Wednesday, March 4, 2026
19.9 C
Dhaka

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড় ঝুঁকিয়ে মোবাইল ব্যবহার করার কারণে অনেকের মধ্যেই ঘাড় ব্যথার সমস্যা দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের সমস্যার একটি সাধারণ কারণ হলো সার্ভিকাল স্পনডাইলোসিস।

বিশেষজ্ঞরা জানান, মেরুদণ্ডের হাড়, মাংসপেশি ও বিভিন্ন জোড়া নিয়ে গঠিত কাঠামোর ক্ষয় বা পরিবর্তনের ফলে স্পনডাইলোসিস হয়। আর মেরুদণ্ডের ঘাড়ের অংশে এই ক্ষয়জনিত সমস্যা দেখা দিলে তাকে বলা হয় সার্ভিকাল স্পনডাইলোসিস।

সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের ঝুঁকি বাড়ে। অধিকাংশ ক্ষেত্রে ৪০ বছর বয়সের পর এ ধরনের পরিবর্তন শুরু হয়, যদিও অনেক সময় তার আগেও দেখা যেতে পারে। নারী ও পুরুষ উভয়ের মধ্যেই এ রোগের হার প্রায় সমান।

যেসব পেশায় দীর্ঘ সময় ঘাড় নিচু করে কাজ করতে হয়, সেসব মানুষের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। যেমন অফিসে ডেস্কে বসে দীর্ঘ সময় কাজ করা এক্সিকিউটিভ, কম্পিউটার ব্যবহারকারী কিংবা নিয়মিত ঘাড়ে ঝাঁকুনি লাগে এমন পেশার মানুষদের মধ্যে এটি বেশি দেখা যায়। একইভাবে দীর্ঘ সময় মোবাইল ফোনে নিচের দিকে তাকিয়ে থাকার অভ্যাসও ঘাড়ের জন্য ক্ষতিকর।

ঘাড়ের ব্যথা অনেক সময় কাঁধ, পিঠের ওপরের অংশ, মাথার পেছন বা বাহু হয়ে হাত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। স্নায়ুর ওপর চাপ পড়লে পুরো হাতে ব্যথা, ঝিনঝিনি বা অবশ ভাব দেখা দিতে পারে।

কখনো কখনো স্পাইনাল কর্ডের ওপর চাপ পড়লে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে। এতে হাত-পায়ে দুর্বলতা, হাঁটতে সমস্যা কিংবা পায়খানা-প্রস্রাবের জটিলতাও দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে ঘাড় ঘোরাতে সমস্যা, স্থবিরতা বা জ্যাম হয়ে যাওয়ার অনুভূতিও দেখা যায়।

রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, ঘাড়ের এমআরআই কিংবা ইলেক্ট্রোমায়োগ্রাফির মতো পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন।

চিকিৎসার ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ, মাংসপেশি শিথিল করার ওষুধ বা উদ্বেগ কমানোর ওষুধ ব্যবহার করা হয়। পাশাপাশি ফিজিওথেরাপি যেমন সার্ভিক্যাল ট্রাকশন, শর্ট ওয়েভ ডায়াথার্মি, ম্যাসাজ বা নার্ভ স্টিমুলেশন পদ্ধতিও ব্যবহার করা হয়।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, শক্ত ও সমান বিছানায় ঘুমানো, ঘাড়ের নিচে সঠিকভাবে বালিশ ব্যবহার করা এবং দীর্ঘ সময় ঘাড় ঝুঁকিয়ে কাজ না করার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। কর্মস্থলে চেয়ার ও টেবিলের উচ্চতাও এমন হওয়া উচিত যাতে ঘাড় অতিরিক্ত সামনে ঝুঁকাতে না হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...
spot_img

আরও পড়ুন

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটি রোজার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা ঈদুল ফিতরের আগে আদায় করতে হয়।...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে ইবাদত করতে আসা পরিবারগুলো শিশুদের...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই হিসাবের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। কেন এক দিনে ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় ৬০...
spot_img