Wednesday, April 1, 2026
25 C
Dhaka

স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপিতে শীতের স্বাদ

শীতকাল এলেই বাজার ভরে ওঠে নানা রকম তাজা শাকসবজিতে। এই সময়ের অন্যতম জনপ্রিয় সবজি ফুলকপি। প্রতিদিন মাছ-মাংস খেতে একঘেয়েমি এলে খাদ্যতালিকায় ভিন্ন স্বাদ আনতে সবজি দিয়ে তৈরি রেসিপি হতে পারে ভালো সমাধান। শীতের দিনে ফুলকপি ও পনিরের রেজালা স্বাদ ও পুষ্টির দিক থেকে বেশ জনপ্রিয় একটি পদ।

ঘরে সহজলভ্য উপকরণ ব্যবহার করেই তৈরি করা যায় সুস্বাদু ফুলকপি ও পনিরের রেজালা। এই খাবারটি যেমন স্বাস্থ্যকর, তেমনি অতিথি আপ্যায়নেও মানানসই।

রেসিপির জন্য প্রয়োজন হবে ৩০০ গ্রাম ফুলকপি, ৩০০ গ্রাম পনির, ১টি তেজপাতা, ১টি বড় এলাচ, ২টি ছোট এলাচ, ১টি দারুচিনির কাঠি, ৫–৬টি গোটা গোলমরিচ, ২–৩টি লবঙ্গ, ১ টেবিল চামচ পোস্ত, ৮–১০টি ভাঙা কাজু, ১ টেবিল চামচ চারমগজ, ১ চা চামচ সাদা তেল, ১০–১২টি কিশমিশ, ৩–৪টি শুকনা মরিচ, ২–৩টি কাঁচা মরিচ, ৩ টেবিল চামচ টক দই, ১ চা চামচ ঘি, ২–৩ টেবিল চামচ সাদা তেল, আধা চা চামচ কেওড়া জল, ১ চা চামচ চিনি এবং স্বাদমতো লবণ।

প্রথমে ফুলকপি মাঝারি আকারে কেটে অল্প লবণ দিয়ে ২–৩ মিনিট ভাপিয়ে নিতে হবে। আলাদা পাত্রে অল্প পানিতে পোস্ত, চারমগজ ও কাজু ভিজিয়ে রেখে কাঁচা মরিচ, শুকনা মরিচ ও টক দইয়ের সঙ্গে ভালোভাবে বেটে পেস্ট তৈরি করতে হবে।

এরপর কড়াইয়ে তেল গরম করে ফুলকপি হালকা ভেজে তুলে নিতে হবে। একই তেলে পনির ভেজে নিয়ে তাতে ঘি মেশাতে হবে। এবার তেজপাতা, শুকনা মরিচ ও গোটা গরম মসলা ফোড়ন দিয়ে তৈরি পেস্ট যোগ করতে হবে। লবণ দিয়ে ভালোভাবে কষানোর পর ভাজা ফুলকপি ও পনির মেশাতে হবে।

আধা কাপ গরম পানি দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করতে হবে। এরপর ঢাকনা খুলে কেওড়া জল, চিনি ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করলেই প্রস্তুত হবে সুস্বাদু ফুলকপি ও পনিরের রেজালা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...
spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা যায়। এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা ইসলামি দৃষ্টিকোণ থেকে বৈধ কি না—এ নিয়ে অনেকের প্রশ্ন...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের বৈঠকের পর চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন।...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ নাগরিকদের জীবন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। বেসামরিক এলাকা এবং ছোট ব্যবসাগুলোর ওপর হামলা চলছে,...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে। টানা এক বছর ধরে প্রায় ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে এই...
spot_img