজপাতা, দারচিনি ও এলাচ আলাদা করে বাকি অংশ মিহি করে ব্লেন্ড করুন।

মুরগি ভাজা (তেল ছাড়াই):
ননস্টিক কড়াই গরম করে ম্যারিনেট করা মুরগি দিন এবং মাঝারি আঁচে ৩–৪ মিনিট নেড়ে ভাজুন।

গ্রেভি রান্না:
একটি প্যানে অল্প পানি গরম করে ব্লেন্ড করা গ্রেভি ঢালুন। এরপর গরম মসলা, টমেটো কেচআপ, লবণ ও লাল মরিচ গুঁড়া দিয়ে কম আঁচে ঢেকে ১৫ মিনিট রান্না করুন।

মুরগি যোগ করা:
ভাজা মুরগি গ্রেভিতে মিশিয়ে দিন এবং ঢেকে রান্না করুন যতক্ষণ না মাংস নরম হয়। প্রয়োজন হলে সামান্য পানি দিতে পারেন।

শেষ ধাপ:
একটি শুকনা প্যানে কসৌরি মেথি হালকা গরম করে রান্না করা মুরগির ওপর ছড়িয়ে দিন। শেষে দুধ বা ক্রিম যোগ করে চুলা বন্ধ করুন। তৈরি হয়ে গেল তেলবিহীন সুস্বাদু মুরগির রান্না।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

রমজানের ঐতিহাসিক গুরুত্ব ও প্রভাব

রমজান কেবল একটি ধর্মীয় মাস নয়, বরং সময়ের প্রবাহে...

মাদককাণ্ডের জটিলতায় মুখ খুললেন মেহজাবীন

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি বিদেশ থেকে অবৈধভাবে...

চিফ প্রসিকিউটর পদে রদবদলের আভাস

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে...

সপ্তাহজুড়ে জেড ক্যাটাগরির প্রভাব, ঢাকার পুঁজিবাজারে গড় লেনদেন বেড়েছে

নির্বাচনের পর সপ্তাহজুড়ে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে উত্থান-পতন থাকলেও প্রধান...

গ্যাস লিকেজে ফের দুর্ঘটনা রাজধানীতে

রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ...

ফাস্টিংয়ে খাদ্যাভ্যাসের গুরুত্ব

খাবারের সময়সীমা সীমিত করার ধারণা নতুন নয়। ধর্মীয় উপবাসের...

ভুয়া ব্লগে বিভ্রান্ত শীর্ষ এআই চ্যাটবট

বর্তমান বিশ্বে তথ্য অনুসন্ধানের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে...

ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক

উত্তর ও দক্ষিণ ঢাকাসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক...

সচিবালয়ে ব্যস্ত দিনের সূচনা প্রধানমন্ত্রীর

অন্যদিনের মতো সোমবারও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টাঙ্গাইলে ভোটের সমীকরণে বড় পরিবর্তন

৩০ বছরের ব্যবধানে টাঙ্গাইল জেলায় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে...

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া টেকসই শিক্ষাব্যবস্থা সম্ভব নয়: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন,...

চট্টগ্রামে গ্যাস সংকটে বাড়তি খরচের চাপ

চট্টগ্রামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বাজারে সরবরাহ কিছুটা বাড়লেও দাম...

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধনে একই দিনে রাষ্ট্রীয় আয়োজন

২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক...
spot_img

আরও পড়ুন

রমজানের ঐতিহাসিক গুরুত্ব ও প্রভাব

রমজান কেবল একটি ধর্মীয় মাস নয়, বরং সময়ের প্রবাহে গড়ে ওঠা এক গভীর সভ্যতাগত অভিজ্ঞতা। উপবাস, সংযম ও ইবাদতের এই মাস মুসলমানদের ব্যক্তিগত জীবন...

মাদককাণ্ডের জটিলতায় মুখ খুললেন মেহজাবীন

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি বিদেশ থেকে অবৈধভাবে মদ আনার সময় বিমানবন্দরে ধরা পড়েন। এই সময় তার সঙ্গে ছিলেন স্বামী আদনান আল রাজীব...

চিফ প্রসিকিউটর পদে রদবদলের আভাস

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে গুঞ্জন ছড়িয়েছে। প্রায় দেড় বছর ধরে এ দায়িত্বে থাকা তাজুল...

সপ্তাহজুড়ে জেড ক্যাটাগরির প্রভাব, ঢাকার পুঁজিবাজারে গড় লেনদেন বেড়েছে

নির্বাচনের পর সপ্তাহজুড়ে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে উত্থান-পতন থাকলেও প্রধান সূচক সামান্য বেড়ে ৬৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বাজার মূলধনও গতানুগতিক অস্থিরতার মধ্যেও বেড়েছে। বিশেষ করে...
spot_img