Sunday, April 5, 2026
28 C
Dhaka

খিটখিটে মেজাজ দূর করার সহজ উপায়

মেজাজ হারানো বা খিটখিটে থাকা আজকের ব্যস্ত জীবনে অনেকেরই সাধারণ সমস্যা। নানা কারণ—ঘুমের অভাব, মানসিক চাপ, শারীরিক অসুস্থতা বা উদ্বেগ—মেজাজের ওঠাপড়ার পেছনে কাজ করে। তবে কিছু সহজ কৌশল মেনে এই খিটখিটে মেজাজ নিয়ন্ত্রণ করা সম্ভব।

১. শান্ত থাকুন
বিরক্তি বা রাগের মুহূর্তে শান্ত থাকা জরুরি। মুহূর্তের ক্ষিপ্রতা বড় ধরনের ভুল বা অপ্রয়োজনীয় তর্ক-তর্কে পরিণত হতে পারে। তাই প্রথমে শ্বাস নিন, মাথা ঠান্ডা রাখুন।

২. সবকিছু মনের গভীরে নেবেন না
রাগের সময় মানুষ অনেক কিছু বলতেই পারে। তাই সবকিছু সিরিয়াসলি নেওয়া ঠিক নয়। কিছু বিষয় উপেক্ষা করে দিলে ঝামেলা বা অতিরিক্ত মন খারাপ হওয়ার সম্ভাবনা কমে।

৩. পর্যাপ্ত ঘুম নিন
বিষণ্ণতা ও খিটখিটে মেজাজের প্রধান কারণ হলো ঘুমের অভাব। প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুম মস্তিষ্ক ও শরীরকে পুনরুজ্জীবিত করে, মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত রাখে।

৪. সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন
পুষ্টিকর খাবার, বিশেষ করে ভিটামিন বি সমৃদ্ধ খাবার গ্রহণ করা মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। সুষম খাদ্য মানসিক অস্থিরতা ও বিষণ্ণতা কমাতে সাহায্য করে।

৫. মন ফ্রেশ রাখুন
নতুন মানুষের সঙ্গে পরিচিত হন, সম্পর্ক তৈরি করুন এবং আনন্দময় মুহূর্তের কাছে কৃতজ্ঞ থাকুন। সামাজিক মিলন, হবি বা রুচিসম্পন্ন কার্যক্রম মনকে উৎফুল্ল রাখে।

৬. দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন
ভবিষ্যৎ নিয়ে লক্ষ্য স্থির করুন। পাঁচ বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান তা নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যে ধাপে ধাপে কাজ শুরু করুন। পরিকল্পনা অনুযায়ী এগোনো মানসিক চাপ কমায়।

৭. প্রকৃতির সংস্পর্শে আসুন
বাইরে বেরিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা মনকে শান্ত ও পুনরুজ্জীবিত করে। প্রকৃতির সঙ্গে সংযোগ কেবল মানসিক শান্তিই দেয় না, বরং মনকে ইতিবাচক ভাবনায় উৎসাহিত করে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ব্যবসায়িক লেনদেনে ঘুষ: ইসলামের দৃষ্টিভঙ্গি

ব্যবসায়িক চুক্তি বা টেন্ডার প্রক্রিয়ায় অনৈতিক লেনদেনের বিষয়টি প্রায়ই...

মহাকাশ অভিযানে বিপ্লব আনতে পারে ৪৩৩ বছরের ব্যাটারি

মহাকাশ গবেষণায় শক্তি সরবরাহ দীর্ঘদিন ধরেই অন্যতম বড় চ্যালেঞ্জ...

মানুষের বেশে ফেরেশতা জিবরাইলের আগমন, শিক্ষা দিলেন দ্বীনের ভিত্তি

ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে, যা দ্বীনের মৌলিক...

প্রতারণা এড়াতে যে আচরণগুলো খেয়াল রাখবেন

সমাজে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে, আর অনেক সময়...

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার ৫ লাখ টন ডিজেল...

দৃষ্টি-শব্দে মস্তিষ্কের প্রতিক্রিয়া আগাম জানাবে মেটার নতুন এআই

দৃষ্টি, শব্দ ও ভাষার প্রতি মানুষের মস্তিষ্ক কীভাবে প্রতিক্রিয়া...

গণভোটের রায় উপেক্ষা করলে সরকার টিকবে না: আখতার হোসেন

গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় অমান্য করলে কোনো সরকারই...

কোরআনের আলোকে জীবনের সফলতার দিকনির্দেশনা

মানুষের জীবনে সফলতার ধারণা কেবল পার্থিব অর্জনের মধ্যেই সীমাবদ্ধ...

শিশুর জেদ কমাতে অভিভাবকদের করণীয়

শিশুর মানসিক বিকাশে বাবা-মায়ের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক...

জেব্রা ক্রসিংয়ে কি সত্যিই জেব্রা পার হতো

শহরের ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদে পারাপারের জন্য ব্যবহৃত জেব্রা...

চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ, থানায় স্ত্রীর আবেদন

চাঁদপুরে দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবনের পর স্বামীর বিরুদ্ধে...

উম্মতের প্রতি নবীজির সীমাহীন ভালোবাসা ও মমতা

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির জন্য দয়া ও...

অতিরিক্ত কার্টুন দেখায় শিশুদের মানসিক বিকাশে ঝুঁকি

শিশুদের কাছে কার্টুন বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। এটি তাদের...
spot_img

আরও পড়ুন

১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের আকাশে দেখা যাবে মহাজাগতিক উৎসব

বসন্তের শেষ ভাগ ও কালবৈশাখীর আগমনের এই সময়ে দেশের আকাশ প্রায়ই মেঘলা থাকলেও, মেঘমুক্ত রাত হলে এপ্রিলের প্রথমার্ধ জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে দারুণ...

ব্যবসায়িক লেনদেনে ঘুষ: ইসলামের দৃষ্টিভঙ্গি

ব্যবসায়িক চুক্তি বা টেন্ডার প্রক্রিয়ায় অনৈতিক লেনদেনের বিষয়টি প্রায়ই আলোচনায় আসে। ইসলামি শরিয়তে ঘুষকে শুধু অপরাধ হিসেবে নয়, বরং একটি গুরুতর পাপ হিসেবে বিবেচনা...

মহাকাশ অভিযানে বিপ্লব আনতে পারে ৪৩৩ বছরের ব্যাটারি

মহাকাশ গবেষণায় শক্তি সরবরাহ দীর্ঘদিন ধরেই অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষ করে সূর্য থেকে বহু দূরের গভীর মহাকাশে, যেখানে সূর্যের আলো...

মানুষের বেশে ফেরেশতা জিবরাইলের আগমন, শিক্ষা দিলেন দ্বীনের ভিত্তি

ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে, যা দ্বীনের মৌলিক কাঠামোকে সুস্পষ্টভাবে তুলে ধরে। হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) বর্ণিত একটি হাদিসে এই ঘটনার বিস্তারিত...
spot_img