আমাদের জীবন অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টিতে গড়ে ওঠে। ক্যারিয়ার বেছে নেওয়া থেকে শুরু করে দৈনন্দিন অভ্যাস—সবই সিদ্ধান্তের ফল। তবে ভুলের ভয় অনেককে সিদ্ধান্তহীনতায় ভোগায়। ‘ডিসিশন প্যারালাইসিস’ এ সমস্যা কাটাতে সচেতনতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া আয়ত্ত করা যায়।
১) লক্ষ্য স্পষ্ট করুন, বিকল্প কমান: সিদ্ধান্ত নেওয়ার আগে লক্ষ্য নির্ধারণ করুন। অপ্রয়োজনীয় বিকল্প বাদ দিলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
২) ভয় ও ইগো দূরে রাখুন: আবেগ ও অহংকার ভুল পথে পরিচালিত করতে পারে। অনিশ্চয়তাকে মেনে নিন এবং বর্তমান তথ্য অনুযায়ী সেরা সিদ্ধান্ত নিন।
৩) পরীক্ষিত কৌশল কাজে লাগান: বিশ্বাসযোগ্য কারও সঙ্গে ভাবনা ভাগ করলে অস্পষ্টতা কমে। বড় সিদ্ধান্ত হলে এক রাত বিশ্রাম নিন।
৪) মানসিক সুস্থতা বজায় রাখুন: ধ্যান বা মাইন্ডফুলনেস মানসিক অস্থিরতা কমায়। নতুন অভিজ্ঞতা অর্জন করুন এবং দ্রুত ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি করুন।
৫) সিদ্ধান্তের পর দ্বিধা নয়: একবার নেওয়া সিদ্ধান্তে অটল থাকুন। অতীতের ‘যদি এমন হতো’ চিন্তা ত্যাগ করুন এবং সামনে মনোনিবেশ করুন।
সিএ/এমআর


