Sunday, April 5, 2026
30 C
Dhaka

লুকোচুরি খেলা যেভাবে শিশুদের মানসিক বিকাশে সহায়ক

শিশুদের শৈশবের অন্যতম আনন্দঘন খেলার মধ্যে লুকোচুরি বা টুকি একটি পরিচিত নাম। সহজ এই খেলাটি শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, শিশুদের সঙ্গে ‘পিকাবু’ বা লুকোচুরি খেলা তাদের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। এই খেলায় শিশুরা অন্য মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন, বোঝাপড়া করা এবং সামাজিকভাবে মানিয়ে নেওয়ার প্রাথমিক শিক্ষা পায়। ফলে যারা সামাজিক পরিবেশে সহজে মিশতে পারে না, তাদের জন্য এই খেলা বিশেষভাবে উপকারী হতে পারে।

লুকোচুরি খেলার সময় শিশুর মনে কৌতূহল ও বিস্ময় তৈরি হয়। তারা অনুমান করার চেষ্টা করে সামনে থাকা ব্যক্তি পরবর্তী সময়ে কী করতে পারে। এর মাধ্যমে অন্যের অনুভূতি ও আচরণ বোঝার ক্ষমতা তৈরি হয়, যা তাদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে।

এই খেলা শিশুদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধারণাও তৈরি করে, তা হলো কোনো কিছু চোখের আড়ালে গেলেও তা আবার ফিরে আসতে পারে। এর ফলে শিশুদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা গড়ে ওঠে। এমনকি বাবা-মায়ের অনুপস্থিতি বা বিচ্ছিন্নতার পরিস্থিতিতেও মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এই অভ্যাস সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞরা আরও জানান, যেসব শিশুদের কথা বলার সমস্যা রয়েছে বা যারা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে ভুগছে, তাদের জন্য এই ধরনের খেলাধুলা বেশ কার্যকর। এটি তাদের যোগাযোগ দক্ষতা ও সামাজিক আচরণ উন্নয়নে সহায়তা করতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ, সতর্কতার আহ্বান

রোববার (৭ ডিসেম্বর) দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্বল্পোন্নত দেশের...

আধুনিক যুদ্ধবিমান কীভাবে রাডারের চোখ ফাঁকি দেয়

যুদ্ধক্ষেত্রে আকাশপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রাডারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে...

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময়

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত এক যুগ আগের ঘটনার...

খ্রিষ্টানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব আজ

আজ পবিত্র ইস্টার সানডে, যা খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ...

যমুনার ভাঙনে হুমকিতে শতাধিক গ্রাম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে হঠাৎ শুরু হওয়া...

সাংগঠনিক শক্তি বাড়াতে কাউন্সিলের পথে বিএনপি

সরকার পরিচালনা ও দলীয় রাজনীতিকে পৃথকভাবে সমান গুরুত্ব দিয়ে...

গণভোটের রায় বাস্তবায়নে জোরালো দাবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা...

নারী অধিকার প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান

লিঙ্গ বৈষম্য দূর করে সমতাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ...

সংসদে সমাধান না হলে রাজপথে নামার ঘোষণা

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের...

নতুন আউশ ধানে বাড়বে ফলন, কমবে সময়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত নতুন আউশ ধানের জাত...

চৈত্রের দাবদাহে পুড়ছে দেশ, স্বস্তি নেই জনজীবনে

চৈত্রের শেষ দিকে এসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ তীব্র...

কেরানীগঞ্জে কারখানায় আগুনে ছয় শ্রমিক নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাসলাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে...

এক কিলোমিটার লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ

জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অস্বাভাবিক...

তেলের সংকটে কমছে গণপরিবহনের ট্রিপ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র...
spot_img

আরও পড়ুন

এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ, সতর্কতার আহ্বান

রোববার (৭ ডিসেম্বর) দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও...

আধুনিক যুদ্ধবিমান কীভাবে রাডারের চোখ ফাঁকি দেয়

যুদ্ধক্ষেত্রে আকাশপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রাডারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে ধরা হয়। তবে উন্নত প্রযুক্তির সহায়তায় আধুনিক যুদ্ধবিমান এখন সেই রাডারের নজর এড়িয়ে সফলভাবে অভিযান...

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময়

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত এক যুগ আগের ঘটনার মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আরও দুই মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ...

খ্রিষ্টানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব আজ

আজ পবিত্র ইস্টার সানডে, যা খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। দীর্ঘ ৪০ দিনের লেন্ট পালন শেষে এই দিনে যিশুখ্রিষ্টের পুনরুত্থান উদ্‌যাপন করা হয়,...
spot_img