Tuesday, March 24, 2026
21 C
Dhaka

নাস্তার টেবিলে নতুন স্বাদ আনুন বাঁধাকপির পাকোড়ায়

নাস্তার সময় যদি হালকা, সুস্বাদু ও পুষ্টিকর কিছু খাওয়ার কথা ভাবেন, তাহলে বাঁধাকপির পাকোড়া হতে পারে চমৎকার একটি বিকল্প। বাইরের অংশটা মচমচে আর ভেতরে নরম বাঁধাকপির স্বাদ—একবার খেলেই আবার খেতে ইচ্ছে করে। অল্প কিছু উপকরণ আর কম সময়েই এই নাস্তা তৈরি করা যায়। তাই সকাল কিংবা বিকেলের নাস্তায় পরিবারের সদস্য কিংবা অতিথিদের আপ্যায়নে বাঁধাকপির পাকোড়া সহজেই জায়গা করে নিতে পারে।

এই পাকোড়া তৈরিতে প্রয়োজন হবে আধা কেজি বাঁধাকপি কুচি, দুই কাপ পেঁয়াজ কুচি, চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি, এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ আদা ও জিরা বাটা, দুইশ গ্রাম বেসন, বিটলবণ, স্বাদমতো লবণ এবং পরিমাণমতো তেল।

প্রথমে বাঁধাকপি কুচি ভালোভাবে ধুয়ে সামান্য লবণ দিয়ে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর এতে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, জিরা, বেসন ও প্রয়োজনীয় লবণ দিয়ে ভর্তার মতো ভালোভাবে মাখিয়ে আরও ১০ মিনিট রেখে দিন। এতে উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে এবং স্বাদও বাড়বে।

এরপর কড়াইয়ে তেল গরম করে মিশ্রণ থেকে অল্প অল্প করে হাত দিয়ে পাকোড়া আকারে তেলে ছাড়তে হবে। মাঝারি আঁচে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। ভাজা শেষ হলে গরম গরম বাঁধাকপির পাকোড়া পরিবেশন করুন সালাদ, সস বা চাটনির সঙ্গে। এই নাস্তা যেমন মুখরোচক, তেমনি সহজে তৈরি হওয়ায় দৈনন্দিন খাদ্যতালিকায় রাখাও সুবিধাজনক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘরেই বানান বাসন্তী পোলাও

ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বাসন্তী পোলাও একটি জনপ্রিয় নাম। বিশেষ...

ইসলামে দান ও মানবতার শিক্ষা

ইসলাম মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র...

চার্জ দীর্ঘস্থায়ী করতে যা করবেন

দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া অনেকের...

ম্যালওয়্যার থেকে স্মার্টফোন সুরক্ষার উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত তথ্য...

কাবিননামা পূরণে সচেতনতা জরুরি

বিয়ের সময় কাবিননামা পূরণ একটি গুরুত্বপূর্ণ আইনি ও ধর্মীয়...

অফলাইনে পথ দেখাবে গুগল ম্যাপ

দৈনন্দিন যাতায়াতে গুগল ম্যাপ বর্তমানে অন্যতম নির্ভরযোগ্য অ্যাপ। নতুন...

সহজ রেসিপিতে মাছের কাবাব

সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু মাছ-মটরশুঁটির কাবাব।...

রহমত পেতে যেসব গুণ প্রয়োজন

আল্লাহর রহমত মানুষের জীবনে আশার আলো জাগায় এবং হতাশা...

সহজ উপায়ে বেগুন বাহার

প্রতিদিনের একঘেয়ে খাবারের বাইরে ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে...

জিম ছাড়াই ফিট থাকার কার্যকর কৌশল

জিমে না গিয়েও শক্তিশালী শরীর গড়ে তোলা সম্ভব—এমনটাই বলছেন...

বিমানযাত্রীদের স্বস্তি দেবে নতুন প্রযুক্তি

বিমানবন্দরে লাগেজ হারানো বা ভুল জায়গায় চলে যাওয়ার সমস্যা...

পরনিন্দা থেকে দূরে থাকার উপায়

গীবত বা পরনিন্দা একটি মারাত্মক নৈতিক ব্যাধি, যা মানুষের...

ইসলামে সফলতার মূল চাবিকাঠি কী

ইসলামে প্রকৃত সাফল্য শুধু দুনিয়াবি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়,...

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে: জামায়াত আমির

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে...
spot_img

আরও পড়ুন

ঘরেই বানান বাসন্তী পোলাও

ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বাসন্তী পোলাও একটি জনপ্রিয় নাম। বিশেষ দিন বা অতিথি আপ্যায়নে এই সুগন্ধি ও মিষ্টি স্বাদের পোলাও সহজেই তৈরি করা যায় ঘরে...

ইসলামে দান ও মানবতার শিক্ষা

ইসলাম মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে গুরুত্ব দিয়ে দান-খয়রাতের মাধ্যমে সম্পদ বণ্টনের ওপর জোর দেয়। অর্থ...

চার্জ দীর্ঘস্থায়ী করতে যা করবেন

দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া অনেকের জন্যই একটি সাধারণ সমস্যা। বিশেষ করে দীর্ঘ সময় বাইরে থাকলে বা বিদ্যুৎ না থাকলে এই...

ম্যালওয়্যার থেকে স্মার্টফোন সুরক্ষার উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত তথ্য সংরক্ষণ, ছবি, ব্যাংকিং লেনদেনসহ নানা গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্রবিন্দু। ফলে ডিভাইসটির নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি...
spot_img