Wednesday, April 1, 2026
25 C
Dhaka

খেজুরের রস কেন প্রাকৃতিক এনার্জি ড্রিংক

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবারের তালিকায় শীর্ষে উঠে আসে খেজুরের রস। শীত যত বাড়ে, ততই বাড়তে থাকে এই রসের চাহিদা। স্বাদে অতুলনীয় এই খেজুরের রস শুধু মুখরোচকই নয়, পুষ্টিগুণের দিক থেকেও অত্যন্ত উপকারী বলে জানান চিকিৎসকরা।

খেজুরের রস মূলত ভোর হওয়ার আগেই গাছ থেকে সংগ্রহ করে খেতে হয়। সূর্যের আলো পড়ার আগের রসই সবচেয়ে ভালো ও নিরাপদ বলে মনে করা হয়। এই কাঁচা রস সরাসরি পান করা যায়, আবার জ্বাল দিয়ে তৈরি করা হয় নলেন গুড়, যা শীতকালীন পিঠা, পায়েস ও বিভিন্ন মিষ্টান্নের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়।

চিকিৎসকদের মতে, খেজুরের রস ও গুড়—দুটোই শরীরের জন্য উপকারী। বিশেষ করে খেজুরের গুড়ে আয়রনের পরিমাণ বেশি থাকে, যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। যাঁরা শারীরিক দুর্বলতায় ভোগেন বা কাজকর্মে দ্রুত ক্লান্ত হয়ে পড়েন, তাঁদের জন্য খেজুরের রস বেশ কার্যকর।

আখের গুড়ের তুলনায় খেজুরের গুড় বেশি মিষ্টি এবং পুষ্টিগুণেও এগিয়ে। এতে প্রোটিন, ফ্যাট ও বিভিন্ন খনিজ উপাদান থাকে, যা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। এ কারণে চিকিৎসকরা খেজুরের রসকে প্রাকৃতিক ‘এনার্জি ড্রিংক’ হিসেবেও উল্লেখ করেন। এতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকায় দ্রুত শক্তি জোগায়।

একজন সুস্থ মানুষ সকালে এক থেকে দুই গ্লাস খেজুরের রস পান করতে পারেন। খালি পেটেও এটি খাওয়া নিরাপদ এবং উপকারী বলে জানান বিশেষজ্ঞরা। তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে খেজুরের রস ও গুড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

এদিকে স্বাস্থ্যঝুঁকি এড়াতে খেজুরের রস খাওয়ার সময় সতর্ক থাকার কথাও বলেন চিকিৎসকরা। খোলা অবস্থায় গাছ থেকে সংগ্রহ করার কারণে রসে জীবাণু থাকতে পারে। বিশেষ করে বাদুড় বা পাখির মুখ দেওয়া রস পান করলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। তাই রস সংগ্রহের পর হালকা আঁচে ফুটিয়ে নিয়ে খাওয়াই সবচেয়ে নিরাপদ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয়...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...
spot_img

আরও পড়ুন

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয় এবং কেয়ামতের দিন তার পূর্ণ প্রতিফলন দেওয়া হবে। অতি সামান্য ভালো কাজ যেমন মূল্যবান, তেমনি...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাকিম ইবনে হিজাম (রা.) একাধিকবার সম্পদ চাইলে মহানবী (সা.) তাকে...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম কারণ ফুড পয়জনিং। সাধারণত বাসি বা দূষিত খাবার খাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। খাবারে...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক অনন্য বাস্তুতন্ত্রে পরিণত হয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ১৯৮৬ সালের ২৬ এপ্রিলের...
spot_img