Saturday, February 21, 2026
22.2 C
Dhaka

রমজানে জলটান বিডির স্বাস্থ্যকর ইফতার

সংবাদ উপস্থাপক নুসরাত ইসলাম বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জলটান বিডি নামে পরিচিত একটি জনপ্রিয় কনটেন্ট প্ল্যাটফর্ম পরিচালনা করছেন। ২০২১ সাল থেকে নিয়মিত ব্লগ ও রান্নাবিষয়ক কনটেন্ট তৈরি করে তিনি ইতিমধ্যে প্রায় ১৫ লাখ অনুসারীর আস্থা অর্জন করেছেন। পবিত্র রমজান উপলক্ষে তিনি পাঠকদের জন্য তুলে ধরেছেন স্বাস্থ্যকর ও সহজ তিনটি ইফতারি রেসিপি।

নুসরাত ইসলামের কনটেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার পেছনে রয়েছে পারিবারিক অনুপ্রেরণা। ইফতারে টক দই, চিড়া ও ফলভিত্তিক খাবার তিনি বিশেষভাবে পছন্দ করেন। তার মতে, সারাদিন রোজা রাখার পর ফলের স্মুদি শরীরের ক্লান্তি দূর করতে সহায়ক।

ফলের সালাদ
ইফতারে হালকা খাবার হিসেবে নুসরাত ফলের সালাদ রাখতে পছন্দ করেন। আপেল, কলা, কালো আঙুর ও ড্রাগন ফ্রুটের সঙ্গে টক দই, লেবুর রস, মধু ও হালকা মসলার সংমিশ্রণে এই সালাদ তৈরি করা হয়। ফল ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে পরে কাটা ফল যোগ করলেই সালাদ প্রস্তুত।

ড্রাগন ফ্রুট স্মুদি
ড্রাগন ফ্রুট, কলা, তরল দুধ ও মধু একসঙ্গে ব্লেন্ড করলেই তৈরি হয় এই পুষ্টিকর স্মুদি। ইফতারে এটি শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে।

গরুর মাংসের হালিম
ইফতারের প্রধান আকর্ষণ হিসেবে নুসরাত তুলে ধরেছেন ঘরোয়া স্বাদের গরুর মাংসের হালিম। মাংস, বিভিন্ন ডাল, চাল ও সুগন্ধি মসলার সমন্বয়ে ধাপে ধাপে রান্না করা এই হালিম পরিবেশনের সময় আদাকুচি, কাঁচা মরিচ ও বেরেস্তা যোগ করলে স্বাদ আরও বেড়ে যায়।

সহজ উপকরণে তৈরি এসব রেসিপি রমজানে স্বাস্থ্য ও স্বাদের ভারসাম্য বজায় রাখতে সহায়ক বলে মনে করেন নুসরাত ইসলাম।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৫০ কোটির বেশি টিকিট আবেদন, ইনফান্তিনোর দাবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, আসন্ন ফিফা বিশ্বকাপের...

অসীমের ভেতরে নতুন অসীম

অসীম বা ইনফিনিটির কি সত্যিই কোনো শেষ আছে, নাকি...

১৯ বছরের যুবরাজ সামরা গড়লেন টি-টুয়েন্টি রেকর্ড

টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজ...

ট্রাম্পের শান্তি পর্ষদ: জাতিসংঘের বিকল্প নাকি ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগ?

বিশ্বজুড়ে শান্তি ও গাজার পুনর্গঠন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইসলামে জিনের মৃত্যু সম্পর্কে ধারণা

জিন শব্দের অর্থ হলো গোপন বা অদৃশ্য সত্তা। ইসলামি...

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাবর বনাম ফখর

নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটে পাকিস্তান দলের ব্যাটিং নিয়ে আলোচনা...

বাংলা কম্পিউটার ও মোবাইল প্রযুক্তিতে রূপান্তর

বাংলা ভাষা কম্পিউটার ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এখন মোবাইল...

ভাষা আন্দোলনের রাজনৈতিক ও নৈতিক তাৎপর্য

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ফুলে...

পৃথিবীর মতো আরেক গ্রহের সন্ধান

সৌরজগতের ভেতরে ও বাইরে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সন্ধানে...

সমাজে আলেমদের ভূমিকা

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা, জনপরিচিত ব্যক্তি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানকে...

লবণাক্ত জমিতেও বার্লি চাষে সফল খুলনার কৃষক

খুলনার পাইকগাছার কপিলমুনি এলাকায় পরীক্ষামূলকভাবে চাষ করা বার্লির খেতে...

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে নয়াদিল্লি

নয়াদিল্লি: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে...

যশোরে চরমপন্থী বিরোধে ব্যবসায়ী রানা প্রতাপ হত্যার দুই ‘শুটার’ গ্রেপ্তার

যশোর: মনিরামপুরে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা রানা প্রতাপ বৈরাগীকে...
spot_img

আরও পড়ুন

৫০ কোটির বেশি টিকিট আবেদন, ইনফান্তিনোর দাবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, আসন্ন ফিফা বিশ্বকাপের খেলা গ্যালারিতে বসে দেখতে ৫০ কোটির বেশি আবেদন এসেছে। বিশ্বকাপের মোট ১০৪টির ম্যাচের মধ্যে ৭৭টির...

অসীমের ভেতরে নতুন অসীম

অসীম বা ইনফিনিটির কি সত্যিই কোনো শেষ আছে, নাকি অসীমের মধ্যেও রয়েছে আরও বড় অসীম—এই প্রশ্ন বহুদিন ধরেই গণিতবিদদের ভাবিয়ে তুলেছে। সাধারণ চোখে এটি...

১৯ বছরের যুবরাজ সামরা গড়লেন টি-টুয়েন্টি রেকর্ড

টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে সুপার এইট পর্ব। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে শেষ...

ট্রাম্পের শান্তি পর্ষদ: জাতিসংঘের বিকল্প নাকি ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগ?

বিশ্বজুড়ে শান্তি ও গাজার পুনর্গঠন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘শান্তি পর্ষদ’ এখন আন্তর্জাতিক কূটনীতি ও বিশ্লেষকের দৃষ্টি আকর্ষণ করছে। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত...
spot_img