Wednesday, February 25, 2026
31.2 C
Dhaka

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে সঙ্গে বই হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ নান্দনিক উপাদান। ঘরের সৌন্দর্য বাড়ানো, ব্যক্তিত্ব প্রকাশ এবং রুচির পরিচয় দিতে বই ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে। রঙিন কাভার, ভিন্ন মাপ ও নকশার বই ঘরের পরিবেশে যোগ করতে পারে আলাদা মাত্রা।

বিশেষজ্ঞদের মতে, বই এমন জায়গায় রাখা উচিত, যেখানে চোখে পড়ে। বই চোখে পড়লেই অনেক সময় তা হাতে তুলে নিয়ে দু-এক পাতা উল্টে দেখার আগ্রহ তৈরি হয়। কেবল কেবিনেট বা ড্রয়ারে বই রেখে দিলে সেগুলো দীর্ঘদিন অব্যবহৃতই থেকে যায়। তাই খোলা জায়গায় বই সাজিয়ে রাখাই বেশি কার্যকর।

বাড়ির ছোট কোনো কোণ, সিঁড়ির নিচের জায়গা কিংবা চিলেকোঠা ব্যবহার করে সহজেই একটি পড়ার ঘর তৈরি করা যায়। পুরনো বুকশেলফ, আরামদায়ক চেয়ার, সামান্য আলো আর একটি টেবিল থাকলেই ঘরের কোনো এক কোণ হয়ে উঠতে পারে নীরব ও শৈল্পিক পাঠকক্ষ।

পুরো ঘর জুড়েই বিভিন্ন জায়গায় বই রাখা যেতে পারে। নতুন অতিথি এলে তারা যখন ঘরের নানা স্থানে সাজানো বই দেখতে পান, তখন সময় কাটানোর জন্য সেগুলো উল্টেপাল্টে দেখার আগ্রহ তৈরি হয়। এতে ঘরের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

যাদের ঘরে জায়গা আছে, তারা মেঝে থেকে ছাদ পর্যন্ত উঁচু বুকশেলফে প্রিয় বই সাজাতে পারেন। এর সঙ্গে ছোট গাছ, ভাস্কর্য কিংবা আলোকসজ্জা যোগ করলে তৈরি হয় এক অনন্য পরিবেশ। বসার ঘরে ছোট আকারের বুকশেলফ বা বুক কর্নার রাখা যেতে পারে, যেখানে নানা ধরনের বই থাকবে। সোফার পাশের টেবিল বা ঝুড়িতে রাখা কিছু বই ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।

ড্রইংরুমে কফি টেবিল বুকস থিম এখন বেশ জনপ্রিয়। অতিথিরা ঘরে ঢুকেই এই বইগুলোর দিকে নজর দেন, যা আলাপচারিতারও একটি মাধ্যম হয়ে ওঠে। একইভাবে বেডসাইড টেবিলে ঘুমানোর আগে পড়ার বই, একটি ছোট বাতি ও ফুলদানি একসঙ্গে রাখলে তৈরি হয় স্নিগ্ধ আবহ।

রঙিন কভার, ভিন্টেজ বই কিংবা নির্দিষ্ট থিম অনুযায়ী বই সাজিয়ে ঘরকে দেওয়া যায় ক্যাফে, লাইব্রেরি বা স্টুডিওর আদল। দেয়ালে ফ্লোটিং শেলফে বই সাজানো কিংবা রঙ অনুযায়ী বই সাজানোর ধারণাও এখন জনপ্রিয়। এতে ঘরে শৃঙ্খলা ও নান্দনিকতার ছাপ পড়ে।

শোবার ঘর, বসার ঘর, অফিস কক্ষ কিংবা লাইব্রেরির জন্য বিভিন্ন ধরনের বুকশেলফ পাওয়া যায়। প্রয়োজন ও জায়গা অনুযায়ী নিজস্ব নকশায় বুকশেলফ তৈরি করাও সম্ভব। সব মিলিয়ে বই দিয়ে ঘর সাজানো শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, এটি ঘরের মানুষের চিন্তা, জ্ঞান ও স্বপ্নেরও নীরব প্রকাশ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে...

ইউটিউবে ট্রেন্ডিং কনটেন্ট চেনার সহজ উপায়

ইউটিউবে বর্তমানে কোন ধরনের ভিডিও জনপ্রিয়তা পাচ্ছে, তা জানতে...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...
spot_img

আরও পড়ুন

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী টারমেসোস। খ্রিস্টপূর্ব ৩৩৩ সালে এই শহর দখলের চেষ্টা করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। কিন্তু দুর্গম অবস্থান...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে ফেরার ঘোষণা দিয়েছেন। ২০২৬ সালে চতুর্থবারের মতো আনুষ্ঠানিক লড়াইয়ে নামছেন এই মার্কিন বক্সার। আরেক কিংবদন্তি...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে মঞ্চে ফিরছে কোরিয়ার সুপরিচিত বয় ব্যান্ড ‘বিটিএস’। আগামী ২১ মার্চ গওয়াংহওয়ামুন স্কয়ারে তাদের প্রথম ফ্রি...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ...
spot_img