Monday, March 16, 2026
34.9 C
Dhaka

দাঁতের যত্নেই কমতে পারে মুখের দুর্গন্ধ

মুখ থেকে দুর্গন্ধ বের হলে তা মানুষের আত্মবিশ্বাসে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অনেকেই তখন খোলামেলা কথা বলা বা সামাজিক আড্ডায় অংশ নেওয়ার সময় অস্বস্তি অনুভব করেন। বিশেষজ্ঞদের মতে, মুখের দুর্গন্ধের অন্যতম প্রধান কারণ হলো অপর্যাপ্ত পরিচ্ছন্নতা।

মানুষের মুখে স্বাভাবিকভাবেই অসংখ্য জীবাণু থাকে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখলে এসব জীবাণু থেকে সংক্রমণ তৈরি হতে পারে এবং সেখান থেকেই দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই মুখের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন নিয়ম মেনে যত্ন নেওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করা উচিত এবং প্রতিবার অন্তত দুই মিনিট সময় দেওয়া দরকার। জীবাণুরোধী টুথপেস্ট ব্যবহার করা ভালো। সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে খাবারের পর দাঁত ব্রাশ করা সবচেয়ে উপকারী বলে মনে করা হয়। তবে ব্রাশ করার সময় দাঁতে অতিরিক্ত চাপ প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

খাবার খাওয়ার পর ভালোভাবে কুলকুচি করাও মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়ক। প্রয়োজনে জীবাণুরোধী মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে। অনেকেই কর্মস্থলে বা ব্যাগে ছোট মাউথওয়াশ রাখেন, যা নিয়মিত ব্যবহার করলে মুখ পরিষ্কার রাখতে সুবিধা হয়।

দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পরিষ্কার করতে ডেন্টাল ফ্লস ব্যবহার করা প্রয়োজন। দিনে অন্তত একবার দাঁতের ফাঁক পরিষ্কার করার পাশাপাশি জিভও পরিষ্কার করা জরুরি। বর্তমানে অনেক টুথব্রাশেই জিভ পরিষ্কারের জন্য আলাদা ব্যবস্থা থাকে।

বিশেষজ্ঞরা জানান, একটি টুথব্রাশ তিন মাসের বেশি ব্যবহার করা ঠিক নয়। যারা কৃত্রিম দাঁত ব্যবহার করেন, তাদের নিয়মিত তা পরিষ্কার করতে হবে এবং রাতে খুলে রাখা ভালো। দাঁত বা মাড়িতে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত দন্তচিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এমনকি কোনো সমস্যা না থাকলেও বছরে অন্তত একবার দাঁত পরীক্ষা করানো প্রয়োজন।

দীর্ঘ সময় না খেয়ে থাকলেও মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। তাই রোজা বা উপবাসের সময় মুখের পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দেওয়া জরুরি। পাশাপাশি খাবারের ধরনও মুখের গন্ধে প্রভাব ফেলে। পেঁয়াজ, রসুন বা মিষ্টিজাতীয় খাবার বেশি খেলে দুর্গন্ধের সমস্যা বাড়তে পারে। পর্যাপ্ত পানি পান করলে মুখ শুষ্ক হওয়ার ঝুঁকি কমে।

চিকিৎসকদের মতে, ধূমপান এবং কিছু রোগের কারণেও মুখে দুর্গন্ধ দেখা দিতে পারে। নিয়মিত পরিচর্যার পরও যদি সমস্যাটি থেকে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদকে সামনে রেখে বাংলাদেশে নতুন স্মার্টফোন আনল ভিভো

রমজান ও ঈদকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন...

নিকটাত্মীয়কে ফিতরা দেওয়া নিয়ে ইসলামের নির্দেশনা

ইসলামে সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাধারণত ঈদুল ফিতরের...

ক্রেডিট কার্ড ব্যবহারে নতুন নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের

ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ...

আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা, রাস্তায় নামাজ পড়ছেন মুসল্লিরা

ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে...

প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুলের যত্নে নিমপাতা

নিম একটি সুপরিচিত ওষুধি গাছ, যার পাতা, ডাল ও...

প্রধানমন্ত্রীর খাল খনন উদ্বোধন

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার দেশের নদী-নালা-খাল ও জলাধার...

নতুন প্রজন্মের পিসির জন্য এমএসআইয়ের শক্তিশালী মাদারবোর্ড

ডেস্কটপ কম্পিউটিংকে আরও শক্তিশালী ও আধুনিক করতে ৮০০ সিরিজের...

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ সোমবার দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন...

তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও...

তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নিয়ে যা জানা জরুরি

রমজান মাসে ইবাদত-বন্দেগির গুরুত্ব মুসলমানদের কাছে বিশেষভাবে বেড়ে যায়।...

একসঙ্গে নামাজ পড়তে পারবেন প্রায় ৩৫ হাজার মুসল্লি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয়...

বাজারের ভেজাল এড়িয়ে ঘরে তৈরি করুন মেহেদি

ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ নারীদের মেহেদি সাজ। নতুন পোশাকের...

সময়মতো ছাড়ছে ট্রেন, স্বস্তিতে যাত্রীরা

শবে কদরের ছুটি মঙ্গলবার ১৭ মার্চ। এর পরদিন থেকেই...

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি...
spot_img

আরও পড়ুন

ঈদকে সামনে রেখে বাংলাদেশে নতুন স্মার্টফোন আনল ভিভো

রমজান ও ঈদকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। তরুণ ব্যবহারকারীদের উৎসবের আনন্দ আরও বাড়াতে বিশেষ নকশা...

নিকটাত্মীয়কে ফিতরা দেওয়া নিয়ে ইসলামের নির্দেশনা

ইসলামে সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাধারণত ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত সময়কে ফিতরা আদায়ের উত্তম সময়...

ক্রেডিট কার্ড ব্যবহারে নতুন নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের

ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের মাধ্যমে বিতরণযোগ্য ঋণের সর্বোচ্চ সীমা ২৫ লাখ টাকা...

আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা, রাস্তায় নামাজ পড়ছেন মুসল্লিরা

ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারছেন না হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি। ফলে রমজানের শেষ দিনগুলোতে তারা মসজিদের বাইরে...
spot_img