রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির মাস। এই সময় মানসিক প্রশান্তি অর্জনের জন্য অতিরিক্ত সবকিছু দূরে সরিয়ে আধ্যাত্মিক কার্যক্রমে মন দেওয়া গুরুত্বপূর্ণ।
১. সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন
দিনের বড় অংশ যদি সোশ্যাল মিডিয়ায় ব্যয় হয়, তবে অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করা বা ফোন থেকে অ্যাপস সরিয়ে রাখা উপকারী। অব্যবহৃত সময় ইবাদতে ব্যয় করা যায় যেমন যিকির, দুআ, কুরআন তেলাওয়াত ইত্যাদি।
২. কাজের সময়সূচী সামঞ্জস্য করুন
রোজা ও নামাজের সময় অনুসারে কাজের সময়সূচী ঠিক করলে মানসিক চাপ কমে। অফিস বা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মঘণ্টা রমজানের সময় সামঞ্জস্য করা যেতে পারে।
৩. বিরতি নিন
দৈনন্দিন কাজের মধ্যে বিরতির সময় কুরআনের আয়াত পড়া বা যিকির করা মানসিক প্রশান্তি বৃদ্ধি করে।
৪. আধ্যাত্মিক দায়িত্ব অগ্রাধিকার দিন
নামাজ, কুরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মীয় কার্যকলাপের জন্য ফোনে অনুস্মারক বা অ্যালার্ম ব্যবহার করুন।
৫. কাজের চাপ নিয়ন্ত্রণ করুন
অতিরিক্ত চাপ এড়িয়ে গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন। এই সময়ে ইবাদতে মনোযোগী হলে মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে।
সিএ/এমআর


