Sunday, February 8, 2026
16.9 C
Dhaka

প্রায় তিন দশক পর শীতকালে রোজা রাখবে সৌদি আরব

সৌদি আরবে প্রায় ৩০ বছর পর আবারও শীত মৌসুমে পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে। ফলে দেশটিতে এ বছরের রোজার সময় তুলনামূলকভাবে কম হবে এবং মুসলমানরা দীর্ঘদিন পর অপেক্ষাকৃত আরামদায়ক সময়ে সিয়াম সাধনার সুযোগ পাচ্ছেন।

জ্যোতির্বিদদের হিসাবে জানা গেছে, এ বছর সৌদি আরবে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে। দীর্ঘদিন ধরে রমজান গ্রীষ্মকালে পড়ায় সিয়ামের সময় ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত ছিল, যার সঙ্গে যুক্ত ছিল তীব্র গরম। বিশেষ করে বয়স্ক, অসুস্থ এবং খেটে খাওয়া মানুষের জন্য এ দীর্ঘ দিন ও খরতাপ রোজা পালনকে কঠিন করে তুলেছিল।

সৌদি আরবের পরিচিত জ্যোতির্বিদ আবদুল্লাহ আল-মোসনেদ জানান, ১৪৪৭ হিজরির রমজান যেহেতু শীত মৌসুমে শুরু হচ্ছে, তাই দিনের দৈর্ঘ্য স্বাভাবিকভাবেই কম থাকবে। সূর্যোদয় দেরিতে এবং সূর্যাস্ত দ্রুত হওয়ায় রোজার সময় কমে আসবে, যা রোজাদারদের জন্য স্বস্তির হবে।

তিনি আরও বলেন, গত কয়েক দশক রমজান মূলত গ্রীষ্মেই পড়েছিল, আর সেই সময় তীব্র গরমে দীর্ঘক্ষণ রোজা রাখা অনেকের জন্য শারীরিকভাবে কষ্টকর হয়ে উঠত। কিন্তু শীতকালীন রমজান এ পরিস্থিতিকে সম্পূর্ণ পাল্টে দেবে।

বিশেষজ্ঞদের মতে, কম সময়ের সিয়াম এবং শীতল আবহাওয়া মুসল্লিদের ইবাদতে একাগ্রতা বাড়াতে সহায়তা করবে। ক্লান্তি কম থাকায় সালাত, বিশেষ করে তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুললাইল আদায়ে স্বস্তি অনুভূত হবে এবং মসজিদে মুসল্লিদের উপস্থিতিও বাড়বে বলে আশা করা হচ্ছে।

চাঁদের নিয়ম অনুযায়ী প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। সেই ধারায় প্রায় তিন দশক পর আবারও শীত মৌসুমে রমজান ফিরেছে। এটি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানদের কাছে এক আনন্দদায়ক সংবাদ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ধর্ম ডেস্ক

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শীতে হট চকোলেট কেন উপকারী

শীতের দিনে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে হট চকোলেট অন্যতম। অনেকেই...

ফোন আপডেট না করলে বাড়ছে সাইবার ঝুঁকি

স্মার্টফোন ব্যবহারকারীদের বড় একটি অংশ স্টোরেজ সমস্যা এড়াতে অপারেটিং...

দাম্পত্য সমস্যায় করণীয় কী

ইসলামী শরিয়তে তালাক সংক্রান্ত বিষয়ে অসতর্কতা বড় ধরনের জটিলতা...

ঘরেই বানান স্বাস্থ্যকর আদা কফি

শীতকালে গরম পানীয়ের প্রতি মানুষের ঝোঁক বাড়ে। আদা চা...

অনলাইন পার্টটাইম কাজের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন বাংলাদেশিরা

সাইবারজগতে প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল ও ভয়াবহ...

সফল জীবনের শুরু সকাল থেকেই

একটি দিনের শুরু যদি সঠিকভাবে হয়, তাহলে তার প্রভাব...

জামাতে নামাজে রাকাত মিস হলে করণীয়

জামাতে নামাজ আদায়ের সময় অনেক সময় মুসল্লিরা এক বা...

হাতের গাঁট সুস্থ রাখতে কী করবেন

অনেকেই কথার ফাঁকে বা কাজের মাঝে আঙুল মটকানোর অভ্যাসে...

এআই অপব্যবহার ঠেকাতে কেন কঠোর ব্যবস্থা জরুরি

এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর অপব্যবহার নিয়েও...

অ্যালকোহল ও ওষুধ: কী বলছে ফিকহ

হোমিওপ্যাথিক ওষুধে ব্যবহৃত অ্যালকোহল বা স্পিরিট নিয়ে অনেকের মনে...

হলুদের গুণাগুণ ও আধুনিক গবেষণা

হলুদ প্রাচীনকাল থেকেই ঘরোয়া চিকিৎসা ও রান্নায় ব্যবহৃত হয়ে...

নবজাতকের প্রথম হাসি কেন ঘুমেই দেখা যায়

শিশুর ঘুমের মধ্যে হেসে ওঠার দৃশ্য অনেকের কাছেই আনন্দের...

ফরজ ও নফলের সঠিক ক্রম

ইসলাম মানবজীবনের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও সুসংহত জীবনব্যবস্থা প্রদান...

ডায়াবেটিসে মিষ্টির বিকল্প

বাঙালির খাদ্যাভ্যাসে মিষ্টির প্রতি আকর্ষণ চিরাচরিত। তবে ওজন বৃদ্ধি...
spot_img

আরও পড়ুন

শীতে হট চকোলেট কেন উপকারী

শীতের দিনে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে হট চকোলেট অন্যতম। অনেকেই ওজন বাড়ার আশঙ্কায় এটি এড়িয়ে চলেন, তবে পরিমিত মাত্রায় হট চকোলেট শরীরের জন্য উপকারী হতে...

ফোন আপডেট না করলে বাড়ছে সাইবার ঝুঁকি

স্মার্টফোন ব্যবহারকারীদের বড় একটি অংশ স্টোরেজ সমস্যা এড়াতে অপারেটিং সিস্টেম আপডেট এড়িয়ে চলেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই অভ্যাস ব্যক্তিগত তথ্য ও ফোনের নিরাপত্তাকে...

দাম্পত্য সমস্যায় করণীয় কী

ইসলামী শরিয়তে তালাক সংক্রান্ত বিষয়ে অসতর্কতা বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে। সম্প্রতি এমনই এক প্রশ্ন উঠেছে—চার বছর ধরে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক...

ঘরেই বানান স্বাস্থ্যকর আদা কফি

শীতকালে গরম পানীয়ের প্রতি মানুষের ঝোঁক বাড়ে। আদা চা যেমন সর্দি-কাশি বা শরীর ব্যথায় আরাম দেয়, তেমনি আদা দিয়ে তৈরি কফিও হতে পারে স্বাস্থ্যের...
spot_img