বিশেষ দিন কিংবা অতিথি আপ্যায়নে ভিন্নধর্মী খাবার পরিবেশন করতে চাইলে বিফ কোরমা হতে পারে একটি দারুণ পছন্দ। মসলা ও নরম মাংসের সমন্বয়ে তৈরি এই পদ সহজেই টেবিলের প্রধান আকর্ষণে পরিণত হয়।
এই রান্নার জন্য প্রয়োজন গরুর মাংস, পেঁয়াজ, দই, ঘি, বাদাম বাটা এবং বিভিন্ন গরম মসলা। উপকরণগুলো সঠিক অনুপাতে ব্যবহার করলে স্বাদে আসে ভিন্ন মাত্রা।
প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হয়। এরপর সব উপকরণ দিয়ে মাংস ম্যারিনেট করে কিছু সময় রেখে দিলে মসলার স্বাদ ভেতরে ভালোভাবে ঢুকে যায়।
এরপর একটি পাত্রে তেল বা ঘি গরম করে তাতে গরম মসলার ফোঁড়ন দেওয়া হয়। তারপর ম্যারিনেট করা মাংস দিয়ে ধীরে ধীরে রান্না করতে হয়। প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে মাংস সেদ্ধ করা হয়।
মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে বোঝা যায় রান্না সম্পন্ন হয়েছে। তখন এটি পরিবেশনের জন্য প্রস্তুত হয়।
সহজ উপায়ে তৈরি হলেও স্বাদের কারণে এই বিফ কোরমা যে কোনো ভোজে আলাদা গুরুত্ব পায় এবং অতিথিদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
সিএ/এমআর


