Monday, March 23, 2026
20 C
Dhaka

ঈদের মেনুতে যোগ করুন নামকিন বিফ

গরুর মাংসের প্রচলিত রেসিপির বাইরে একটু ভিন্ন স্বাদ পেতে চাইলে ঈদের আয়োজনে রাখতে পারেন নামকিন বিফ। সহজ উপকরণে তৈরি এই পদটি স্বাদে ও গন্ধে ভিন্ন মাত্রা যোগ করে খাবারের টেবিলে।

এই রেসিপির জন্য প্রয়োজন চর্বিসহ গরুর সিনার মাংস ২ কেজি, ঘি সিকি কাপ, আদা–রসুনবাটা ১ টেবিল চামচ, দারুচিনি ২-৩ টুকরা, লবঙ্গ ৩টি, বড় পেঁয়াজ ৩টি, আস্ত রসুন ৪টি, আস্ত টমেটো ৪টি, গোলমরিচ ৮টি, কাঁচা মরিচ ৬টি, লবণ স্বাদমতো এবং সাদা ভিনেগার ৩ টেবিল চামচ।

প্রথমে ভিনেগারের সঙ্গে এক কাপ পানি মিশিয়ে নিতে হবে। এরপর লবণ ও ভিনেগার মেশানো পানিতে মাংস ভালোভাবে মেখে এক ঘণ্টা রেখে দিতে হবে। পরে মাংস তুলে পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

এরপর একটি পাত্রে মাংসের সঙ্গে ঘি ছাড়া সব উপকরণ মিশিয়ে আবারও এক ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। রান্নার সময় হাঁড়িতে ঘি দিয়ে মাংসসহ সব উপকরণ দিয়ে পর্যাপ্ত গরম পানি যোগ করে ঢেকে দিতে হবে। কম আঁচে প্রায় দুই ঘণ্টা রান্না করতে হবে।

এই সময়ের মধ্যে ঢাকনা না তোলাই ভালো। চাইলে আটা দিয়ে ঢাকনার চারপাশ সিল করে দেওয়া যেতে পারে। রান্না শেষে ঝোল অনেকটা নেহারির মতো হবে এবং মাংস হয়ে যাবে নরম ও তুলতুলে।

রুটি, নান কিংবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জবাইয়ের আগে বিসমিল্লাহ বলা কেন জরুরি

একসঙ্গে একাধিক মুরগি জবাই করার ক্ষেত্রে প্রতিটি জবাইয়ের আগে...

কম দামে ম্যাকবুক এনে বাজার ধরতে চায় Apple

প্রযুক্তি প্রতিষ্ঠান Apple তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের নতুন...

ইসলামে উপহার গ্রহণের নিয়ম ও সতর্কতা

উপহার বিনিময় মানুষের পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজে...

হাজার বছরের পুরোনো বসতি এখনো দাঁড়িয়ে পৃথিবীর বুকে

হাজার হাজার বছর আগে মানুষের প্রধান চাহিদাগুলোর একটি ছিল...

ডিজিটাল করের চাপে ইউরোপে বিজ্ঞাপনে বাড়তি খরচ

ডিজিটাল সেবা করের বাড়তি চাপ সামাল দিতে বিজ্ঞাপনদাতাদের কাছ...

সহমর্মিতার মাধ্যমে দারিদ্র্য দূর করার উপায়

ইসলামি সমাজব্যবস্থায় জাকাত ও সদকা সামাজিক ভারসাম্য বজায় রাখার...

বসার ঘর সাজাতে সহজ কিন্তু কার্যকর কিছু উপায়

আধুনিক নগর জীবনে বাসস্থানের পরিধি ছোট হলেও সঠিক অন্দরসজ্জার...

এআই খাতে জোর, কর্মী কমানোর পথে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান...

ঈদের পর হজম সমস্যা দূর করতে করণীয়

এক মাসের সংযমের পর ঈদের সময় ভারী খাবার গ্রহণে...

নারী অধিকার বিষয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নারীর অধিকার, মর্যাদা ও...

টিকটক চুক্তিতে বড় অঙ্কের অর্থ পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের...

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ...

শিশু সুরক্ষায় প্রযুক্তি কোম্পানির ওপর বাড়ছে চাপ

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর...

রাতের আঁধারে কেটে দেওয়া হলো কলাবাগান

পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের কলাবাগান...
spot_img

আরও পড়ুন

জবাইয়ের আগে বিসমিল্লাহ বলা কেন জরুরি

একসঙ্গে একাধিক মুরগি জবাই করার ক্ষেত্রে প্রতিটি জবাইয়ের আগে আলাদাভাবে বিসমিল্লাহ বলা বাধ্যতামূলক। শুরুতে একবার বিসমিল্লাহ বললে কেবল প্রথমটির জবাই সহিহ হবে, পরবর্তী মুরগিগুলোর...

কম দামে ম্যাকবুক এনে বাজার ধরতে চায় Apple

প্রযুক্তি প্রতিষ্ঠান Apple তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের নতুন ল্যাপটপ ‘ম্যাকবুক নিও’ উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি ডিভাইসটি প্রকাশ্যে আনা হয়। নতুন...

ইসলামে উপহার গ্রহণের নিয়ম ও সতর্কতা

উপহার বিনিময় মানুষের পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজে ভালোবাসা ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কেবল বস্তুগত লেনদেন নয়, বরং আন্তরিকতা, সম্মান...

হাজার বছরের পুরোনো বসতি এখনো দাঁড়িয়ে পৃথিবীর বুকে

হাজার হাজার বছর আগে মানুষের প্রধান চাহিদাগুলোর একটি ছিল নিরাপদ আশ্রয়। সময়ের প্রবাহে সেই প্রাচীন বসতিগুলোর অনেকই হারিয়ে গেলেও পৃথিবীর নানা প্রান্তে এখনো টিকে...
spot_img