Friday, February 27, 2026
22.9 C
Dhaka

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো প্রয়োজন। ফলমূল থেকে শিশুরা পায় গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তবে বীজযুক্ত ফল খাওয়ানোর ক্ষেত্রে সতর্ক না হলে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, বরই, লিচু বা জামের মতো বড় বীজযুক্ত ফলের পাশাপাশি আপেল, আঙুর, কমলা কিংবা ডালিমের মতো ছোট বীজযুক্ত ফলও শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। এমনকি কিছু ফলের ছোট ও শক্ত অংশ শিশুর শ্বাসনালিতে আটকে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, শিশুদের মুখ ও গলার পেশির সমন্বয় পুরোপুরি বিকশিত না হওয়ায় তারা খাবার গিলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাতে পারে। ফলে শক্ত বা পিচ্ছিল বস্তু সহজেই গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে।

ছয় মাস বয়স পার হলে শিশুকে ফল খাওয়ানো শুরু করা যেতে পারে। তবে শুরুতে ফলের খোসা ও বীজ ফেলে কেবল নরম অংশ ভালোভাবে চটকে দিতে হবে। আপেলের মতো শক্ত ফল সেদ্ধ করে নরম করে খাওয়ানো নিরাপদ।

দুই বছর বয়সের পর শিশুকে ছোট টুকরো করে ফল দেওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রেও বীজ ও খোসা অবশ্যই বাদ দিতে হবে। পাঁচ বছর বয়স পূর্ণ হলে কিছু ক্ষেত্রে বীজসহ ফল খাওয়ানো গেলেও বড় বীজযুক্ত ফল পুরোটা মুখে না দিয়ে সতর্কভাবে খাওয়ার কৌশল শেখানো জরুরি।

শিশু ফল খাওয়ার সময় পাশে একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্কের উপস্থিতি থাকা প্রয়োজন। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কীভাবে জীবন রক্ষা করা যায়, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দীর্ঘমেয়াদি রোগীদের রমজান প্রস্তুতি

রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদত পালনের জন্য শারীরিক...

চার দিনের ব্যবধানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ছয় বছর বয়সী শিশু...

আদালতে হাজিরের পর জামিন নামঞ্জুর, ১ মার্চ পরবর্তী শুনানি

রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদারকে হত্যাচেষ্টার অভিযোগে করা...

চুয়েটে দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু ১০ মার্চ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক...

১৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত করেছে ব্যানবেইস

বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এ প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় দেশের...

স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতির নির্দেশনা

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...

দূর্নীতির অভিযোগ আইন অনুযায়ী যাচাই-বাছাইয়ের পর্যায়ে

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ‘মব’ সৃষ্টি করে...

বিদেশি চাপ ও বাণিজ্য আলোচনায় প্রভাবের উল্লেখ

বিদায়ি অন্তর্বর্তী সরকারের বড় বড় সিদ্ধান্ত কেবিনেটে না নিয়ে...

মুরাদ খানকে কুপিয়ে হত্যা, পুলিশ তৎপর

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্বশত্রুতার জের ধরে মুরাদ...

গোসাইরহাটে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা

শরীয়তপুরের গোসাইরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন অনলাইন...

জাকাত বণ্টনে যে ভুলগুলো এড়াতে হবে

ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতগুলোর মধ্যে সালাতের পরেই জাকাতের অবস্থান।...

আখাউড়ায় ১৯ মামলার আসামি উদয় মিয়া গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদয় মিয়া (৩০) নামের ১৯ মামলার এক...

ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে মারধরের অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় চেক ডিজঅনার মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে...

কিশোরগঞ্জ-৫ আসনে এমপিকে হুমকির অভিযোগ

কিশোরগঞ্জ-৫ আসনে আইন-শৃঙ্খলা কমিটির সভাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি...
spot_img

আরও পড়ুন

দীর্ঘমেয়াদি রোগীদের রমজান প্রস্তুতি

রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদত পালনের জন্য শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় না খেয়ে থাকা, ঘুমের রুটিনে পরিবর্তন এবং খাদ্যাভ্যাসের ভিন্নতার কারণে...

চার দিনের ব্যবধানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ছয় বছর বয়সী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আনোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ভুক্তভোগী শিশুর পরিবার গত ২৩ ফেব্রুয়ারি...

আদালতে হাজিরের পর জামিন নামঞ্জুর, ১ মার্চ পরবর্তী শুনানি

রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদারকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন...

চুয়েটে দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু ১০ মার্চ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১০ মার্চ। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...
spot_img