Wednesday, March 18, 2026
26 C
Dhaka

শীতের ফ্যাশনে জনপ্রিয় ব্লেজার

হিম শীতে অফিস কিংবা ক্যাজুয়াল পোশাকে ব্লেজারের ব্যবহার বাড়ছে। শার্ট-প্যান্টের পাশাপাশি কুর্তি, শাড়ি কিংবা গাউনের সঙ্গেও ব্লেজার মানিয়ে যায়। এতে তৈরি হয় আধুনিক ফিউশন লুক, যা তরুণ-তরুণী থেকে শুরু করে কর্মজীবীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

এই মৌসুমে বাজারে কালো, ধূসর, নেভি, বিস্কুট, খাকি ও খয়েরি রঙের ব্লেজার দেখা যাচ্ছে। পাশাপাশি হালকা ও গাঢ় নীল স্যুট, ব্ল্যাক স্ট্রাইপ স্যুট এবং বাদামি, অলিভ ও মেরুন রঙের ক্যাজুয়াল ব্লেজারও মিলছে নানা কাটিংয়ে।

বিশেষজ্ঞদের মতে, ব্লেজার কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিটিংস। দামি ব্র্যান্ডের ব্লেজার হলেও যদি ফিটিং ঠিক না হয়, তাহলে তা দেখতে ভালো লাগবে না। তাই কেনার আগে কিছু বিষয় খেয়াল করা জরুরি।

কাঁধের মাপ অনুযায়ী ব্লেজার নির্বাচন করা উচিত। কাঁধের সেলাই যেন কাঁধের সঙ্গে ঠিকভাবে মিশে থাকে। ঝুলে থাকা বা কুঁচকে থাকা ব্লেজার এড়িয়ে চলতে হবে। হাতার দৈর্ঘ্য এমন হওয়া ভালো যাতে শার্টের কাফ আধা ইঞ্চি মতো দেখা যায়।

ব্লেজার খুব টাইট বা অতিরিক্ত ঢিলেঢালা হলে চলাচলে অসুবিধা তৈরি হয়। পাশাপাশি কাপড়ের মানও গুরুত্বপূর্ণ। উল, কটন কিংবা ফ্লানেলের মতো মানসম্মত কাপড়ের ব্লেজার দীর্ঘদিন ভালো থাকে এবং সহজে কুঁচকে যায় না।

ট্রায়াল দেওয়ার সময় বোতাম লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁধ, হাতা ও সামগ্রিক ফিটিং পরীক্ষা করা প্রয়োজন। হাঁটা-চলার সময় অস্বস্তি হচ্ছে কি না সেটিও দেখে নেওয়া ভালো।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...

চারতলা বাড়িতে চুরি, দুই কয়েল তামার তার নিয়ে গেছে চোর

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী...

গাজীপুরে ঘোড়া জবাই চক্র ধরা, ৫ আটক ও ৯ ঘোড়া উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির...

রংপুর–কুড়িগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এমপি আহত

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২...

ঈদে যাত্রা সহজ করতে শিমুলিয়া ঘাটে নতুন লঞ্চ সার্ভিস

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের যাতায়াত সহজ...
spot_img

আরও পড়ুন

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ ভ্রমণে বের হন। তবে অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই ভ্রমণ কিছুটা...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল ঘিরে মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষজ্ঞ ও স্থানীয়রা পাঁচটি মূল কারণে...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা নদীর ডুবোচরে (বগার চর) আটকা পড়েছে। লঞ্চে থাকা ৭০...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত...
spot_img