Tuesday, March 3, 2026
32.2 C
Dhaka

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে সচেতনতা জরুরি। সঠিক পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে রোজার মাসে সুস্থ থাকা সম্ভব। ভিটামিন, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

ইফতার শুরু করা উচিত এক গ্লাস পানি ও তিন থেকে চারটি খেজুর দিয়ে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মাঝারি আকারের দুটি খেজুরই যথেষ্ট। খেজুর তাৎক্ষণিক শক্তি জোগায় এবং এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এতে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন বি১ ও বি২ বিদ্যমান।

শরবত হিসেবে ডাবের পানি, লেবুর শরবত, তোকমা দানা, ইসবগুল, স্মুদি বা চিনি ছাড়া ফলের জুস রাখা যেতে পারে। চিনি এড়িয়ে মধু বা গুড় ব্যবহার করা ভালো। ডায়াবেটিস রোগীদের জন্য ফলের রসের বদলে আস্ত ফল খাওয়া উপকারী।

ইফতারে ছোলা একটি পুষ্টিকর খাবার। এতে প্রোটিন, পটাসিয়াম, ফলিক এসিড ও জিংক রয়েছে। দই-চিড়া সহজপাচ্য এবং অন্ত্রের জন্য উপকারী। বিভিন্ন ফল যেমন তরমুজ, কলা, পেঁপে, আনারস, পেয়ারা, আপেল ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস।

রাতে ইফতারের তিন ঘণ্টা পর হালকা খাবার গ্রহণ করা উচিত। রুটি-সবজি, স্যুপ, দুধ-ওটস বা হালকা ভাত-মাছ রাখা যেতে পারে। অতিরিক্ত ভারী বা মসলাদার খাবার এড়িয়ে চলাই ভালো।

সেহেরিতে এমন খাবার নির্বাচন করা দরকার, যা ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি জোগায়। লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস বা আঁশসমৃদ্ধ খাবার ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। শাকসবজি, মাছ বা কম চর্বিযুক্ত মাংস প্রোটিনের চাহিদা পূরণ করে।

পানিশূন্যতা রোধে ইফতার থেকে সেহেরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান জরুরি। ভাজাপোড়া ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার কম খাওয়া উচিত। সময় নিয়ে ধীরে চিবিয়ে খেলে হজম ভালো হয়।

সচেতন খাদ্যাভ্যাস ও হালকা ব্যায়াম রোজার মাসে সুস্থ থাকতে সহায়তা করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অতিরিক্ত খরচ ছাড়াই গুগল স্টোরেজ ম্যানেজের উপায়

হঠাৎ একদিন গুগল অ্যাকাউন্টে নোটিফিকেশন এলো—স্টোরেজ প্রায় শেষ। নতুন...

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি...

কেউ যেন বাবা হারাতে না হয়, এ যুদ্ধ বন্ধ হোক

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সঙ্গে ঈদ উদযাপন করতে...

নিরাপত্তা উদ্বেগে ছয় রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব...

জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশও উদ্বিগ্ন

ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে...

প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে...

মাকরুহ কাজ এড়িয়ে পূর্ণ সওয়াবের চেষ্টা

রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা...

সীতাকুণ্ডে গুরুতর আহত শিশুর মৃত্যু, মামলা হত্যা হিসেবে রূপান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি...

হালিশহর থানায় নিহত নারীর লাশ মর্গে, মামলা প্রস্তুত

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় গত...
spot_img

আরও পড়ুন

অতিরিক্ত খরচ ছাড়াই গুগল স্টোরেজ ম্যানেজের উপায়

হঠাৎ একদিন গুগল অ্যাকাউন্টে নোটিফিকেশন এলো—স্টোরেজ প্রায় শেষ। নতুন ইমেইল আসতে সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে অনেক ব্যবহারকারীই দুশ্চিন্তায় পড়েন। কারণ একটি গুগল অ্যাকাউন্ট...

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল ফিতর। অনেকের মনেই প্রশ্ন থাকে—এই দুই ইবাদত কি একই, নাকি আলাদা? ইসলামি গবেষকদের মতে, জাকাত...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের মনে গেঁথে আছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, পৃথিবীর সবচেয়ে শুষ্ক কিছু মরুভূমি সমুদ্রের একেবারে গা...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, করপোরেশনের বর্তমান আর্থিক...
spot_img