Wednesday, April 1, 2026
25 C
Dhaka

গর্ভধারণের আগে কোন প্রস্তুতিগুলো সবচেয়ে জরুরি

সন্তান নেওয়ার সিদ্ধান্ত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই কিছু প্রস্তুতি শুরু করা প্রয়োজন, যা ভবিষ্যতে মা ও সন্তানের সুস্থতার জন্য সহায়ক ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, আগেভাগে সচেতন হলে গর্ভধারণ যেমন সহজ হয়, তেমনি জটিলতার ঝুঁকিও কমে।

যুক্তরাজ্যের কেমব্রিজের চিকিৎসক ও সহায় হেলথের সহ-প্রতিষ্ঠাতা ডা. তাসনিম জারা এক ভিডিও বার্তায় সন্তান নেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি, তা তুলে ধরেন। তার মতে, ফলিক অ্যাসিড গ্রহণ এই প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সন্তান গর্ভে আসার অন্তত এক মাস আগে থেকেই প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা প্রয়োজন, যা শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের সঠিক গঠনে সহায়তা করে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় টিকা নেওয়া নিশ্চিত করা জরুরি। বিশেষ করে হেপাটাইটিস বি টিকা না নেওয়া থাকলে তা গর্ভধারণের আগেই সম্পন্ন করা উচিত। পাশাপাশি শরীরে আয়রনের ঘাটতি আছে কিনা তা পরীক্ষা করে দেখা দরকার, কারণ রক্তস্বল্পতা গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

ভিটামিন ডি-এর ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি। দেশের অনেক নারী এই ভিটামিনের অভাবে ভোগেন, যা হাড় ও দাঁতের পাশাপাশি শিশুর সামগ্রিক বিকাশে প্রভাব ফেলতে পারে। নিয়মিত রোদে যাওয়া ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ক্যাফেইন গ্রহণের ক্ষেত্রেও সতর্কতার পরামর্শ দেন চিকিৎসকরা। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে শিশুর কম ওজন নিয়ে জন্ম বা গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে। তাই গর্ভধারণের আগেই ধীরে ধীরে ক্যাফেইনের পরিমাণ কমিয়ে আনা ভালো।

এ ছাড়া ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ধূমপান পরিহার এবং ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো রোগ নিয়ন্ত্রণে রাখার ওপরও জোর দেন ডা. তাসনিম জারা। তার মতে, সন্তান নেওয়ার আগে শরীর ও মন— উভয় দিক থেকেই প্রস্তুত থাকাই সুস্থ মাতৃত্বের প্রথম ধাপ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয়...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...
spot_img

আরও পড়ুন

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয় এবং কেয়ামতের দিন তার পূর্ণ প্রতিফলন দেওয়া হবে। অতি সামান্য ভালো কাজ যেমন মূল্যবান, তেমনি...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাকিম ইবনে হিজাম (রা.) একাধিকবার সম্পদ চাইলে মহানবী (সা.) তাকে...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম কারণ ফুড পয়জনিং। সাধারণত বাসি বা দূষিত খাবার খাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। খাবারে...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক অনন্য বাস্তুতন্ত্রে পরিণত হয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ১৯৮৬ সালের ২৬ এপ্রিলের...
spot_img