Sunday, February 15, 2026
17 C
Dhaka

আমাদের স্বপ্নগুলোই আমাদের বাঁচিয়ে রাখে

-অনিরুদ্ধ সাজ্জাদ।

প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে শিশির ভেজা আলপথে খালি পায়ে হাঁটতে যাই।গ্রাম্য এই প্রকৃতির সাথে আমি অনেকদিনের পরিচিত।প্রতিদিনই মুগ্ধ চোখে তাকিয়ে দেখি রাজকীয় সুর্যোদয়ের অমুল্য এক দৃশ্য।এই সুর্য যখন বীরদর্পে উত্তাপ ছড়িয়ে উপরে উঠতে থাকে তখন আমারো মনে হয় আমাকে কিছু করতে হবে।
দিনের শুরুটা হয় এই কিছু একটা করার প্রত্যয় নিয়েই। নিজের জন্যে ,পরিবারের জন্যে, সমাজের জন্যে কিংবা দেশের জন্যে। মাঝেমাঝে যখন নিজেকে খুব ব্যর্থ আর অর্থহীন মনে হয় তখন একান্তেই ভাবতে বসি,,-বাবা কত কষ্ট করে উপার্জন করছে আর সেই যৎসামন্য উপার্জন দিয়ে হাসিমুখে সংসারটা চালিয়ে নিচ্ছে মা।শুধু সন্তানকে বড় করে তোলার জন্য।
আমি এই বাবা মায়ের সন্তান হয়েই তাদের জন্য হলেও কিছু করতে চাই।

গ্রামের কাঁচাপথ দিয়ে স্কুলে যাওয়ার সময় মাঠ থেকে চাষী কাকু চিৎকার দিয়ে বলে, বাজান ভালো কইরা পড়ালেখা করো তাইলে আর আমার লগে ক্ষেতে নামতে অইবো না। টং দোকানদার যখন বলে, মামা স্কুল পলাইও না ,এসব ভালা না।কিংবা গ্রামের মুরুব্বির হাস্যমুখের আদেশ, খোকা খারাপ পোলাপানের সাথে মিশিস না।

তখন তাদের থেকেই প্রেরণা পাই, এই সমাজের জন্যে, এই মানুষদের জন্যে আমাকে কিছু একটা করতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে নিজের অর্জিত যৌগ্যতাটুকু দিয়ে।

ক্লাসে স্যাররা যখন পড়ায় কিভাবে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, বাংলার বীর সন্তানেরা শহীদ হয়েছিল একটি দেশের জন্যে।আমি সেই সোনার দেশে জন্ম নিয়েছি।আমার কি পরম সৌভাগ্য!।এই দেশটির জন্যেও তো আমাকে কিছু একটা করতে হবে।শুধু কিছু একটা না অনেক কিছুই করতে হবে।

এই কিছু করার প্রেরণারাই আমাদের মনে স্বপ্ন জাগায়।আমাদের এই স্বপ্নগুলোই আমাদের বাঁচিয়ে রাখে।বেঁচে থাকার প্রেরণা জোগায়।এই স্বপ্নগুলো নিয়েই হয় আরেকটি সোনালী দিনের শুরু।

spot_img

আরও পড়ুন

মুমিনের চরিত্র ও বিজয়

মুমিনের জন্য বিজয় ও পরাজয় মহান আল্লাহর দ্বারা নির্ধারিত।...

দৈনন্দিন খাদ্যাভ্যাসে রুই মাছের গুরুত্ব

বাংলাদেশের রান্নাঘরে রুই মাছ পরিচিত। পুষ্টিবিদ ও গবেষকদের মতে,...

ফেসবুকে এখন অ্যানিমেশনসহ প্রোফাইল ছবি

ফেসবুক নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ দিতে স্থির...

ভালোবাসা জানানো ইসলামে কেন সুন্নত

ভালোবাসা মনের গভীর আবেগ প্রকাশের মাধ্যমে প্রকাশ পায়। একজন...

বডি ওয়েট ব্যায়ামের ধাপে ধাপে অগ্রগতি

অনেকের বাসায় জিমের সরঞ্জাম নেই। তবে শরীরের ওজন ব্যবহার...

সীমান্তে রোবট: চীনের নতুন নিরাপত্তা ব্যবস্থা

চীনের শেনজেনে অবস্থিত উবটেক রোবোটিকস মানুষের আদলে তৈরি ‘ওয়াকার...

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন।...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে...
spot_img

আরও পড়ুন

মুমিনের চরিত্র ও বিজয়

মুমিনের জন্য বিজয় ও পরাজয় মহান আল্লাহর দ্বারা নির্ধারিত। বিজয়ী মুমিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং পরাজিত হলে ধৈর্য ধারণ করে। প্রকৃত বিজয় হলো...

দৈনন্দিন খাদ্যাভ্যাসে রুই মাছের গুরুত্ব

বাংলাদেশের রান্নাঘরে রুই মাছ পরিচিত। পুষ্টিবিদ ও গবেষকদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে রুই মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে এবং হৃদরোগের ঝুঁকিও কমতে...

ফেসবুকে এখন অ্যানিমেশনসহ প্রোফাইল ছবি

ফেসবুক নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ দিতে স্থির প্রোফাইল ছবিতে অ্যানিমেশন যোগ করার সুবিধা চালু করেছে। মেটার এই নতুন ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা...

ভালোবাসা জানানো ইসলামে কেন সুন্নত

ভালোবাসা মনের গভীর আবেগ প্রকাশের মাধ্যমে প্রকাশ পায়। একজন মুসলিমের প্রেম ও ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। কাউকে ভালোবাসলে তা জানানো মহানবী (সা.)-এর...
spot_img