Monday, February 23, 2026
23.4 C
Dhaka

মুত্রথলির আধুনিক চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে

পুরুষ ও নারীর মুত্রথলির সব ধরনের অত্যাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই করা সম্ভব হচ্ছে। স্নায়বিক সমস্যার কারণে প্রস্রাব ধরে রাখতে না পারা, স্বাভাবিকভাবে প্রস্রাব করতে না পারাসহ মুত্রথলির জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য দেশের সরকারি ও বেসরকারি বড় হাসপাতালগুলোতে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ ইউরোলজিক্যাল সার্জন এবং আধুনিক প্রযুক্তি।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজের নতুন ট্রেনিং কমপ্লেক্সে ইউরো ডাইনামিক স্টাডি অ্যান্ড মিনিমালি ইনভেসিভ সার্জারি ফর বিইপি শীর্ষক একটি কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকেল সার্জনস (বিএইউএস)।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএনইউএস’র সভাপতি অধ্যাপক ডা: মো: শফিকুর রহমান। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এম এ সালাম। সমাপনী বক্তব্য রাখেন বিএনইউএস’র সদস্য সচিব অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস। কর্মশালার প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা: মো: শফিকুর রহমান এবং অধ্যাপক ডা: সৈয়দ আলফেসানী।

ইউরো ডাইনামিক স্টাডি বিষয়ে আয়োজিত বৈজ্ঞানিক সেশনে বক্তব্য রাখেন লন্ডনের বার্টস হেলথ এনএইচ এস ট্রাস্টের ইউরোলজিকেল সার্জন ডা: শাফি চৌধুরী। তিনি ইউরোলজি ফর প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার লিড ফ্যাকাল্টি। তিনি মুত্রথলির স্নায়ুজনিত দুর্বলতার কারণে স্বাভাবিক প্রস্রাব ব্যাহত হলে কী ধরনের চিকিৎসা প্রয়োজন হয়, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

কর্মশালায় নিউরোলজিকেল প্রস্রাব সমস্যায় বাংলাদেশে বিদ্যমান চিকিৎসা পদ্ধতি ও অস্ত্রোপচারের পাশাপাশি বিশ্বের সর্বশেষ উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা নিয়েও আলোচনা করা হয়। এতে ইউরোলজির রেসিডেন্ট, তরুণ ইউরোলজিস্টসহ দুই শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

আলোচনায় জানানো হয়, বাংলাদেশে টারপ অস্ত্রোপচারকে মুত্রথলির চিকিৎসায় গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করা হয়। এ জন্য ব্যবহৃত অত্যাধুনিক ইউরো ডাইনামিক মেশিন বর্তমানে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই রয়েছে এবং নিয়মিতভাবে এসব অস্ত্রোপচার করা হচ্ছে। এ ছাড়া মুত্রথলির বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় লেজার ও রোবোটিক সার্জারিও দেশে চালু রয়েছে এবং সেগুলো নিয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। সিএ/বিই

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

টাঙ্গাইলে ভোটের সমীকরণে বড় পরিবর্তন

৩০ বছরের ব্যবধানে টাঙ্গাইল জেলায় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে...

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া টেকসই শিক্ষাব্যবস্থা সম্ভব নয়: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন,...

চট্টগ্রামে গ্যাস সংকটে বাড়তি খরচের চাপ

চট্টগ্রামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বাজারে সরবরাহ কিছুটা বাড়লেও দাম...

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধনে একই দিনে রাষ্ট্রীয় আয়োজন

২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক...

‘শটগান’ নিয়ে ট্রাম্পের বাড়িতে প্রবেশের চেষ্টা, নিরাপত্তাবাহিনীর গুলিতে একজন নিহত

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার Mar-a-Lago বাসভবনের সুরক্ষা...

এআই কনটেন্ট ব্যবহারে নতুন পথ খুঁজছে অ্যামাজন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণের কাজে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট...

৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বৃটিশ চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ৭৯তম বাফটা ফিল্ম...

অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুদের ভাষা বিকাশ বাধাগ্রস্ত

আজকের শিশুরা প্রথম প্রজন্ম, যারা খুব অল্প বয়স থেকেই...

ইসলামে মসজিদের মর্যাদা ও আদব

মসজিদের ছাদে খেলাধুলা করা যাবে কি না—এ বিষয়ে অনেকের...

কাঁচাপাট রফতানিকারকদের পুনঃতফসিল আবেদনের সময়সীমা ছয় মাস বাড়ল

শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রফতানিকারকদের দীর্ঘদিনের সংকট এবং...

সাহাবিদের ঐকমত্যে প্রথম খলিফা নির্বাচন

নবীজি (সা.) ওফাতের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নামাজের...

চুয়েটে ব্যবহার ছাড়াই অকেজো হওয়ার পথে কোটি টাকার গবেষণা যন্ত্র

২০১৫ সালের নভেম্বরে ‘নেদারল্যান্ডস ইনিশিয়েটিভ ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন...

শিশুদের ঘুমের ঘাটতিতে মানসিক ঝুঁকি

শিশুদের ঘুম নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার শেষ নেই। কেউ রাতে...
spot_img

আরও পড়ুন

টাঙ্গাইলে ভোটের সমীকরণে বড় পরিবর্তন

৩০ বছরের ব্যবধানে টাঙ্গাইল জেলায় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে ২৪ দশমিক ৫৮ শতাংশ। একই সময়ে বিএনপির ভোট বেড়েছে ১৫ দশমিক ৭৬...

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া টেকসই শিক্ষাব্যবস্থা সম্ভব নয়: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা টেকসইভাবে উন্নয়ন লাভ করতে পারবে না। তিনি...

চট্টগ্রামে গ্যাস সংকটে বাড়তি খরচের চাপ

চট্টগ্রামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বাজারে সরবরাহ কিছুটা বাড়লেও দাম কমেনি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ২০০ থেকে ৪০০ টাকা বেশি দিয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার...

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এ...
spot_img