Sunday, March 22, 2026
22 C
Dhaka

ঐতিহ্যের ধারায় এগিয়ে মুমিন বাড়ি মাদরাসা

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী মুমিন বাড়ি মাদরাসায় দীর্ঘদিন ধরে কোরআন শিক্ষার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রায় শত বছর আগে কারী ইব্রাহীম (রহ.) এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় এখনো প্রতি রমজান মাসে বিভিন্ন বয়সী মানুষ এখানে কোরআন শিক্ষা গ্রহণ করেন।

মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সহিহ ও শুদ্ধভাবে কোরআন পাঠে মানুষকে দক্ষ করে তুলতে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে কেরাত বিভাগে এই প্রতিষ্ঠানের দেশ-বিদেশে সুনাম রয়েছে।

এই মাদরাসা থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে কেরাত বিভাগ পরিচালনা করছেন বহু শিক্ষক। বর্তমানে কেরাতের পাশাপাশি হিফজুল কোরআন ও নুরানী বিভাগও চালু রয়েছে।

চলতি বছর রমজান মাসজুড়ে জেনারেল শিক্ষিতসহ বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। ২৫ রমজান দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শেষ হয়, যেখানে বহু ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মুমিন বাড়ি মাদরাসার মসজিদে শুধু শিক্ষক-শিক্ষার্থী নয়, আশপাশের এলাকার মানুষও নিয়মিত নামাজ আদায় করেন। এটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।

চাপিলা গ্রামের বাসিন্দা মাসুদ খান বলেন, এই প্রতিষ্ঠানের কারণে আশপাশের মসজিদে প্রশিক্ষিত ইমাম ও মক্তবের শিক্ষক পাওয়া যাচ্ছে, যা ধর্মীয় শিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে।

মাদরাসার শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, এখানে আবাসিক ও অনাবাসিক উভয় ধরনের শিক্ষার ব্যবস্থা রয়েছে। দক্ষ হাফেজদের তত্ত্বাবধানে হিফজ বিভাগ পরিচালিত হচ্ছে। এ বছর হিফজ সম্পন্ন করা কয়েকজন শিক্ষার্থী মাদরাসা মসজিদে খতমে তারাবি পড়াচ্ছেন।

মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. আশরাফ আলী খান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সহিহভাবে কোরআন শিক্ষার ধারা বজায় রয়েছে। রমজানে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসে এখানে আবাসিকভাবে শিক্ষা গ্রহণ করছেন। স্থানীয় জনগণের সহযোগিতায় এই কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, কেরাতসহ অন্যান্য বিভাগও সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এবং বহু বছর ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই হাফেজরা তারাবি পড়াচ্ছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

টিকটক চুক্তিতে বড় অঙ্কের অর্থ পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের...

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ...

শিশু সুরক্ষায় প্রযুক্তি কোম্পানির ওপর বাড়ছে চাপ

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর...

রাতের আঁধারে কেটে দেওয়া হলো কলাবাগান

পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের কলাবাগান...

ব্রাউজারেই ওয়েবসাইট বানানোর সুযোগ দিল ওয়ার্ডপ্রেস

ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন...

গান-বাদ্যে আসক্তির ক্ষতিকর দিক

ইসলামে শর্তসাপেক্ষে সংগীতচর্চার কিছু সুযোগ থাকলেও গান-বাদ্যে অতিরিক্ত আসক্তিকে...

অল্প পরিশ্রমে ব্যাচেলরদের ঘর থাকবে পরিপাটি

কর্মব্যস্ত দিনের শেষে নিজের ঘরে ফিরে স্বস্তি পেতে চাইলে...

কক্সবাজার সৈকতে উচ্ছেদ এলাকা পুনর্দখল ঠেকাতে কড়া নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ করা অবৈধ স্থাপনার জায়গাগুলো পুনরায়...

প্রিয়জন হারানোর বেদনায় আবেগঘন মুহূর্ত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে অনেকেই ছুটে যান কবরস্থানে,...

২২ দিনে ২৫ জাহাজ, জ্বালানি সরবরাহে গতি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব বৈশ্বিক বাণিজ্যে পড়লেও দেশের প্রধান...

হাদি হত্যা মামলায় আসামি ফেরাতে তৎপরতা

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার...

ঈদের মেনুতে নতুন স্বাদের বিরিয়ানি

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগির অন্যতম...

কেন দোয়া ইবাদতের অন্যতম মাধ্যম

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাঁর নৈকট্য লাভের অন্যতম...

কুড়িগ্রামে ছেলের হাতে নিহত বৃদ্ধ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক বিরোধের জেরে বাবাকে হত্যার অভিযোগে এক...
spot_img

আরও পড়ুন

টিকটক চুক্তিতে বড় অঙ্কের অর্থ পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের তথ্য সামনে এসেছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির...

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার মতো অস্বস্তিকর পরিস্থিতি দেখা দিতে পারে। এ সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন,...

শিশু সুরক্ষায় প্রযুক্তি কোম্পানির ওপর বাড়ছে চাপ

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো। তাদের অভিযোগ, অনেক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিজেদের নির্ধারিত ন্যূনতম বয়সসীমা...

রাতের আঁধারে কেটে দেওয়া হলো কলাবাগান

পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের কলাবাগান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় এক হাজার কলাগাছ নষ্ট হয়ে কৃষকের বড় ধরনের আর্থিক...
spot_img