Wednesday, February 18, 2026
21 C
Dhaka

লিপগ্লস না লিপবাম, শীতকালে বেছে নেবেন কোনটি

ঠান্ডা হাওয়া, কম আর্দ্রতা, ধুলাবালু এবং পানিশূন্যতার কারণে শীতকালে ঠোঁট খুব সহজেই শুষ্ক ও রুক্ষ হয়ে ফেটে যেতে পারে। অনেকের ক্ষেত্রে ঠোঁট কালচে হয়ে যাওয়া বা জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়। তাই শীতকালে ঠোঁটের যত্ন কেবল সৌন্দর্যের বিষয় নয়, বরং ত্বকচর্চার একটি অপরিহার্য অংশ। এই সময় অনেকেই দ্বিধায় পড়েন, ঠোঁটের জন্য লিপগ্লস ব্যবহার করবেন নাকি লিপবামই হবে সবচেয়ে কার্যকর সমাধান।

লিপগ্লস, না লিপবাম?
হারমনি স্পা অ্যান্ড বিউটি স্যালনের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, লিপগ্লস মূলত ঠোঁটকে উজ্জ্বল ও আকর্ষণীয় দেখানোর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত লিপস্টিকের ওপর একধরনের গ্লসি ফিনিশ আনার জন্য ব্যবহার করা হয়। যেহেতু লিপগ্লস প্রধানত প্রসাধনী, তাই তাৎক্ষণিকভাবে ঠোঁটকে সুন্দর দেখালেও এর ভেতরের আর্দ্রতা ধরে রাখতে পারে না। শীতকালে ঠোঁটের ভেতরের আর্দ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

অন্যদিকে লিপবাম শীতকালের জন্য অপরিহার্য। লিপবাম ঠোঁটের ওপর একধরনের সুরক্ষাকবচ তৈরি করে, যা ঠোঁটের ভেতরের আর্দ্রতা ধরে রাখে এবং ঠোঁটকে দীর্ঘ সময় নরম ও মসৃণ রাখে। বাজারের লিপবামে শিয়া বাটার, ভিটামিন ই ও বিভিন্ন কার্যকরী প্রাকৃতিক তেলের মতো উপাদান থাকে, যা ঠোঁটকে পুষ্টি দেয় এবং ফাটা ঠোঁট দ্রুত সারাতে সহায়তা করে।

লিপবামের বড় সুবিধা হলো এটি ঘরেও সহজভাবে তৈরি করা যায়। এতে কোনো কৃত্রিম সুগন্ধি বা ক্ষতিকর রাসায়নিকের ঝুঁকি থাকে না। সংবেদনশীল ঠোঁটের জন্য এটি অত্যন্ত উপকারী এবং খরচও কম। রাহিমা সুলতানা জানান, ঘরোয়া লিপবামের জন্য প্রয়োজন হবে বিটরুট ও পেট্রোলিয়াম জেলি। চাইলে এতে দুটি ভিটামিন ই ক্যাপসুলও মেশানো যেতে পারে। বিটরুটের রস ও পেট্রোলিয়াম জেলি ডাবল বয়েলার পদ্ধতিতে গরম পানির ওপর রেখে ধীরে ধীরে মিশিয়ে ঠান্ডা হলে এতে ভিটামিন ই যোগ করতে হবে। এতে ঠোঁটের জন্য হালকা লালচে আভাও পাওয়া যায়।

দৈনন্দিন ব্যবহারের জন্য শীতকালে লিপবাম সবচেয়ে নিরাপদ ও কার্যকর। ঘুমানোর আগে মোটা করে লিপবাম লাগালে রাতভর ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে। সকালে উঠে টিস্যু বা নরম কাপড় দিয়ে স্তর মুছে দিলে মৃত কোষ ও ফাটা চামড়া উঠে যায় এবং ঠোঁট আরও নরম ও মসৃণ হয়। বাইরে বের হওয়ার আগে লিপবাম ব্যবহার করলে ঠান্ডা বাতাসের ক্ষতি থেকে ঠোঁট রক্ষা পাওয়া যায়। অনেক লিপবামে এসপিএফ থাকে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করে। তাই শীতকালে ঠোঁটের প্রকৃত যত্ন নিতে চাইলে লিপগ্লস নয়, লিপবামই কার্যকর সমাধান।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬,...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে...

তারাবিহ নামাজের রাকাত নিয়ে আলেমদের মতামত

রমজান মাস ইবাদতের বিশেষ সময়। এই মাসে দিনের রোজার...

খাগড়াছড়ির ঝরনায় বাড়ছে পর্যটকের আগ্রহ

পাহাড়, নদী, ঝরনা আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে পার্বত্য জেলা...

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা...

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায়...

রোজার সওয়াব নষ্ট করে যেসব অভ্যাস

রমজান মাস শুধু না খেয়ে থাকার সময় নয়; এটি...

প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন চাঁদপুর

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা চাঁদপুর জেলা ভ্রমণপিপাসুদের জন্য একটি...

ফেসবুক মনিটাইজেশন কেন হঠাৎ বন্ধ হয়ে যায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আয় করা অনেকের জন্য স্বাভাবিক...

রোজা অবস্থায় স্বাদ গ্রহণের শরয়ি বিধান

রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম ও তাকওয়ার বিশেষ সময়।...

খালেদা জিয়ার সরকারের পর এবার তারেক রহমানের মন্ত্রিসভায় মীর হেলাল

বাবার রাজনৈতিক পথ অনুসরণ করে বিএনপির নতুন সরকারে স্থান...
spot_img

আরও পড়ুন

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬, ডি, কে, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও আয়োডিনসমৃদ্ধ এই পানীয় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তবে পুষ্টিগুণে ভরপুর...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কণা কোটি কোটি বছর ধরে মহাশূন্য অতিক্রম করে চাঁদের পৃষ্ঠে জমা হচ্ছে।...

তারাবিহ নামাজের রাকাত নিয়ে আলেমদের মতামত

রমজান মাস ইবাদতের বিশেষ সময়। এই মাসে দিনের রোজার পাশাপাশি রাতের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবিহ নামাজ। এশার নামাজের পর আদায় করা এই নামাজ...

খাগড়াছড়ির ঝরনায় বাড়ছে পর্যটকের আগ্রহ

পাহাড়, নদী, ঝরনা আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে পার্বত্য জেলা খাগড়াছড়ি ক্রমেই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও পাহাড়ি সংস্কৃতির সমন্বয়ে এই...
spot_img