Friday, March 27, 2026
25 C
Dhaka

শীতে ত্বকের ৭টি সাধারণ সমস্যা ও কার্যকর সমাধান

শীতের ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কমিয়ে নানা সমস্যা তৈরি করে। আর্দ্রতার ঘাটতি, তাপমাত্রার পরিবর্তন, গরম পানিতে বারবার গোসল এবং সূর্যালোকে কম থাকা—সব মিলিয়ে ত্বক নিস্তেজ ও রুক্ষ হয়ে ওঠে। এই সময়ে ত্বককে সুস্থ রাখতে কোন সমস্যাগুলো বেশি দেখা দেয় এবং এর সমাধান কী—জেনে নিন।

১. ঠোঁট ফাটা

শীতে ঠোঁট ফাটা খুবই সাধারণ সমস্যা।
যা করবেন:

প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন

বাড়িতে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন

ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন

বাইরে যাওয়ার আগে সানস্ক্রিনযুক্ত লিপবাম লাগান

ঠোঁট জিভ দিয়ে ভেজানো এড়িয়ে চলুন

২. গোড়ালি ও পা ফাটা

ত্বকের অতিরিক্ত শুষ্কতার কারণে গোড়ালিতে ফাটল দেখা দেয় এবং ব্যথাও হতে পারে।
সমাধান:

পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে পা ঢেকে রাখুন

রাতে প্লাস্টিক র‍্যাপ ও মোজা পরলে উপকার মেলে

নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন

৩. শুকনা হাত

ঠান্ডা বাতাস ও পানি হাতকে দ্রুত শুষ্ক করে ফেলে।
যা করবেন:

সকালে, রাতে ঘুমানোর আগে এবং প্রয়োজন অনুযায়ী গ্লিসারিনভিত্তিক ময়েশ্চারাইজার লাগান

বাইরে গেলে গ্লাভস ব্যবহার করুন

৪. একজিমা

শীতে একজিমার উপসর্গ বৃদ্ধি পায়—ত্বক লালচে হওয়া, র‌্যাশ, চুলকানি ও জ্বালা।
সমাধান:

তেলভিত্তিক মলম ও সানস্ক্রিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার

অতিরিক্ত গরম পোশাক ও ঘাম এড়ানো

ত্বককে আরামদায়ক রাখতে হালকা পোশাক বেছে নিন

৫. সোরিয়াসিস

ইমিউন সিস্টেমজনিত এই সমস্যায় শীতে জটিলতা বাড়ে।
যা করবেন:

হালকা উষ্ণ পানিতে গোসল

ঘরে হিউমিডিফায়ার ব্যবহার

নিয়মিত ময়েশ্চারাইজিং

৬. শীতজনিত চুলকানি

শুষ্ক বায়ু ত্বকে চুলকানি তৈরি করে।
সমাধান:

বেশি পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ

হালকা গরম পানিতে গোসল

মৃদু সাবান ব্যবহার

গোসলের পর আলতোভাবে ত্বক মুছে ময়েশ্চারাইজার লাগানো

বাইরে যাওয়ার আগে শীতকালীন সানস্ক্রিন ব্যবহার

৭. খুশকি ও মাথার ত্বক শুষ্ক হওয়া

শীতে মাথার ত্বকে জ্বালা, খুশকি ও ফুসকুড়ি বাড়ে।
যা করবেন:

অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার

প্রতিদিন শ্যাম্পু না করে ২–৩ দিন পরপর

কন্ডিশনার ব্যবহার করে চুল নরম ও হাইড্রেটেড রাখা

অতিরিক্ত হিট স্টাইলিং এড়িয়ে চলা

শীতকাল ত্বকের জন্য কঠিন হলেও নিয়মিত স্কিনকেয়ার ও কিছু সহজ অভ্যাস পালনে ত্বক থাকতে পারে নরম, উজ্জ্বল ও সুস্থ।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা,...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায়...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময়...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা...

হাতীবান্ধায় হাতকড়া পরা আসামিকে পালানোর দুই দিন পর আবার গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা মনিরুজ্জামান...

আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার...

‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ বারবার স্মরণ করতে হবে’

প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের...

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের...

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, ২০০-এর বেশি যাত্রী রক্ষা পেলেন

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার...

বাসডুবিতে স্বামী–স্ত্রীর মৃত্যু, একদিনেই এতিম দুই ভাই

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক...

ফেসবুকেই পেমেন্ট ও অর্ডারের সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে...

চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণের ঘটনায় কক্সবাজারমুখী...

পঞ্চগড়ে বন্ধুসভার উদ্যোগে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে...
spot_img

আরও পড়ুন

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা, অস্বস্তি কিংবা ঢেকুর ওঠার সমস্যায় ভোগেন। নিয়মিত এমন পরিস্থিতি তৈরি হলে তা দৈনন্দিন জীবনে অস্বস্তি...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরার সময় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ এক মাদ্রাসাছাত্রকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাতনামা আরও...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি তেলের তীব্র সংকটে যান চলাচল প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত মোটরসাইকেল, অটোরিকশা, কার...
spot_img