Saturday, March 7, 2026
32.3 C
Dhaka

রোজায় ক্যানসার রোগীদের জন্য চিকিৎসকদের বিশেষ পরামর্শ

রমজান মাস মুসলমানদের জন্য ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তবে যেসব নারী জরায়ু, ডিম্বাশয় বা স্তন ক্যানসারে আক্রান্ত এবং চিকিৎসাধীন, তাদের ক্ষেত্রে রোজা রাখা যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে শারীরিক অবস্থা বিবেচনা করা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গাইনি, স্ত্রী ও প্রসূতি রোগ এবং গাইনি ক্যানসার বিশেষজ্ঞ ডা. রুখসানা পারভীন জানিয়েছেন, ক্যানসার রোগীদের ক্ষেত্রে রোজা রাখার বিষয়ে একক কোনো নিয়ম নেই। রোগের ধরণ, রোগের স্তর, চলমান চিকিৎসা এবং রোগীর শারীরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়।

তিনি বলেন, ‘ক্যানসার রোগীর ক্ষেত্রে একক কোনো নিয়ম নেই। রোগের ধরণ, স্টেজ, চলমান চিকিৎসা, রোগীর শারীরিক সক্ষমতা সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়।’

চিকিৎসকের মতে, যেসব রোগী কেমোথেরাপি নিচ্ছেন, রেডিওথেরাপির মধ্যে আছেন অথবা অস্ত্রোপচারের পর দুর্বল অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে রোজা না রাখাই ভালো। একইভাবে যেসব রোগী গুরুতর রক্তস্বল্পতা বা সংক্রমণে ভুগছেন, তাদের ক্ষেত্রেও দীর্ঘ সময় না খেয়ে থাকা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরের শক্তি কমে যেতে পারে, ডিহাইড্রেশন দেখা দিতে পারে এবং চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া আরও বেড়ে যেতে পারে। এ কারণে চিকিৎসা চলাকালে রোজা রাখার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।

অন্যদিকে যেসব রোগী চিকিৎসা শেষ করে নিয়মিত ফলোআপে আছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে সীমিত পরিসরে রোজা রাখতে পারেন বলে জানান তিনি।

কেমোথেরাপি চলাকালে সাধারণত বমি ভাব, দুর্বলতা, মুখে ঘা, ক্ষুধামন্দা ও পানিশূন্যতার মতো সমস্যা দেখা দেয়। এ অবস্থায় রোজা রাখলে শরীরে পানির ঘাটতি বাড়তে পারে, দ্রুত ওজন কমে যেতে পারে এবং শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

জরায়ু বা স্তন ক্যানসারের অস্ত্রোপচারের পর রোগীর শরীর সুস্থ হতে সময় লাগে। সেলাই শুকানো, সংক্রমণ প্রতিরোধ এবং রক্তস্বল্পতা কাটিয়ে উঠতে পর্যাপ্ত পুষ্টি ও পানি প্রয়োজন। এই সময়ে রোজা রাখলে সুস্থ হওয়ার প্রক্রিয়া ধীর হতে পারে।

তবে চিকিৎসকের অনুমতিতে কেউ রোজা রাখতে চাইলে খাদ্যাভ্যাসে কিছু বিষয় মেনে চলা জরুরি। ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করতে হবে এবং ডিম, মাছ, মুরগি, ডাল ও দুধের মতো পুষ্টিকর খাবার খেতে হবে। পাশাপাশি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

চিকিৎসকেরা আরও বলেন, মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, প্রস্রাব কমে যাওয়া বা তীব্র বমি ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দিলে রোজা ভেঙে দেওয়া উচিত।

ডা. রুখসানা পারভীন বলেন, স্বাস্থ্যঝুঁকি নিয়ে রোজা রাখা ইসলামের শিক্ষাও নয়। অসুস্থ ব্যক্তির জন্য ছাড় রয়েছে।

তিনি আরও জানান, অনেক ক্যানসার রোগী মানসিক চাপ, উদ্বেগ বা হতাশায় ভোগেন। রমজানে অন্যদের সঙ্গে তাল মিলিয়ে রোজা রাখতে না পারলে অনেক সময় অপরাধবোধ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে পরিবারের সদস্যদের রোগীকে মানসিকভাবে সমর্থন দেওয়া প্রয়োজন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঝিনাইদহে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামী–শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামে গৃহবধূ চান্দিনা খাতুন (২২)কে...

সেন্ট মার্টিনে ধরা বড় বোল মাছের বাজারে উৎসাহ

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ধরা পড়া প্রায়...

পাঁচ লাখ টাকার জাল নোট ও সরঞ্জাম জব্দ

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসায় গোপনে ১ হাজার ও...

দেওভোগে গ্যাস বিস্ফোরণ, আহত তিনজন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ পাক্কারোড এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের...

বারহাট্টায় ঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঘরের ভেতর থেকে এক ৯ বছর...

বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকার ক্ষতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভোরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই...

৭২০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে বৈশ্বিক...

বন বিভাগের অভিযানে উদ্ধার বনমোরগ নিয়ে বিতর্ক

খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে উদ্ধার হওয়া বনমোরগ অবমুক্ত না...

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়ছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামের...

চলতি ৮ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমেছে ৩.৭৩ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি)...

শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু, ঘটনার তদন্তে পুলিশ

বরগুনা সদর উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর থেঁতলানো...

জমি নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক...

মাঝনদীতে দিক হারিয়ে আটকে পড়ে দুটি ফেরি

ফাল্গুনের শেষ দিকেও ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও...

হরমুজ সংকটে ভবিষ্যৎ জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালি...
spot_img

আরও পড়ুন

ঝিনাইদহে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামী–শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামে গৃহবধূ চান্দিনা খাতুন (২২)কে যৌতুকের টাকা না দেওয়ার অভিযোগে তাঁর স্বামী আমিরুল চৌধুরী, শ্বশুর ও শাশুড়ি নির্যাতন করে মাথার...

সেন্ট মার্টিনে ধরা বড় বোল মাছের বাজারে উৎসাহ

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ধরা পড়া প্রায় পাঁচ মণ ওজনের বিশাল বোল মাছ টেকনাফে কেটে বিক্রি করা হয়েছে। মাছটির প্রতি কেজি দাম...

পাঁচ লাখ টাকার জাল নোট ও সরঞ্জাম জব্দ

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসায় গোপনে ১ হাজার ও ৫০০ টাকার জাল নোট তৈরি হচ্ছিল। পুলিশ জানিয়েছে, কয়েক দিনের মধ্যে এই জাল নোটের পরিমাণ...

দেওভোগে গ্যাস বিস্ফোরণ, আহত তিনজন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ পাক্কারোড এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন দগ্ধসহ তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের চারটি...
spot_img