Monday, February 2, 2026
27 C
Dhaka

ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের উপায়

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা বর্তমানে খুবই সাধারণ একটি স্বাস্থ্যঝুঁকি। অনেকেই দীর্ঘদিন ধরে এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ওষুধ সেবন করেন। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় অ্যাসিডিটির ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার ওপর জোর দেওয়া হচ্ছে।

খাওয়া-দাওয়ায় অনিয়ম, স্বাস্থ্যকর খাবারের অভাব, পর্যাপ্ত পানি না পান করা এবং শারীরিক পরিশ্রম কম হলে পাকস্থলীতে অতিরিক্ত গ্যাস ও অ্যাসিড তৈরি হয়। কিছু ঘরোয়া খাবার নিয়মিত গ্রহণ করলে স্বাভাবিকভাবেই এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

পুদিনা পাতার রয়েছে বায়ুনিরোধক ও শীতলকারী গুণ। বুক ও পেটে জ্বালাপোড়া, পেট ফাঁপা কিংবা বমি ভাব কমাতে পুদিনা বেশ কার্যকর। অ্যাসিডিটির লক্ষণ দেখা দিলে কয়েকটি পুদিনা পাতা চিবিয়ে খাওয়া যেতে পারে। চাইলে পানিতে ফুটিয়ে বা সামান্য মধু মিশিয়েও এটি পান করা যায়।

হালকা গরম পানি অ্যাসিডিটি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে হালকা গরম পানি পান করলে পাকস্থলীর অস্বস্তি কমে।

আদা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমাতে সহায়তা করে। এক টুকরো আদা চিবিয়ে খাওয়া বা আদা ফুটানো পানি পান করলে উপকার পাওয়া যায়। আদার রস দিনে দুই থেকে তিনবার খেলে অ্যাসিডিটির সমস্যা ধীরে ধীরে কমতে পারে।

হজমের সমস্যা ও পেট ব্যথা কমাতে জিরা অত্যন্ত উপকারী। পানিতে জিরা, ধনে ও মৌরি গুঁড়ো মিশিয়ে খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের উপশম হয়। খাবারের পর জিরা ফুটানো পানি পান করলেও ভালো ফল পাওয়া যায়।

লবঙ্গও অ্যাসিডিটি ও গ্যাস কমাতে কার্যকর। দুই থেকে তিনটি লবঙ্গ মুখে রেখে দিলে কিংবা লবঙ্গ ও এলাচ গুঁড়ো হালকা গরম পানিতে মিশিয়ে খেলে বুক জ্বালাপোড়া ও মুখের দুর্গন্ধ দূর হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নতুন ফিচারে চ্যাটজিপিটির জনপ্রিয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বজুড়ে দ্রুত বিস্তার লাভ...

কাদের জাকাত দেওয়া বৈধ নয়

স্বামী যদি ধনী বা সম্পদশালী হন আর স্ত্রী যদি...

প্রাইভেসি রক্ষায় ম্যাপ অ্যাপ ব্যবহারে সতর্কতা

অচেনা গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় ভরসা গুগল...

ঢাকার আজকের নামাজের সময়সূচি

আজ সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, ১৯ মাঘ ১৪৩২...

হারাম আয় দিয়ে ইবাদত কি গ্রহণযোগ্য?

মানুষের জীবন ধন-সম্পদের ওপর নির্ভরশীল। তবে ইসলামে সম্পদের মূল...

ক্যারিয়ারে সফল হওয়ার জন্য ৫ গুরুত্বপূর্ণ কৌশল

আমাদের জীবন অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টিতে গড়ে ওঠে। ক্যারিয়ার...

জেরুজালেম: তিন ধর্মের পবিত্র শহর

জেরুজালেম একটি অনন্য নগরী, যা তিন আসমানি ধর্মের পবিত্র...

গুগল ফটোসে এআই মিম তৈরির নতুন সুযোগ

গুগল ফটোস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নতুন...

দাঁত সাদা করার পাউডারের নিরাপত্তা ও ঝুঁকি

নতুন ট্রেন্ড হিসেবে দাঁত সাদা করার পাউডার সম্প্রতি জনপ্রিয়...

কেরালের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের নিদর্শন

দক্ষিণ ভারতের কেরালার মেথলা গ্রামে অবস্থিত চেরামন জুমা মসজিদ...

শিশুদের জন্য নতুন সৃজনশীল সুযোগ

মাইক্রোসফট পেইন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন কালারিং বুক...

মূত্রনালির সংক্রমণ ও ডায়াবেটিসের প্রথম সংকেত

প্রস্রাবের দুর্গন্ধ সাধারণত পানিশূন্যতা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিছু খাবার...

মসজিদ নামে ষড়যন্ত্রের ঘাঁটি ধ্বংসের ইতিহাস

খাজরাজ গোত্রের আবু আমির মদিনায় এসে সিরিয়ার সঙ্গে মসজিদ...

প্রাণী কি হতে পারে প্রাকৃতিক দুর্যোগের লাইভ অ্যালার্ম?

প্রাণীদের ভূমিকম্প আগাম টের পাওয়ার ধারণাটি বহুদিনের প্রচলিত বিশ্বাস।...
spot_img

আরও পড়ুন

নতুন ফিচারে চ্যাটজিপিটির জনপ্রিয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বজুড়ে দ্রুত বিস্তার লাভ করছে। এই অগ্রযাত্রা যেমন মানুষের কাজকে সহজ করছে, তেমনি নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন করে...

কাদের জাকাত দেওয়া বৈধ নয়

স্বামী যদি ধনী বা সম্পদশালী হন আর স্ত্রী যদি দরিদ্র বা সম্পদহীন হন, সে ক্ষেত্রে স্ত্রীকে জাকাত দেওয়া যাবে কি না—এ প্রশ্ন অনেকের মধ্যেই...

প্রাইভেসি রক্ষায় ম্যাপ অ্যাপ ব্যবহারে সতর্কতা

অচেনা গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় ভরসা গুগল ম্যাপ। তবে ব্যবহার শেষে লোকেশন বন্ধ করা হলেও ব্যবহারকারীর অবস্থানসংক্রান্ত নানা তথ্য গুগলের সার্ভারে জমা...

ঢাকার আজকের নামাজের সময়সূচি

আজ সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ও ১৩ শাবান ১৪৪৭ হিজরি। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য নির্ধারিত নামাজের সময়সূচি...
spot_img