নিম একটি পরিচিত ওষুধি গাছ, যার পাতা, ডাল ও রস দীর্ঘদিন ধরে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। ত্বক ও চুলের যত্নে নিমপাতার উপকারিতা বিশেষভাবে উল্লেখযোগ্য।
ত্বকের দাগ, ব্রণ ও চুলকানি কমাতে নিমপাতা কার্যকর। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং স্কিন টোন স্বাভাবিক থাকে। চুলের খুশকি দূর করতে ও চুল পড়া কমাতে নিমপাতা সিদ্ধ পানি ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এ ছাড়াও দাঁতের যত্নে নিমের ডাল ব্যবহারের প্রচলন বহু পুরোনো। দাঁত মজবুত রাখা ও মুখের স্বাস্থ্য সুরক্ষায় এটি কার্যকর ভূমিকা রাখে।
সিএ/এমআর


