Saturday, March 21, 2026
24 C
Dhaka

‘জুবিনদা আমার কণ্ঠ ছিলেন’ মন্তব্যে কটাক্ষের মুখে দেব

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই—১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হঠাৎ মৃত্যুতে শোক নেমে আসে সংগীতাঙ্গনে, বিশেষত আসাম ও ভারতের পূর্বাঞ্চলে। প্রথমে বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও, পরবর্তীতে নানা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেতে থাকায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। অসমীয়া, হিন্দি ও বাংলা—তিন ভাষাতেই অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন জুবিন গার্গ। টলিউডে বিশেষ করে জিৎ ও দেবের বেশ কিছু ছবিতে তার কণ্ঠে গাওয়া গান দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছিলেন তিনি।

জুবিনের মৃত্যুর সময় ‘রঘু ডাকাত’ ছবির প্রচারণায় ব্যস্ত ছিলেন অভিনেতা দেব। সেই সময় ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘জুবিনদা যেভাবে হঠাৎ করে চলে গেলেন, তা ভীষণ দুঃখজনক। এত বড় একজন আইকন এত কম বয়সে চলে গেলেন, এটা মানা যায় না। জুবিনদা আমার কণ্ঠ ছিলেন। দেখবেন, এক এক সময়ে এক একজন গায়কের কণ্ঠ এক একজন নায়কের পরিচয় হয়ে ওঠে—আমার জন্য সেটাই হয়ে উঠেছিল।’

তিনি আরও যোগ করেন, ‘চোখের জলে ভাসিয়ে দিলাম গানটি আজও মানুষের মুখে মুখে। এমন অনেক গান আছে, যা কখনও পুরনো হবে না। ভগবান তার পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন, এই কামনাই করি।’

তবে দেবের এই বক্তব্যে সন্তুষ্ট নন নেটিজেনরা। অনেকে মনে করছেন, এমন এক কিংবদন্তির প্রয়াণে অভিনেতার প্রতিক্রিয়া ছিল খুবই সংক্ষিপ্ত ও নিরাসক্ত। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘দেবের কথায় মনে হয়েছে, যেন জুবিনদা তার কাছে খুবই ছোট কেউ! এমন মন্তব্য একদম মানানসই নয়।’ আরেকজন মন্তব্য করেন, ‘যার গান দিয়ে তোমরা হিট হয়েছ, তার জন্য এতটুকু বললে চলে? আমরা আরও গভীর শ্রদ্ধা আর অনুভূতি আশা করেছিলাম।’

অনেকেই দেবকে সমালোচনা করে বলেন, জুবিন গার্গ শুধুমাত্র এক সংগীতশিল্পী নন, তিনি এক মাইলস্টোন ব্যক্তিত্ব, যিনি বাংলা ও অসমীয়া সংগীতের সেতুবন্ধন তৈরি করেছিলেন। এমন একজন শিল্পীর মৃত্যুতে আরও আন্তরিক শ্রদ্ধা প্রত্যাশিত ছিল তার কাছ থেকে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার...

ঈদের আনন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের এক যাত্রী স্কুলছাত্রের...

নফল নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা

ঈদ মুসলমানদের আনন্দের উৎসব। এ দিনে প্রথম কাজ হলো...

শোলাকিয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের...

ঈদে ঢাকায় ভ্রমণের নতুন আকর্ষণ উদয়পুর

ঈদুল ফিতরের ছুটিতে যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের জন্য...

ঈদে সুস্থ থাকতে স্বাস্থ্যসচেতনতা জরুরি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই...

ঈদে শিশুর নিরাপত্তায় করণীয় কী

ঈদের ছুটিতে অনেক পরিবার গ্রামে বা বিভিন্ন স্থানে ঘুরতে...

ঈদের দিনে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো

ঈদ মুসলমানদের জন্য আনন্দ, খুশি ও ভ্রাতৃত্বের এক বিশেষ...

নর্থ ওকস: গুগলের ম্যাপ থেকে আড়াল বিলাসবহুল শহর

ডিজিটাল যুগে পৃথিবীর প্রায় সব এলাকা হাতের মুঠোয় থাকা...

উত্তরবঙ্গের খাঁটি বিরিয়ানি রেসিপি

উত্তরবঙ্গের চালের বিরিয়ানি স্বাদ ও তৈরির প্রণালি অনুযায়ী বিশেষ।...

সিলেটি আখনি বিরিয়ানির স্বাদ বাড়ানোর টিপস

ঈদের দিন পরিবারের জন্য সিলেটের আখনি বিরিয়ানি রান্না করতে...

শাওয়াল মাসের ছয় রোজার গুরুত্ব ও ফজিলত

মুসলমানদের দুটি ঈদ রয়েছে—ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। শাওয়াল...

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

জামায়াতে ইসলামের সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

এক্সএআই-র নৈতিকতা ও আইনি প্রশ্নের মুখে

ছবি ব্যবহার করে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরি করার...
spot_img

আরও পড়ুন

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের...

ঈদের আনন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের এক যাত্রী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কুতুবপুর ইউনিয়নের সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত খলিফা (১৭) শিবচর...

নফল নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা

ঈদ মুসলমানদের আনন্দের উৎসব। এ দিনে প্রথম কাজ হলো ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবিদের যুগেও...

শোলাকিয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের অন্যতম বৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় আয়োজিত এই জামাতকে...
spot_img