Sunday, March 15, 2026
22.5 C
Dhaka

ফোন সার্ভিসে দেওয়ার আগে ডেটা সুরক্ষার সহজ উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ তথ্যের ভাণ্ডার। ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত ছবি, বার্তা ও নানান গুরুত্বপূর্ণ ডেটা এই ছোট ডিভাইসেই সংরক্ষিত থাকে। তবে ফোন মেরামতের জন্য সার্ভিস সেন্টারে জমা দিতে হলে অনেক সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এই ঝুঁকি কমাতে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ফোনে বিশেষ ‘রিপেয়ার মোড’ বা ‘মেইনটেন্যান্স মোড’ সুবিধা যুক্ত করেছে। এই সুবিধা চালু থাকলে টেকনিশিয়ানরা ফোনের হার্ডওয়্যার যেমন ক্যামেরা, স্পিকার বা ডিসপ্লে পরীক্ষা করতে পারেন, কিন্তু ব্যবহারকারীর গ্যালারি, কন্টাক্ট লিস্ট বা ইমেইলের মতো ব্যক্তিগত তথ্য দেখতে পারেন না।

সাধারণত সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার সময় টেকনিশিয়ানরা পরীক্ষা করার জন্য ফোনের লক খুলে দিতে বলেন। তখন পাসওয়ার্ড অন্যের কাছে চলে গেলে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। রিপেয়ার মোড চালু থাকলে এই ঝুঁকি অনেকটাই কমে যায় এবং ব্যবহারকারীর ডেটা নিরাপদ থাকে।

বিভিন্ন ব্র্যান্ডের ফোনে এই সুবিধা চালুর পদ্ধতিও ভিন্ন। আইফোন ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে জেনারেল অপশনের ভেতরে ট্রান্সফার অ্যান্ড রিসেট ফোন অংশে ‘প্রিপেয়ার ফর রিপেয়ার’ অপশন চালু করতে পারেন। ওয়ানপ্লাস ফোনে সেটিংসের প্রাইভেসি অপশন থেকে রিপেয়ার মোড চালু করা যায়।

স্যামসাং ব্যবহারকারীরা ফোনের সেটিংস থেকে ডিভাইস কেয়ার অপশনে গিয়ে মেইনটেন্যান্স মোড চালু করতে পারেন। গুগল পিক্সেল ফোনে সেটিংসে গিয়ে সরাসরি ‘রিপেয়ার মোড’ লিখে খুঁজেও এটি চালু করা সম্ভব। ভিভো ও রেডমি ফোনেও প্রাইভেসি বা প্রাইভেসি প্রোটেকশন অংশে এই অপশন পাওয়া যায়।

তবে রিপেয়ার মোড চালু করার আগে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। কারণ অনেক সময় হার্ডওয়্যার সমস্যার কারণে সার্ভিস সেন্টারে ফোন ফ্যাক্টরি রিসেট করা হতে পারে। ফোনটি মেরামত শেষে নিজের পাসওয়ার্ড ব্যবহার করে এই মোড বন্ধ করলে ফোন আবার আগের অবস্থায় ফিরে আসে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গারানের চোখে মহাকাশ থেকে দেখা পৃথিবীর বাস্তবতা

মহাকাশে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনায় গভীর পরিবর্তন...

জাকাত আদায়ে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা

ইসলামে জাকাত একটি ফরজ ইবাদত এবং এটি গরিব মানুষের...

৪৯ হাজার টাকা থেকে শুরু ই-বাইকের দাম

জ্বালানি তেলের বাড়তি খরচ ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বৃদ্ধির...

ধনী-গরিবের ব্যবধান কমাতে জাকাতের ভূমিকা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যেখানে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সমাজের...

কিডনি সুস্থ রাখতে কোন অভ্যাসগুলো জরুরি

কিডনির রোগ অনেক সময় শুরুতে তেমন কোনো লক্ষণ দেখায়...

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে...

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা...

নোয়াখালীর ব্যবসায়ী নিখোঁজ, পরে লাশ উদ্ধার

নোয়াখালীর সুধারাম থানার এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর...

কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই উদ্বোধন

কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘মেগাকিচেন’ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও...

গাজীপুরে বৈদ্যুতিক দুর্ঘটনায় একজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায়...

শিবচর বিএনপির উদ্দেশে বিতর্কিত মন্তব্য

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এক...
spot_img

আরও পড়ুন

গারানের চোখে মহাকাশ থেকে দেখা পৃথিবীর বাস্তবতা

মহাকাশে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনায় গভীর পরিবর্তন আনতে পারে বলে মনে করেন নাসার নভোচারী রন গারান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টানা ১৭৮ দিন...

জাকাত আদায়ে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা

ইসলামে জাকাত একটি ফরজ ইবাদত এবং এটি গরিব মানুষের অধিকার হিসেবে বিবেচিত। আল্লাহর সঙ্গে সম্পর্কিত অনেক হক আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার...

৪৯ হাজার টাকা থেকে শুরু ই-বাইকের দাম

জ্বালানি তেলের বাড়তি খরচ ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বৃদ্ধির কারণে বাংলাদেশে ইলেকট্রিক বাইক বা ই-বাইক এবং ই-স্কুটারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। কম খরচে চলাচল করা...

ধনী-গরিবের ব্যবধান কমাতে জাকাতের ভূমিকা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যেখানে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের অন্যতম প্রধান প্রকাশ হলো জাকাত। ইসলামের পাঁচটি স্তম্ভের...
spot_img