Wednesday, March 4, 2026
30.1 C
Dhaka

ত্বকের তারুণ্য ধরে রাখতে কোন তেল কতটা উপকারী

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা পড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। সময়ের সঙ্গে ত্বককে টানটান ও দৃঢ় রাখার গুরুত্বপূর্ণ প্রোটিন কোলাজেন ও ইলাস্টিনের মাত্রা কমতে থাকে। এসব উপাদানের ঘাটতিতে ত্বক ধীরে ধীরে শুষ্ক ও পাতলা হয়ে যায় এবং নিচের চর্বির স্তরও হ্রাস পায়, যার ফলে বলিরেখা তৈরি হয়। এর পাশাপাশি বংশগত বৈশিষ্ট্য, জীবনযাপনের ধরন, পরিবেশ দূষণ, খাদ্যাভ্যাস, ধূমপান ও অতিরিক্ত সূর্যের আলোতেও ত্বকের দ্রুত বার্ধক্য দেখা দিতে পারে।

অনেকে বলিরেখা কমাতে বিভিন্ন ধরনের লোশন, দামি কসমেটিকস ও স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। তবে নিয়মিত ও সঠিকভাবে কিছু প্রাকৃতিক তেল ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় রাখা সম্ভব এবং ধীরে ধীরে বলিরেখা কমতেও সাহায্য করে। এসব তেল ত্বককে পুষ্টি জোগায়, কোষের ক্ষয় রোধ করে এবং ত্বকের স্বাভাবিক জৌলুস ফিরিয়ে আনতে ভূমিকা রাখে।

ন্যাচারাল অয়েল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং রুক্ষতা দূর করতে বিশেষভাবে কার্যকর। ল্যাভেন্ডার তেল ক্ষতিগ্রস্ত ত্বক মেরামতে সহায়তা করে, রোজমেরি অয়েল ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং চন্দন তেল ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে তোলে। তবে এসব এসেনশিয়াল অয়েল সরাসরি ত্বকে ব্যবহার না করে নারিকেল তেল বা অন্য ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে লাগানো নিরাপদ।

অলিভ অয়েল শুধু রান্নার জন্য নয়, ত্বকের যত্নেও অত্যন্ত উপকারী। এতে থাকা পলিফেনল, বিশেষ করে ওলিওক্যান্থাল ও ওলিএসিন ত্বকের বলিরেখা কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। অলিভ অয়েল ত্বককে গভীরভাবে হাইড্রেট করে এবং নিয়মিত ব্যবহার করলে ত্বক নরম ও কোমল থাকে।

জোজোবা অয়েল ত্বকের প্রাকৃতিক সিবামের মতো হওয়ায় সব ধরনের ত্বকের জন্য উপযোগী। এটি ত্বককে আর্দ্র রাখে এবং তেল উৎপাদনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে থাকা প্রাকৃতিক ভিটামিন ‘ই’ অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে কাজ করে, ফলে ত্বকের বলিরেখা কমে এবং ত্বক দীর্ঘদিন তরুণ থাকে।

ভিটামিন ‘ই’ তেল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। এটি ফ্রি র‌্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে, কোষ পুনর্গঠনে সহায়তা করে এবং অকাল বার্ধক্য প্রতিরোধে ভূমিকা রাখে। সাধারণত এই তেল অন্যান্য ক্যারিয়ার তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়। রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ত্বক সহজে তেল শোষণ করতে পারে এবং পুষ্টি গ্রহণ আরও কার্যকর হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন...

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ...

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাস ‘দুর্যোগপূর্ণ’

বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণের দিক থেকে বুধবার সকাল...

তামাক নিয়ন্ত্রণে জোরদার অভিযানের সুপারিশ

দেশের গণপরিবহনগুলোতে ধূমপানের প্রবণতা আগের তুলনায় কমেছে বলে এক...

ভিসা অপব্যবহার ঠেকাতে নতুন নীতির ঘোষণা

আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদান...

খামেনির উত্তরসূরি নিয়ে জল্পনা, সামনে এল মোজতবার নাম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে তার...

লেবাননের দক্ষিণে উত্তেজনা তীব্র, ইসরায়েলের নতুন সতর্কবার্তা

লেবাননের দক্ষিণাঞ্চলে উত্তেজনা আরও বাড়তে থাকায় এক ডজনের বেশি...

চাটনির সঙ্গে পরিবেশনে বাড়বে স্বাদ

বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে সহজেই তৈরি করা যায়...

২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর নতুন লক্ষ্য

মহাকাশ গবেষণায় বহুল আলোচিত আর্টেমিস কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের...

কুমিল্লার গোমতী চরে সূর্যমুখীর সৌন্দর্য

কুমিল্লার গোমতী নদীর চরে এখন সূর্যমুখী ফুলের বিস্তীর্ণ খেত,...

সুবহে সাদিকের পর খেলে রোজা হবে কি

রোজার সেহরি দেরিতে খাওয়া মোস্তাহাব হলেও সুবহে সাদিক শুরু...

অতিথি আপ্যায়নে রুটির ভেতর মসলাদার কিমা

ঈদের দুপুর বা রাতের দাওয়াতে ভিন্ন স্বাদের পদ রাখতে...
spot_img

আরও পড়ুন

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। সকাল ৯টার আগেই তিনি মন্ত্রণালয়ে...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন নবী কারিম সা. তার জীবনাচরণে রমজানের দিন ও রাত ছিল সুশৃঙ্খল ইবাদত, দায়িত্ববোধ ও মানবিকতার...

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে বিএনপির অন্তত ৯ জন নারী নেত্রী সক্রিয় তৎপরতা শুরু করেছেন। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রীয় ও স্থানীয়...

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ...
spot_img