Wednesday, March 11, 2026
25.7 C
Dhaka

নারায়ণগঞ্জে ‘চাবি’ বাড়ি আর্ক এশিয়া স্বর্ণপদক বিজয়ী

নারায়ণগঞ্জে স্থপতি এনামুল করিম নির্ঝরের ডিজাইন করা ‘চাবি’ নামে একটি বাড়ি আর্ক এশিয়া স্থাপত্য পুরস্কার ২০২৫-এ ‘সিঙ্গেল ফ্যামিলি রেসিডেনশিয়াল প্রজেক্টস’ বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে। বাড়িটিকে ঘুরে দেখার অভিজ্ঞতা জানিয়েছেন স্থপতি সামিয়া শারমীন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিরাব বাজার এলাকায় চার বিঘা জমির ওপর গড়ে ওঠা এই বাড়ি একটি পারিবারিক প্রকল্প হলেও এটি ‘বিকল্প গন্তব্য’ হিসেবে পরিকল্পিত। এখানে কেউ চাইলে একান্তে সময় কাটাতে পারে, আবার দলবেঁধে মিলেমিশে আয়োজনও করা সম্ভব। বাড়ির চারপাশে পুকুর, টিলা ও জলাধার একত্রিত হয়ে এক অনন্য প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে।

বাড়ির প্রবেশমুখে লোহার বিশাল দরজা, যা পেরোলেই চোখে পড়ে কংক্রিটের দেয়ালগুলো। দেয়ালগুলোকে ক্যানভাস হিসেবে ব্যবহার করা হয়েছে; তাতে খোদাই করা লেখা এবং গাছের লতাপাতা আছে। কিছু লেখা যেমন ‘দেয়ালবয়ান’ মানুষের সঙ্গে সংলাপের মতো কাজ করে। মূল আঙিনার পেভমেন্টে কংক্রিট স্ল্যাবে গাছের পাতার ছাপ দেওয়া আছে, যা ঢালাইয়ের সময় তৈরি করা হয়েছে।

বাড়ি বিভিন্নভাবে প্রবেশযোগ্য। দোতলা শয়নকক্ষ থেকে টিলার ওপর দিয়ে পুকুরপাড়ে পৌঁছানো যায়। প্রধান অংশে সদর দরজার সামনে বসার জায়গা, বিশাল বসার ঘর, জলাধার এবং সবুজ প্রান্তর আছে। বসার ঘর ও খাবার ঘরের মাঝখানে ‘স্মৃতি ফাঁদ’ তৈরি করা হয়েছে, যেখানে মেঝের নিচে পুরনো জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে স্মৃতি সংরক্ষণের জন্য।

বাড়ির ভিতরে সুইমিংপুল, হোম থিয়েটার, জিম, টেবিল টেনিস স্থান এবং পারিবারিক বসার ঘরসহ আকাশখোলা কাঠের পাটাতন রয়েছে। এছাড়া ‘ঠিকানা ডেস্ক’ নামের মঞ্চে কবিতা আবৃত্তি বা গানের পরিবেশনা করা যায়।
পরিবেশগত স্বচ্ছন্দ্য বজায় রাখতে বাড়িতে ছয় ঋতুর কথা মাথায় রেখে ল্যান্ডস্কেপ পরিকল্পনা করা হয়েছে। শোবার ঘরে প্রকৃতির আলো ও বাতাস প্রবেশের ব্যবস্থা রয়েছে।

স্থপতি এনামুল করিম নির্ঝর বলেন, ‘এই প্রকল্পে ফর্ম ফলোজ ফাংশন নয়, বরং ফর্ম ফলোজ ফিকশন বাস্তবায়ন করেছি। মানুষের অনুভূতির সঙ্গে স্থাপত্যকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যা অনেকটাই সফল হয়েছে। ক্লায়েন্ট আমাকে চিন্তার স্বাধীনতা দিয়েছিলেন, তার জন্য কৃতজ্ঞ।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে।...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর...

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা...

চার শতকের পুরোনো মোগল স্থাপত্যের নিদর্শন

কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ...

সুনামগঞ্জে এক জমিতে ৫১ জাতের ধান

সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকদের ধানের বৈচিত্র্যময় জাত সম্পর্কে ধারণা...
spot_img

আরও পড়ুন

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। চুল পাকা, ত্বক ঢিলে হয়ে যাওয়া, শক্তি কমে আসা ও শারীরিক সক্ষমতার দ্রুত অবনতি...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের গ্যাজেট দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এসব ডিভাইস ব্যবহারের সঙ্গে সঙ্গে চার্জারও সব সময় হাতের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক স্থাপত্যশৈলী ও প্রশান্ত পরিবেশের জন্য মুসল্লিদের আকর্ষণ করছে। শহর ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে বড় চাহিদা হয়ে দাঁড়ায় পানি। দীর্ঘ সময় না খেয়ে-না পান থাকার কারণে শরীরে পানিশূন্যতার ঝুঁকি...
spot_img