Friday, February 6, 2026
19 C
Dhaka

ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই বলেই জীবনে জটিলতা কম: জয়া আহসান

সৌকর্য ঘোষাল পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমা ‘ওসিডি’ আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুক্তি সামনে রেখে পশ্চিমবঙ্গের একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয়জীবন, ব্যক্তিগত ভাবনা ও সামাজিক নানা প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেছেন এই অভিনেত্রী।

‘ওসিডি’, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার—এমন একটি মানসিক সমস্যাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় শৈশবের অনভিপ্রেত অভিজ্ঞতা কীভাবে মানুষের আচরণ ও মনোজগতে গভীর প্রভাব ফেলে, তা তুলে ধরা হয়েছে। পরিচ্ছন্নতার নেশার সঙ্গে জড়িয়ে থাকা মানসিক জটিলতা এবং সেখান থেকে জন্ম নেওয়া অপরাধের এক ধরনের নকশা পর্দায় উপস্থাপন করেছেন পরিচালক সৌকর্য ঘোষাল।

ছবি মুক্তি উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে ভালো থাকার চাবিকাঠি নিয়ে কথা বলতে গিয়ে জয়া আহসান বলেন, ‘আমি বরাবরই প্রকৃতির কাছাকাছি থাকা মানুষ। আমার নিজের একটা জগৎ আছে, আমার পোষ্যদের নিয়ে অনেকটা সময় কাটে। এগুলোই আমার ভালো লাগে। পাশাপাশি বোধ হয় আমি ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই বলে জীবনে জটিলতা কম। আমাকে বাইরে থেকে মানুষ যেভাবে চেনেন, সেটা জয়া আহসানের ইমেজ। ভেতরের মানুষটা সম্পূর্ণ আলাদা।’

এই সিনেমায় কাজ করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে জয়া বলেন, ‘আপেক্ষিকভাবে বিষয়টা কঠিন মনে হলেও আদতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সন্তানকে পৃথিবীতে আনলেই শুধু হয় না, ছোট থেকে তার চারপাশের পরিবেশই কিন্তু মানুষ হিসেবে গড়ে তোলে। সেটা কি আমারা দিতে পারছি? সেখানে খামতি থাকলেই বিপদ। প্রথম যখন ছবির প্রস্তাব আসে, আমার মনে হয়েছিল, এটা একটা দায়িত্ববোধের ছবি। এবার সময় এসেছে বিষয়টি নিয়ে কথা বলার।’

সাক্ষাৎকারে সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের অবসর নেওয়া নিয়েও নিজের অনুভূতির কথা জানান জয়া আহসান। তিনি বলেন, ‘শ্রোতা হিসেবে দুঃখ পেলেও মানুষ হিসেবে উনি আমাকে মুগ্ধ করেছেন। কজন পারে এভাবে জায়গা ছাড়তে। জীবনে অবসর ভীষণ প্রযোজন। আমরা সেটা নিতে ভয় পাই।’

‘ওসিডি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবকে ঘিরে। একজন নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকেই গল্পের বিন্যাস করেছেন পরিচালক। ছবিতে শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, যার জীবনজুড়ে অতীতের ধূসর ছায়া ও মনে জমে থাকা কালো মেঘ সারাক্ষণ তাড়া করে বেড়ায়। শ্বেতার অতীত সম্পর্কে এক রোগী জেনে ফেলায় ঘটনাপ্রবাহ নেয় ভয়ংকর মোড়।

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এই সিনেমার মাধ্যমেই ছোট পর্দার ‘ভূতু’ খ্যাত আর্শিয়া মুখোপাধ্যায় বড় পর্দায় অভিষেক করতে চলেছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

টাঙ্গাইলে ব্যবসায়ীদের সঙ্গে টুকুর মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ব্যবসায়ীদের...

আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির

আগামীর অর্থনীতি সাধারণ মানুষের কল্যাণকে কেন্দ্র করেই গড়ে তোলা...

বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির...

বৃহস্পতির গ্যাস মেঘের রহস্য উন্মোচন

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির মেঘগুলো আমাদের কল্পনার চেয়ে...

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড....

প্রতিশোধ না নেওয়ার গ্যারান্টি দিলেন ধানের শীষের প্রার্থী

গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী...

আপনারা আমাকে পয়সা ছাড়া নির্বাচিত করুন, আমি আপনাদের পয়সা ছাড়া সেবা দেব

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে...

মক্কার মিউজিয়ামে বিরল কোরআন প্রদর্শনী

সৌদি আরবের মক্কার হোলা কোরআন মিউজিয়ামে বিশ্বের সবচেয়ে বড়...

ধূমকেতুর ছায়ায় থাকা ‘জাতীয় দল’কে জেতালেন লিটন–রিশাদ

টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে বিশ্বের ২০ দেশের অধিনায়কদের পাশে...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘আকাশ ছোঁয়া’র আয়োজন

জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়কর জগতে শিক্ষার্থীদের সরাসরি যুক্ত করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে...

ঘরের ছোট ট্রিক দিয়ে আলু টাটকা রাখা

বাজার থেকে আনা আলুতে কয়েক দিন পর ‘চোখ’ গজাতে...

জাতীয় মানবাধিকার কমিশনে চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ

প্রায় দেড় বছর ধরে কার্যত অচল থাকা জাতীয় মানবাধিকার...

নোবেলজয়ী বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

ক্লিক কেমিস্ট্রি এমন রাসায়নিক বিক্রিয়ার পদ্ধতি, যা দ্রুত ও...

উত্তরের দেশগুলোতে রোজার সময় দীর্ঘ

২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।...
spot_img

আরও পড়ুন

টাঙ্গাইলে ব্যবসায়ীদের সঙ্গে টুকুর মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনী প্রস্তুতির অংশ...

আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির

আগামীর অর্থনীতি সাধারণ মানুষের কল্যাণকে কেন্দ্র করেই গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ কোনো দরিদ্র...

বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের লবণ চাষি ও শ্রমিকেরা তাঁদের উৎপাদিত...

বৃহস্পতির গ্যাস মেঘের রহস্য উন্মোচন

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির মেঘগুলো আমাদের কল্পনার চেয়ে অনেক গভীর ও ঘন। টেলিস্কোপে দেখা যায় এর গায়ে আঁকাবাঁকা দাগ ও বিশাল মেঘের কুণ্ডলী,...
spot_img