Thursday, March 12, 2026
33.7 C
Dhaka

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনে সহায়তা করতে ঢাকায় আবারও বড় আকারের চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে অলাভজনক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’। ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’ শীর্ষক এই আয়োজনের প্রধান আকর্ষণ থাকছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম। মঙ্গলবার (১৮ নভেম্বর) আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য স্থায়ী সহযোগিতা নিশ্চিত করা এবং জুলাইয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এই কনসার্টের লক্ষ্য। আয়োজনে অর্জিত সম্পূর্ণ অর্থ প্রদান করা হবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ। ইতোমধ্যে ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আয়োজকরা জানান, আতিফ আসলামের অংশগ্রহণ নিশ্চিত করতে তার টিমের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। আগামী ১২ থেকে ২০ ডিসেম্বর, ২০২৫—এই সময়ের মধ্যে যে কোনো দিন কনসার্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভেন্যু ও নির্দিষ্ট তারিখ শিগগির সংবাদ সম্মেলনে জানানো হবে।

শুধু কনসার্ট নয়, জুলাই বিপ্লব-সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি, নাট্যমঞ্চ এবং দেশীয়-বিদেশি শিল্পীদের পরিবেশনায় বিশেষ সেগমেন্টও থাকবে। মূল মঞ্চে লোকসংগীত, কাওয়ালি এবং আর্টিস্টিক ফিউশন গানকে অগ্রাধিকার দেওয়া হবে। জনপ্রিয় দেশীয় ব্যান্ডগুলোকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

‘স্পিরিটস অব জুলাই’ জানিয়েছে, জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে ঐক্যের প্ল্যাটফর্ম সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য। আয়োজকদের ভাষায়, জুলাইয়ের চেতনায় দল-মত নির্বিশেষে সবাইকে একত্র করে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল ‘ইকোজ অব রেভ্যুলেশন’-এর প্রথম আসর। সেখানে পারফর্ম করেছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। ওই কনসার্ট থেকে অর্জিত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা ৩১ ডিসেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো...

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইস্যুতে আইনি নিষ্পত্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে...

মস্তিষ্কের জন্য ক্ষতিকর যেসব দৈনন্দিন অভ্যাস

আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনযাত্রা মানুষের দৈনন্দিন অভ্যাসে বড় পরিবর্তন এনেছে।...

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টায়...

৫ আগস্ট ও ১৬ জুলাই দিবস বহাল রেখে পরিপত্র

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের বিষয়ে নতুন...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা...

শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শিশু ও কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে...

ডেঙ্গু মোকাবিলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ...

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয়...
spot_img

আরও পড়ুন

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে জীবনের পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। সমাজ,...

দক্ষিণ কোরিয়ায় গুগল ম্যাপসের পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আলোচনা ও নীতিগত টানাপোড়েনের পর অবশেষে দক্ষিণ কোরিয়ায় শর্তসাপেক্ষে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে গুগল ম্যাপস। দেশটির পরিবহন...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে দাফন করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, মৃত ব্যক্তিকে মসজিদের কাছাকাছি...

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইস্যুতে আইনি নিষ্পত্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে বন্দর...
spot_img