গাউট একটি মেটাবলিক ও প্রদাহজনিত রোগ। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াই মূল কারণ। অতিরিক্ত লাল মাংস, সামুদ্রিক মাছ, অ্যালকোহল ও পানি কম খাওয়ার ফলে হয়।
লক্ষণ: হঠাৎ জয়েন্টে ব্যথা, লাল ও ফুলে যাওয়া, স্পর্শে অসহনীয় ব্যথা। প্রথমে পায়ের বুড়ো আঙুল, পরে হাঁটু, গোড়ালি, কবজি ও কনুইতে। দীর্ঘদিন থাকলে শক্ত গাঁট তৈরি হয়।
চিকিৎসা ও করণীয়: ব্যথানাশক, স্টেরয়েড, আইস প্যাক, হালকা ব্যায়াম, পর্যাপ্ত পানি, নরম জুতা, লাল মাংস কম খাওয়া, ফল ও শাকসবজি বেশি খাওয়া।
সিএ/এমআর


