Thursday, March 12, 2026
25.2 C
Dhaka

দুধের সঙ্গে ভুলেও খাবেন না এই ৬ খাবার

দুধ শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি পানীয়। এতে রয়েছে ভিটামিন এ, বি৬, ডি ও কে, পাশাপাশি ফসফরাস, ম্যাগনেশিয়াম ও আয়োডিনের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। নিয়মিত দুধ খেলে শরীর সুস্থ থাকে, বাড়ে রোগপ্রতিরোধ ক্ষমতা। তবে এই উপকারী পানীয়টি কিছু নির্দিষ্ট খাবারের সঙ্গে একসঙ্গে খেলে উপকারের বদলে ক্ষতির আশঙ্কাই বেশি থাকে। ভুল খাদ্যসংমিশ্রণের কারণে হজমের সমস্যা থেকে শুরু করে নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

পুষ্টিবিদদের মতে, দুধের সঙ্গে কলা খাওয়া অনেকের কাছে সাধারণ অভ্যাস হলেও এটি স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। এই দুটি একসঙ্গে খেলে হজমে সমস্যা হয় এবং আয়ুর্বেদ মতে শরীরে কফের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে যাদের হজম ক্ষমতা দুর্বল, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট হতে পারে।

দুধের সঙ্গে লেবু খাওয়াও ঝুঁকিপূর্ণ। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দুধের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে পেট ব্যথা, বমি বা অস্বস্তির কারণ হতে পারে। তাই এই দুই খাবার একসঙ্গে না খাওয়াই নিরাপদ।

মাছ ও মাংসের সঙ্গে দুধ গ্রহণ করলেও হজমে ব্যাঘাত ঘটতে পারে। একসঙ্গে একাধিক প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে পেটের সমস্যা, বমি বা অস্বস্তি দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

চকোলেট ও দুধের সংমিশ্রণ অনেকের কাছে জনপ্রিয় হলেও স্বাস্থ্যগত দিক থেকে এটি পুরোপুরি নিরাপদ নয়। কোকোতে থাকা অক্সালেট দুধের ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদে এতে ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে।

অনেকে রাতে ফাস্টফুড খাওয়ার পর দুধ পান করেন। কিন্তু পিজ্জা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই বা বিরিয়ানির মতো ভারী খাবারের সঙ্গে দুধ খেলে হজমের সমস্যা দেখা দেয় এবং দুধের পুষ্টিগুণও সঠিকভাবে শরীরে কাজে লাগে না।

ইডলি ও দোসার মতো ফার্মেন্টেড খাবারের সঙ্গেও দুধ খাওয়া উচিত নয়। বিশেষ করে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তাদের ক্ষেত্রে পেট ফাঁপা, গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে।

সূত্র: সংবাদ প্রতিদিন

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...
spot_img

আরও পড়ুন

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে এক গৃহবধূ সুমনা বাদশা (৪৫) সারা শরীরে দগ্ধ হন। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর স্বামী...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায় চালু এবং ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন বরিশাল...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নাজমুন নাহার মুন্নিকে। তিনি জানান, মেয়ে হয়ে কেন এই বিষয়ে পড়াশোনা করলেন—এমন...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, জ্বর থেকে খিঁচুনি হয়ে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। তবে...
spot_img