Thursday, March 5, 2026
21.1 C
Dhaka

শীতের দিনে ঘরে মায়াবী সুগন্ধ আর পরিচ্ছন্নতার সহজ পাঠ

শীতকালে ঘর পরিপাটি ও আরামদায়ক রাখতে নিয়মিত পরিচর্যার পাশাপাশি বাতাসের গুণমানও গুরুত্বপূর্ণ।

ধুলা পরিষ্কার, আসবাব গোছানো কিংবা আলো-বাতাস চলাচলের ব্যবস্থা যেমন জরুরি, তেমনি ঘরের ভেতরে কোনো দুর্গন্ধ না থাকা স্বাস্থ্যকর পরিবেশের জন্য প্রয়োজনীয়। এ কারণেই অনেকেই কৃত্রিম স্প্রে ব্যবহার করেন, আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ে ঘরের বাতাসে সুবাস ছড়িয়ে দিতে পছন্দ করেন। শুধু আরাম নয়, এই সুবাস ও পরিচ্ছন্নতার বিষয়টি রোগব্যাধি ও জীবাণুর উপস্থিতির সঙ্গেও সম্পর্কিত বলে মনে করা হয়। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এ বিষয়ে একটি পুরোনো ধারণা রয়েছে, যাকে বলা হয় মিয়াজমা তত্ত্ব।

মিয়াজমা তত্ত্ব অনুযায়ী একসময় ধারণা করা হতো, রোগব্যাধি জীবাণু থেকে নয়, বরং পচা বা দুর্গন্ধযুক্ত বাতাস থেকে ছড়ায়। উনিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত এই ধারণা বিশ্বজুড়ে প্রচলিত ছিল। ‘মিয়াজমা’ শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ দূষণ বা কলুষতা। তখনকার মানুষ বিশ্বাস করত, পচা জৈব পদার্থ, আবর্জনা কিংবা মৃত প্রাণীর দুর্গন্ধ থেকে এক ধরনের বিষাক্ত বাতাস তৈরি হয়। সেই বাতাস শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। এই বিশ্বাস থেকেই সুগন্ধির ব্যবহার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ঘরের ভেন্টিলেশনের ওপর গুরুত্ব বাড়ে।

প্রাচীন সংস্কৃতিতেও ঘরের সুবাস ও পরিচ্ছন্নতার বিশেষ গুরুত্ব ছিল। রোমানদের স্যাটারনালিয়া উৎসবে কমলার খোসা ও দারুচিনি পোড়ানোর প্রচলন ছিল। তখন কমলা ছিল সমৃদ্ধির প্রতীক, আর এর সুগন্ধ দ্রুত দুর্গন্ধ ঢেকে দিত। শীতের দিনে ঘরের পরিবেশ উষ্ণ ও স্বস্তিদায়ক রাখতে এই প্রাচীন পদ্ধতি আজও অনুসরণ করা যেতে পারে। একটি পাত্রে অর্ধেক পানি নিয়ে তাতে পাতলা করে কাটা কমলা বা লেবু এবং দুই টুকরো দারুচিনি দিয়ে মাঝারি আঁচে প্রায় ২০ মিনিট ফুটিয়ে নেওয়া যায়। শেষে কয়েক ফোঁটা ভ্যানিলা তেল মিশিয়ে দিলে ঘরের বাতাসে ছড়িয়ে পড়বে মোলায়েম ও উষ্ণ সুগন্ধ।

বিশেষজ্ঞদের মতে, দারুচিনি ও কমলার তেলের অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য বাতাসে থাকা দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু কমাতে সহায়তা করে। এই সুবাস ঘরের পর্দা, বিছানা ও পরিবেশে মিশে এক ধরনের প্রশান্তি এনে দেয়। এ ছাড়া ভ্যানিলা, ক্যারামেল ও মধুর মিশ্রণে তৈরি মিষ্টি ও মসলাযুক্ত সুগন্ধিও শীতকালে বেশ জনপ্রিয়। এসব প্রাকৃতিক সুবাস শুধু উষ্ণতা নয়, মানসিক স্বস্তিও এনে দেয় বলে মনে করা হয়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

স্বজনপ্রীতি ও সম্পদ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি...

দুই আসনের ফল এখনো স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন...

সাফারি পার্কে সীমানাপ্রাচীর ঘিরে বিরোধ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সীমানাপ্রাচীর নির্মাণকাজকে কেন্দ্র করে দুই...

কুমিল্লায় এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার

কুমিল্লায় প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও...

১০ টাকার জেরে উত্তেজনা, জনতার হাতে ধরা চালক

রাজশাহী নগরে ১০ টাকা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক...

আধিপত্য নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র মস্তফাপুর

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

গাংনীতে সভা পণ্ডের জেরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

মেহেরপুরের গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় হট্টগোলের ঘটনা...

ঢাকা থেকে ২৫টি ফ্লাইট বাতিল

ইরান ও যুক্তরাষ্ট্র–ইস্রায়েলের মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আজ বুধবার ঢাকার...

এক বছরে ৩৭ হামলা, ১২ জন আহত

কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছে...

নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া কেউ অনুমতি ছাড়া অফিস ত্যাগ করতে পারবে না

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছে...

নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় দুজনকে গুলি করে...

পটুয়াখালীতে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা চুরি

পটুয়াখালীর বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে...

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত...

প্রতিমন্ত্রী কায়সার কামাল: জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনে আগমনের...
spot_img

আরও পড়ুন

স্বজনপ্রীতি ও সম্পদ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি সরকারে দায়িত্ব পালনকালে কিংবা এর আগে-পরে জীবনের কোনো সময়েই দুর্নীতিতে জড়াননি। নিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া...

দুই আসনের ফল এখনো স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ( ৫ ডিসেম্বর) কমিশনের নিজস্ব ওয়েবসাইটে কেন্দ্রভিত্তিক এই ফলাফল প্রকাশ করা হয়। গত...

সাফারি পার্কে সীমানাপ্রাচীর ঘিরে বিরোধ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সীমানাপ্রাচীর নির্মাণকাজকে কেন্দ্র করে দুই রাজনৈতিক নেতার মধ্যে বিরোধের জেরে চাঁদা দাবি ও নির্মাণসামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

কুমিল্লায় এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার

কুমিল্লায় প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ ডিসেম্বর) বিকেলে নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকায় একটি...
spot_img