Sunday, March 1, 2026
18.1 C
Dhaka

অন্দরসজ্জায় ভারসাম্য আনতে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

দামী আসবাব দিয়ে ঘর ভরে ফেললেই যে দেখতে সুন্দর লাগবে, এমনটি নয়। আরামদায়ক পরিবেশ তৈরিতে ঘরের আকার, আলো-বাতাসের চলাচল এবং বাজেট—সবকিছুই বিবেচনায় রাখা জরুরি।

বাসা সাজানোর ক্ষেত্রে অনেক সময় প্রধান আসবাবপত্রের মানের দিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। সোফা, চেয়ার, বিছানা কিংবা ডাইনিং টেবিলের মতো আসবাব যেন-তেন হলে পুরো ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে নিউইয়র্কভিত্তিক অন্দরসজ্জাকর ক্যাথি কুয়ো বলেন, “আয়ের সাথে সামঞ্জস্য রেখে এই ধরনের আসবাব মূল্য দিয়ে ও মান সম্মত কেনা উচিত। কারণ এগুলো অনেকদিন ব্যবহার করা হয়। আপনি নিশ্চই এক বছর পর পর ডাইনিং টেবিল বা খাট কিনবেন না।”
তিনি আরও বলেন, “তবে ঘরের সাথে মানানসই আসবাব কিনতে হবে। বিশাল সোফা কেনার চাইতে মেঝের সাথে মানানসই নিচু সোফা ঘরে আরামদায়ক পরিবেশ তৈরি করে।”

ঘরের সজ্জায় জানালার দিকে নজর না দেওয়াও একটি সাধারণ ভুল। একই প্রতিবেদনে অন্দরসজ্জা প্রতিষ্ঠান রেগান বিলিংস্লে ইন্টেরিয়রসের প্রতিষ্ঠাতা রেগান বিলিংস্লে বলেন, “পর্দা খুব বড় বা খুব ছোট হলে দেখতে খারাপ লাগে। আবার ভুল উচ্চতায় ঘরের সামঞ্জস্যতা ঠিক থাকবে না।”
তিনি পরামর্শ দেন, পর্দা এমনভাবে ঝুলাতে হবে যেন নিচের অংশ হালকা ছুঁয়ে থাকে মেঝে। তবে এজন্য রড নিচে নামানো যাবে না, এতে ঘর ছোট দেখায়। জানালার ওপরের ফাঁকা অংশ যেন পর্দা দিয়ে ভরে মেঝে পর্যন্ত যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে দর্জিকে বাড়তি কাপড় যোগ করার কথাও বলা যেতে পারে।

ভুল মাপের গালিচা ব্যবহার ঘরের সামগ্রিক ভারসাম্য নষ্ট করে দেয়। বিলিংস্লে বলেন, “বেমানান গালিচা ঘরের সামঞ্জস্য নষ্ট করে।” তার মতে, সঠিক মাপের গালিচা নির্বাচন করতে হলে ঘরের আসবাবের মাপ অনুযায়ী গালিচার আকার ঠিক করা প্রয়োজন।

ঘরের কোণের দিকে বিছানা রাখা আরেকটি বড় ভুল হিসেবে ধরা হয়। ওয়াশিংটনভিত্তিক অন্দরসজ্জা প্রতিষ্ঠান গেটউড ডিজাইন্সের প্রতিষ্ঠাতা জেসিকা গেটউড বলেন, “ঘরের কোণের দিকে বিছানা রাখার হল সবচেয়ে বড় ভুল।”
তিনি বলেন, “ছোট ঘর হলে ভিন্ন কথা। তবে সাধারণ মাপের ঘরের কোণের দিকে বিছানা রাখলে মনে হয় ভারসাম্য ঠিক লাগবে না।” তাই বিছানা রাখা উচিত ঘরের মাঝ বরাবর, যাতে দুপাশে খালি জায়গা থাকে এবং চলাচলে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়।

ঘরের সব আসবাব ও সাজসজ্জার জিনিস এক জায়গা থেকে কেনাও ঘর সাজানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে। গেটউডের পরামর্শ, “এটা ঘর সাজানোর সেরা উপায় নয়। সরাসরি দোকানটা যেন বসিয়ে দেওয়া হয়েছে ঘরে—এমন অনুভূতি যেন না হয়। এজন্য আসবাবপত্রের মধ্যে ভিন্নতা থাকা আবশ্যক।” ঐতিহ্যবাহী জিনিস, পূর্বপুরুষের ব্যবহার করা সামগ্রী বা শিল্পকর্ম যুক্ত করলে ঘরের সাজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনেকেই সব দেয়াল আসবাব দিয়ে ঢেকে ফেলেন, যা ঘরের আরামদায়ক পরিবেশ নষ্ট করে। বিলিংস্লে বলেন, “প্রায় সবারই সাধারণ একটা অভ্যাস হল সব দেয়াল আসবাব দিয়ে ঢেকে ফেলা। এর ফলে ঘর দেখতে আরামদায়ক লাগে না।”
আরাম পেতে দেয়াল থেকে কিছুটা দূরত্ব রেখে আসবাব রাখা উচিত, যেন ঘরে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে। সিদ্ধান্ত নিতে সমস্যা হলে পুরো ঘর পর্যবেক্ষণ করে মেঝেতে চক দিয়ে দাগ টেনে আন্দাজ করা যেতে পারে, কোথায় কোন আসবাব রাখলে দেখতে ভালো লাগবে এবং চলাচল সহজ হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত।...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের...

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ

ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত...

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন...

ঢাকাসহ বদ্বীপের শহরগুলোতে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা...

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ, আটকা হাজারো বাংলাদেশি

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা...
spot_img

আরও পড়ুন

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন ও প্রোটন। ‘প্রোটন জেট ফোর–জি’ নামে কো-ব্র্যান্ডেড এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত। এই দিনে যেমন রয়েছে শোক ও বেদনাবিধুর স্মৃতি, তেমনি রয়েছে বিজয়, প্রতিরোধ ও রাজনৈতিক পরিবর্তনের...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের বদলে সেহরি ও ইফতার—এই দুই সময়ের মধ্যেই দিনের পুষ্টির চাহিদা পূরণ করতে হয়। ফলে কী...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম একটি নতুন ধরনের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। গবেষকদের দাবি,...
spot_img